গোপালগঞ্জে এল. এ চেক বিতরণ | আই নিউজ বিডি

গোপালগঞ্জ

গোপালগঞ্জে এল. এ চেক বিতরণ

গোপালগঞ্জে এল. এ চেক বিতরণ অনুষ্ঠানে স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক বিশ্বজিৎ কুমার পালের সভাপতিত্বে ঘোষণা হয়েছে..
Del på Eidok
গোপালগঞ্জে এল. এ চেক বিতরণ
Foto: arkiv

শেখ আমিনুর হোসেন, জ্যেষ্ঠ প্রতিবেদক: "টেকেরহাট - গোপালগঞ্জ (হরিদাসপুর) - মোল্লাহাট (ঘোনাপাড়া) আঞ্চলিক মহাসড়ক যথাযথ মান ও প্রশস্ততায় উন্নীতকরণ শীর্ষক প্রকল্প" - এ অধিগ্রহণকৃত ভূমির ক্ষতিগ্রস্ত মালিকগণের অনুকূলে এল. এ চেক বিতরণ করা হয়েছে।

গোপালগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে বৃহস্পতিবার (২৪ এপ্রিল '২৫) বিকাল সাড়ে ৩ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ "স্বচ্ছতা'য় আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক (উপসচিব) বিশ্বজিৎ কুমার পাল। 

গোপালগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এস এম তারেক সুলতানের সঞ্চালনায় অনুষ্ঠিত এল.এ চেক বিতরণ অনুষ্ঠানে গোপালগঞ্জ সড়ক ও জনপথ (সওজ) বিভাগের নির্বাহী প্রকৌশলী মোঃ আজহারুল ইসলাম, জেলা প্রশাসনের ভূমি অধিগ্রহণ শাখা এবং রাজস্ব শাখার সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট প্রবীর বিশ্বাস, নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) রন্টি পোদ্দার সহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তাগণ, ক্ষতিগ্রস্ত জমির মালিক সন্তোষ তালুকদার সহ জেলায় বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় কর্মরত গণমাধ্যমকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন। 

গোপালগঞ্জ জেলা প্রশাসনের এল. এ শাখা কর্তৃক প্রয়োজনীয় কাগজপত্র যাচাই-বাছাই শেষে মুকসুদপুরের জলিরপাড় এলাকার ক্ষতিগ্রস্ত জমির মালিক সন্তোষ তালুকদারের হাতে ১১,২৫,৫৫৮.৩৩/ (এগারো লক্ষ পঁচিশ হাজার পাঁচশত আটান্ন টাকা তেত্রিশ পয়সা) এর চেক তুলে দেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক সহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তাগণ। 

এদিকে বিনা হয়রানিতে ও দ্রুত সময়ে অধিকগ্রহণকৃত ভূমির ক্ষতিগ্রস্ত মালিক সন্তোষ তালুকদার হাতে চেক পেয়ে গোপালগঞ্জ জেলা প্রশাসকসহ সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন।

Kommentarer 0

Ingen kommentarer fundet

relaterede artikler

শ্রীমঙ্গলে মহাদেব ও দুধালয়কে ১.১০ লাখ টাকা জরিমানা Lov-Ret শ্রীমঙ্গলে মহাদেব ও দুধালয়কে ১.১০ লাখ টাকা জরিমানা 406 Views নেত্রকোনার পূর্বধলায় গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি: তৃণমূল পর্যায়ে ন্যায়বিচারের নতুন দিগন্ত Lov-Ret নেত্রকোনার পূর্বধলায় গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি: তৃণমূল পর্যায়ে ন্যায়বিচারের নতুন দিগন্ত 82 Views সাংবাদিকতার সংকট ও নিরাপত্তা ঝুঁকি: পেশাগত দায়িত্ব পালনে কেন বারবার লক্ষ্যবস্তু হচ্ছেন সংবাদকর্মীরা Lov-Ret সাংবাদিকতার সংকট ও নিরাপত্তা ঝুঁকি: পেশাগত দায়িত্ব পালনে কেন বারবার লক্ষ্যবস্তু হচ্ছেন সংবাদকর্মীরা 70 Views শাপলা চত্বর হত্যা মামলা: হাতকড়া পরিয়ে ট্রাইব্যুনালে হাজির করা হলো জিয়াউল আহসানকে Lov-Ret শাপলা চত্বর হত্যা মামলা: হাতকড়া পরিয়ে ট্রাইব্যুনালে হাজির করা হলো জিয়াউল আহসানকে 77 Views তালার সন্তান প্রত্যুষ কুমার মজুমদার পেলেন গোপালগঞ্জের পুলিশ সুপারের দায়িত্ব Lov-Ret তালার সন্তান প্রত্যুষ কুমার মজুমদার পেলেন গোপালগঞ্জের পুলিশ সুপারের দায়িত্ব 61 Views তালায় বাল্যবিয়ের আয়োজন, বর-কনের পিতার ১৫ দিন করে কারাদণ্ড Lov-Ret তালায় বাল্যবিয়ের আয়োজন, বর-কনের পিতার ১৫ দিন করে কারাদণ্ড 70 Views নৈরাজ্য ও সন্ত্রাসের প্রতিবাদে সিরাজগঞ্জে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের বিক্ষোভ Lov-Ret নৈরাজ্য ও সন্ত্রাসের প্রতিবাদে সিরাজগঞ্জে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের বিক্ষোভ 70 Views