মাধবপুরে সড়ক দুর্ঘটনায় ইউএনও, আহত হয়েও সভায় যোগদান | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

মাধবপুরে সড়ক দুর্ঘটনায় ইউএনও, আহত হয়েও সভায় যোগদান

Nahid Hasan avatar   
Nahid Hasan
মাধবপুরে সড়ক দুর্ঘটনায় ইউএনও, আহত হয়েও সভায় যোগদান
মাধবপুরে সড়ক দুর্ঘটনায় ইউএনও, আহত হয়েও সভায় যোগদান
ছবি: সংগৃহীত

****

 

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি ॥
সড়ক দুর্ঘটনায় সরকারি গাড়ি ক্ষতিগ্রস্ত ও নিজে আহত হওয়ার পরও সরকারি দায়িত্ব থেকে পিছপা হননি হবিগঞ্জের মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মেহেদী হাসান। চিকিৎসা নেওয়ার পরই তিনি জেলা প্রশাসনের নির্ধারিত সভায় যোগ দিয়েছেন।
রোববার (১৩ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের মাধবপুর উপজেলার সাহেব বাড়ি গেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ইউএনওকে বহনকারী সরকারি গাড়ির সঙ্গে একটি কাভার্ড ভ্যানের সংঘর্ষে গাড়িটি ক্ষতিগ্রস্ত হয়। এতে ইউএনও মো. মেহেদী হাসান ও গাড়িচালক হেলাল মিয়া আহত হন।
দুর্ঘটনার পর আহত দুজনকে চিকিৎসা দেওয়া হয়। চালক হেলাল মিয়ার এক্স-রে করা হয়েছে বলে ইউএনও কার্যালয় সূত্র জানিয়েছে। তবে ইউএনও মেহেদী হাসানের আঘাত গুরুতর না হওয়ায় চিকিৎসা শেষে তিনি নির্ধারিত কর্মসূচি অনুযায়ী হবিগঞ্জে জেলা প্রশাসনের সভায় অংশ নেন।
হবিগঞ্জের জেলা প্রশাসক জি এম সরফরাজ বলেন, “বিষয়টি আমি জেনেছি। ইউএনও তেমন আহত হননি বলে জানতে পেরেছি।”
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মেহেদী হাসান বলেন, “আল্লাহর রহমতে আমি সুস্থ আছি। বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি।”
এ বিষয়ে মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল রানা জানান, দুর্ঘটনাকবলিত যানবাহনগুলো শায়েস্তাগঞ্জ হাইওয়ে পুলিশের হেফাজতে রয়েছে। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে পুলিশ।

Комментариев нет


News Card Generator