আড়াই মাসে একই বিরোধে চাচা-ভাতিজা দুজনই খুন | আই নিউজ বিডি

আড়াই মাসে একই বিরোধে চাচা-ভাতিজা দুজনই খুন

ফরিদপুরের আলফাডাঙ্গায় দীর্ঘদিনের গ্রাম্য বিরোধ ও পূর্বশত্রুতার জেরে রবিউল ইসলাম শেখ ওরফে রবি (৫৫) নামে এক চায়ের দোকানদারকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ।..
Delen op Eidok
আড়াই মাসে একই বিরোধে চাচা-ভাতিজা দুজনই খুন
Foto: archief

এ সময় আরও তিনজন আহত হয়েছেন। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।
শনিবার (১২ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে কাশিয়ানী-আলফাডাঙ্গা সড়কের মালা সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত রবি আলফাডাঙ্গা উপজেলার টগরবন্দ ইউনিয়নের বড়ভাগ গ্রামের সাত্তার শেখের ছেলে। তিনি গত ২৬ জুন একই বিরোধের জেরে নিহত সুমন শেখের চাচা।
আহতরা হলেন—মোক্তার বিশ্বাস (৫৫), হৃদয় শেখ (২১) ও লিটন খান (৪০)। তাদের কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আহত মোক্তার বিশ্বাসের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রবি কাশিয়ানী সদর বাজারে চায়ের দোকান চালাতেন। শনিবার রাতে দোকান বন্ধ করে একই এলাকার আরও তিনজনের সঙ্গে বাড়ির উদ্দেশে রওনা হন তিনি। পথে মালা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কাছে পৌঁছালে আগে থেকে ওঁৎ পেতে থাকা একদল সশস্ত্র ব্যক্তি তাদের ওপর হামলা চালায়। এ সময় ধারালো অস্ত্র দিয়ে রবিকে কুপিয়ে জখম করা হয়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। হামলায় সঙ্গে থাকা অপর তিনজনও আহত হন।
স্থানীয়রা জানান, বড়ভাগ গ্রামে দীর্ঘদিন ধরে দুটি পক্ষের মধ্যে আধিপত্য বিস্তার ও বিভিন্ন বিষয় নিয়ে বিরোধ চলে আসছে। প্রায় চার বছর ধরে এ বিরোধকে কেন্দ্র করে একাধিক সংঘর্ষ, হামলা-পাল্টা হামলা ও মামলা হয়েছে।
এরই ধারাবাহিকতায় গত ২৬ জুন সন্ধ্যায় বড়ভাগ পূর্বপাড়া গ্রামের উকিল শেখের বাড়ির সামনে মোটরসাইকেলে যাওয়ার সময় সুমন শেখ (২৪) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়। সুমন রবির ভাই আলাউদ্দিন শেখের ছেলে এবং কাশিয়ানী এম.এ. খালেক ডিগ্রি কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন।
সুমন হত্যার পর দুই পক্ষের মধ্যে উত্তেজনা আরও বেড়ে যায়। প্রতিপক্ষের বাড়িঘরে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনাও ঘটে। ওই হত্যা মামলায় কয়েকজন আসামি গ্রেপ্তার হওয়ার পর সম্প্রতি জামিনে বের হয়েছেন বলে স্থানীয়রা দাবি করেছেন। এরপর এলাকায় আবারও উত্তেজনা দেখা দেয়।
নিহত রবির স্বজনদের অভিযোগ, সুমন হত্যার পর থেকেই তারা নিরাপত্তাহীনতায় ভুগছিলেন। ওই হত্যাকাণ্ডের বিরোধের জেরেই রবিকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলে তাদের দাবি।
তবে সুমন হত্যা মামলায় জামিনে থাকা ব্যক্তিদের কেউ রবিউল ইসলাম হত্যাকাণ্ডে জড়িত কি না, তা এখনো নিশ্চিত করেনি পুলিশ। বিষয়টি তদন্ত করা হচ্ছে।
একই বিরোধের জেরে মাত্র আড়াই মাসের ব্যবধানে চাচা-ভাতিজা নিহত হওয়ায় বড়ভাগ গ্রামে আতঙ্ক ও থমথমে পরিস্থিতি বিরাজ করছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা বাড়ানো হয়েছে।
সহকারী পুলিশ সুপার মাসুদুজ্জামান বলেন, পূর্বশত্রুতার জের ধরে এ ঘটনা ঘটেছে। এ ঘটনায় জড়িত থাকায় দুজনকে আইনের আওতায় আনা হয়েছে।

Comments 0

Geen reacties gevonden

Relaterte artikler

দীর্ঘ বিরতির পর বাগেরহাট জেলা যুবদলের আংশিক কমিটি ঘোষণা, সভাপতি সুজন মোল্লা, সম্পাদক সোহাগ District Nieuws দীর্ঘ বিরতির পর বাগেরহাট জেলা যুবদলের আংশিক কমিটি ঘোষণা, সভাপতি সুজন মোল্লা, সম্পাদক সোহাগ 77 Views চিরিরবন্দরে অটো গ্যারেজে অভিযান, গাঁজাসহ গ্রেপ্তার ৫। District Nieuws চিরিরবন্দরে অটো গ্যারেজে অভিযান, গাঁজাসহ গ্রেপ্তার ৫। 57 Views নতুন নেতৃত্বে পটুয়াখালী জেলা যুবদল, নবনির্বাচিতদের ছাত্রনেতা রাফার শুভেচ্ছা District Nieuws নতুন নেতৃত্বে পটুয়াখালী জেলা যুবদল, নবনির্বাচিতদের ছাত্রনেতা রাফার শুভেচ্ছা 88 Views নতুন নেতৃত্বে পটুয়াখালী জেলা যুবদল, নবনির্বাচিতদের ছাত্রনেতা রাফার শুভেচ্ছা District Nieuws নতুন নেতৃত্বে পটুয়াখালী জেলা যুবদল, নবনির্বাচিতদের ছাত্রনেতা রাফার শুভেচ্ছা 51 Views লায়ন প্রফেসর ডা. এস এ ফারুকের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন ১ হাজার ৪০০ রোগী District Nieuws লায়ন প্রফেসর ডা. এস এ ফারুকের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন ১ হাজার ৪০০ রোগী 30 Views ঈশ্বরগঞ্জে জুয়ার আসরে পুলিশের হানা, গ্রেফতার ১ District Nieuws ঈশ্বরগঞ্জে জুয়ার আসরে পুলিশের হানা, গ্রেফতার ১ 68 Views  শ্যামনগরে বিভিন্ন দপ্তর ও শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শনে সাতক্ষীরা জেলা প্রশাসক District Nieuws  শ্যামনগরে বিভিন্ন দপ্তর ও শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শনে সাতক্ষীরা জেলা প্রশাসক 49 Views