সিরাজগঞ্জে বিদ্যুৎমন্ত্রী ও শিক্ষক জাকির হোসেনের সুস্থতা কামনায় দোয়া… | আই নিউজ বিডি

সিরাজগঞ্জ

সিরাজগঞ্জে বিদ্যুৎমন্ত্রী ও শিক্ষক জাকির হোসেনের সুস্থতা কামনায় দোয়া ও আলোচনা সভা

শিক্ষক-কর্মচারী ঐক্যজোট, সিরাজগঞ্জ-এর উদ্যোগে বিএনপি স্থায়ী কমিটির সদস্য ও বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু এবং শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের মহাসচিব মোঃ জাকির হোসেনের দ্রুত স..
שיתוף ב-Eidok
সিরাজগঞ্জে বিদ্যুৎমন্ত্রী ও শিক্ষক জাকির হোসেনের সুস্থতা কামনায় দোয়া ও আলোচনা সভা
צילום: ארכיון

শিক্ষক-কর্মচারী ঐক্যজোট, সিরাজগঞ্জ-এর উদ্যোগে বিএনপি স্থায়ী কমিটির সদস্য ও বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু এবং শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের মহাসচিব মোঃ জাকির হোসেনের দ্রুত সুস্থতা কামনায় দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে সিরাজগঞ্জ শহরের সবুজ কানন স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়।

অনুষ্ঠানে তাৎক্ষনিক প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক এবং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট সাইদুর রহমান বাচ্চু। 

তিনি বলেন, জননেতা ইকবাল হাসান মাহমুদ টুকু ও শিক্ষক নেতা মোঃ জাকির হোসেন এ দেশের আন্দোলন-সংগ্রামে এবং সাধারণ মানুষের অধিকার আদায়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলছেন। তাঁদের দ্রুত সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করেন তিনি।

অনুষ্ঠানে উপস্থিত বিষেশ অতিথির বক্তব্য রাখেন সিরাজগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি এবং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ভিপি অমর কৃষ্ণ দাস। 

তিনি তাঁর বক্তব্যে চিকিৎসাধীন দুই নেতার আশু আরোগ্য ও সুস্থ জীবন কামনা করেন এবং শিক্ষক-কর্মচারীদের অধিকার সুরক্ষায় তাঁদের অবদানের কথা স্মরণ করেন।

আলোচনা শেষে ইকবাল হাসান মাহমুদ টুকু ও মোঃ জাকির হোসেনের দ্রুত সুস্থতা, দীর্ঘায়ু এবং দেশ ও জাতির কল্যাণ কামনায় এক বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। 

উক্ত দোয়া ও আলোচনা সভায় শিক্ষক-কর্মচারী ঐক্যজোট সিরাজগঞ্জ শাখার স্থানীয় নেতৃবৃন্দ সহ সর্বস্তরের শিক্ষক-কর্মচারীগণ উপস্থিত ছিলেন।

הערות 0

לא נמצאו הערות

מאמרים קשורים

খুলনায় স্বাস্থ্য কর্মকর্তা ও আইনজীবী নেতাদের প্রাণনাশের হুমকি: বাগেরহাট থেকে আটক ২ חדשות המחוז খুলনায় স্বাস্থ্য কর্মকর্তা ও আইনজীবী নেতাদের প্রাণনাশের হুমকি: বাগেরহাট থেকে আটক ২ 1 Views খুলনায় নগর ভবনে পেট্রোল বোমা হামলা: সন্ত্রাস দমনে মাঠে নামল যৌথ বাহিনী חדשות המחוז খুলনায় নগর ভবনে পেট্রোল বোমা হামলা: সন্ত্রাস দমনে মাঠে নামল যৌথ বাহিনী 49 Views মাধবপুরে হাজারো মানুষের অংশগ্রহণে বীর মুক্তিযোদ্ধা নুরুল আমীনের জানাজার শেষে দাফন חדשות המחוז মাধবপুরে হাজারো মানুষের অংশগ্রহণে বীর মুক্তিযোদ্ধা নুরুল আমীনের জানাজার শেষে দাফন 37 Views গোপালগঞ্জে জননিরাপত্তা নিশ্চিত করতে বিজিবির ১০ প্লাটুন সদস্য মোতায়েন חדשות המחוז গোপালগঞ্জে জননিরাপত্তা নিশ্চিত করতে বিজিবির ১০ প্লাটুন সদস্য মোতায়েন 42 Views কালাইয়ে নজরুল বর্ষ উপলক্ষে সেমিনার ও পুরস্কার বিতরণ חדשות המחוז কালাইয়ে নজরুল বর্ষ উপলক্ষে সেমিনার ও পুরস্কার বিতরণ 39 Views কালিগঞ্জে বিএনপির সাংগঠনিক সভা, ঐক্যবদ্ধ থেকে ষড়যন্ত্র মোকাবিলার আহ্বান কাজী আলাউদ্দিনের חדשות המחוז কালিগঞ্জে বিএনপির সাংগঠনিক সভা, ঐক্যবদ্ধ থেকে ষড়যন্ত্র মোকাবিলার আহ্বান কাজী আলাউদ্দিনের 86 Views সিরাজগঞ্জে নিষিদ্ধ সংগঠনের ৬ নেতাকর্মী গ্রেপ্তার חדשות המחוז সিরাজগঞ্জে নিষিদ্ধ সংগঠনের ৬ নেতাকর্মী গ্রেপ্তার 144 Views