সিরাজগঞ্জে বিদ্যুৎমন্ত্রী ও শিক্ষক জাকির হোসেনের সুস্থতা কামনায় দোয়া… | আই নিউজ বিডি

সিরাজগঞ্জ

সিরাজগঞ্জে বিদ্যুৎমন্ত্রী ও শিক্ষক জাকির হোসেনের সুস্থতা কামনায় দোয়া ও আলোচনা সভা

শিক্ষক-কর্মচারী ঐক্যজোট, সিরাজগঞ্জ-এর উদ্যোগে বিএনপি স্থায়ী কমিটির সদস্য ও বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু এবং শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের মহাসচিব মোঃ জাকির হোসেনের দ্রুত স..
Podijeli na Eidoku
সিরাজগঞ্জে বিদ্যুৎমন্ত্রী ও শিক্ষক জাকির হোসেনের সুস্থতা কামনায় দোয়া ও আলোচনা সভা
Foto: arhiva

শিক্ষক-কর্মচারী ঐক্যজোট, সিরাজগঞ্জ-এর উদ্যোগে বিএনপি স্থায়ী কমিটির সদস্য ও বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু এবং শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের মহাসচিব মোঃ জাকির হোসেনের দ্রুত সুস্থতা কামনায় দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে সিরাজগঞ্জ শহরের সবুজ কানন স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়।

অনুষ্ঠানে তাৎক্ষনিক প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক এবং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট সাইদুর রহমান বাচ্চু। 

তিনি বলেন, জননেতা ইকবাল হাসান মাহমুদ টুকু ও শিক্ষক নেতা মোঃ জাকির হোসেন এ দেশের আন্দোলন-সংগ্রামে এবং সাধারণ মানুষের অধিকার আদায়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলছেন। তাঁদের দ্রুত সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করেন তিনি।

অনুষ্ঠানে উপস্থিত বিষেশ অতিথির বক্তব্য রাখেন সিরাজগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি এবং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ভিপি অমর কৃষ্ণ দাস। 

তিনি তাঁর বক্তব্যে চিকিৎসাধীন দুই নেতার আশু আরোগ্য ও সুস্থ জীবন কামনা করেন এবং শিক্ষক-কর্মচারীদের অধিকার সুরক্ষায় তাঁদের অবদানের কথা স্মরণ করেন।

আলোচনা শেষে ইকবাল হাসান মাহমুদ টুকু ও মোঃ জাকির হোসেনের দ্রুত সুস্থতা, দীর্ঘায়ু এবং দেশ ও জাতির কল্যাণ কামনায় এক বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। 

উক্ত দোয়া ও আলোচনা সভায় শিক্ষক-কর্মচারী ঐক্যজোট সিরাজগঞ্জ শাখার স্থানীয় নেতৃবৃন্দ সহ সর্বস্তরের শিক্ষক-কর্মচারীগণ উপস্থিত ছিলেন।

Komentari 0

Nema komentara

povezani članci

শ্যামনগরে জলবায়ু সহনশীল শাকসবজি বীজ ও কৃষি উপকরণ বিতরণ Vijesti iz okruga শ্যামনগরে জলবায়ু সহনশীল শাকসবজি বীজ ও কৃষি উপকরণ বিতরণ 36 Views কুতুবদিয়ায় সুফিয়া-জাফর স্মৃতি মেধা বৃত্তি পরীক্ষা সম্পন্ন, ফলাফল প্রকাশ Vijesti iz okruga কুতুবদিয়ায় সুফিয়া-জাফর স্মৃতি মেধা বৃত্তি পরীক্ষা সম্পন্ন, ফলাফল প্রকাশ 44 Views মহেশখালী উপজেলা প্রেসক্লাবের সভাপতি ফারুক ইকবালের পিতার মৃত্যুতে ড. হামিদুর রহমান আযাদের শোক প্রকাশ Vijesti iz okruga মহেশখালী উপজেলা প্রেসক্লাবের সভাপতি ফারুক ইকবালের পিতার মৃত্যুতে ড. হামিদুর রহমান আযাদের শোক প্রকাশ 42 Views সাতক্ষীরায় সুপেয় পানির সংকট নিরসনে নাগরিক সমাজের আট দফা সুপারিশ Vijesti iz okruga সাতক্ষীরায় সুপেয় পানির সংকট নিরসনে নাগরিক সমাজের আট দফা সুপারিশ 64 Views সরকারি প্রণোদনার মাছ নিয়ে বিতর্কে মতলব উত্তর স্বাস্থ্য কর্মকর্তা: ‘আমার মাছ’ দাবিতে তোলপাড় Vijesti iz okruga সরকারি প্রণোদনার মাছ নিয়ে বিতর্কে মতলব উত্তর স্বাস্থ্য কর্মকর্তা: ‘আমার মাছ’ দাবিতে তোলপাড় 45 Views দেশের ক্রীড়াঙ্গনের নেপথ্য কারিগর মাহবুবুর রহমান শাহীন: সাংগঠনিক সক্ষমতায় নতুন উচ্চতা Vijesti iz okruga দেশের ক্রীড়াঙ্গনের নেপথ্য কারিগর মাহবুবুর রহমান শাহীন: সাংগঠনিক সক্ষমতায় নতুন উচ্চতা 30 Views সীতাকুণ্ড বালিকা উচ্চ বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা Vijesti iz okruga সীতাকুণ্ড বালিকা উচ্চ বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা 112 Views