‘সৎ ও দক্ষ কর্মকর্তা’ মুজিবুর রহমানকে বহালের দাবিতে রাণীশংকৈলে মানববন্ধন

****
Chia sẻ lên Eidok
‘সৎ ও দক্ষ কর্মকর্তা’ মুজিবুর রহমানকে বহালের দাবিতে রাণীশংকৈলে মানববন্ধন
Ảnh: tư liệu

ঠাকুরগাঁও সংবাদদাতা।।

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে সহকারী কমিশনার (ভূমি) মুজিবুর রহমানের বদলি আদেশ প্রত্যাহার করে তাঁকে স্বপদে বহাল রাখার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১২ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে শিবদিঘি যাত্রীছাউনি মোড়ে সর্বস্তরের সচেতন জনগণ ও রাণীশংকৈল উপজেলা উন্নয়ন ফোরামের আয়োজনে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন রাণীশংকৈল প্রেসক্লাব সাবেক সভাপতি ফারুক আহমেদ সরকার, জুলাই যোদ্ধা আল হাবীব ,রাণীশংকৈল উপজেলা উন্নয়ন ফোরামের সদস্য নাজমুল হোসেন, রেজাউল করিম রাজা, শামসুদ্দিন ইসলাম সাগর, সিজান মাহমুদ, প্রভাষক মজিবুর রহমান প্রমুখ।

বক্তারা বলেন, মুজিবুর রহমান রাণীশংকৈলে সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগদানের পর থেকে সততা, নিষ্ঠা ও দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করে আসছেন। তাঁর দায়িত্ব পালনের সময়ে ভূমি সেবায় সাধারণ মানুষের হয়রানি ও ভোগান্তি কমেছে এবং ভূমি ব্যবস্থাপনায় ইতিবাচক পরিবর্তন এসেছে। বক্তারা আরও বলেন, উপজেলার বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা, অবৈধভাবে বালু উত্তোলন বন্ধ, পরিবেশ ও নদী রক্ষাসহ আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। বিশেষ করে ভূমি অফিসে দালালচক্রের দৌরাত্ম্য কমিয়ে সাধারণ মানুষকে হয়রানিমুক্ত সেবা দিতে তাঁর ভূমিকা প্রশংসনীয়। তাঁরা বলেন, বর্তমানে রাণীশংকৈলে নিয়মিত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কর্মরত না থাকায় প্রশাসনিক কার্যক্রমে মুজিবুর রহমানের অভিজ্ঞতা ও দক্ষতা গুরুত্বপূর্ণ। সীমান্তবর্তী এ উপজেলায় ভূমি সেবা, মাদক নিয়ন্ত্রণ ও জনস্বার্থ সংশ্লিষ্ট প্রশাসনিক কার্যক্রমের ধারাবাহিকতা বজায় রাখতে তাঁর বদলি আদেশ প্রত্যাহার করা প্রয়োজন। মানববন্ধন থেকে বক্তারা মুজিবুর রহমানের বদলি আদেশ স্থগিত ও বাতিল করে তাঁকে রাণীশংকৈল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পদে বহাল রাখার দাবি জানান।

উল্লেখযোগ্য যে, ২ সেপ্টেম্বর ভূমি মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-২ শাখা থেকে পৃথক প্রজ্ঞাপনের মাধ্যমে বিসিএস প্রশাসন ক্যাডারের ৩৮ জন সহকারী কমিশনারকে (ভূমি) বদলিপূর্বক পদায়নের জন্য বিভিন্ন বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ন্যস্ত করা হয়।

 

Eye News BD on WhatsAppBig stories first, straight to your phone. Free.Follow

Bình luận 0

Không có bình luận nào được tìm thấy

Những bài viết liên quan

আওয়ামী লীগকে নিষিদ্ধে সংবিধান সংশোধনের ইঙ্গিত প্রতিমন্ত্রীর: জুলাই বিপ্লবের চেতনায় নতুন বাংলাদেশের রূপরেখা Khác আওয়ামী লীগকে নিষিদ্ধে সংবিধান সংশোধনের ইঙ্গিত প্রতিমন্ত্রীর: জুলাই বিপ্লবের চেতনায় নতুন বাংলাদেশের রূপরেখা 44 Views তারেক রহমানের ৬২তম জন্মদিন: ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের ব্যতিক্রমী বৃক্ষরোপণ কর্মসূচি Khác তারেক রহমানের ৬২তম জন্মদিন: ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের ব্যতিক্রমী বৃক্ষরোপণ কর্মসূচি 73 Views নেত্রকোনায় বৈষম্যবিরোধী আন্দোলনের সাবেক সমন্বয়কের বাড়িতে পেট্রল ঢেলে অগ্নিসংযোগের চেষ্টা Khác নেত্রকোনায় বৈষম্যবিরোধী আন্দোলনের সাবেক সমন্বয়কের বাড়িতে পেট্রল ঢেলে অগ্নিসংযোগের চেষ্টা 88 Views বোয়ালমারীতে বিএনপির বিক্ষোভের প্রতিবাদ ও ইউএনও অফিসে সৃষ্ট বিষয় নিয়ে জামায়াতের সংবাদ সম্মেলন Khác বোয়ালমারীতে বিএনপির বিক্ষোভের প্রতিবাদ ও ইউএনও অফিসে সৃষ্ট বিষয় নিয়ে জামায়াতের সংবাদ সম্মেলন 104 Views ছেলের নেতৃত্ব নিষিদ্ধ ছাত্রলীগের মিছিলে, দলীয় পদ হারালেন রাউজানের বিএনপি নেতা Khác ছেলের নেতৃত্ব নিষিদ্ধ ছাত্রলীগের মিছিলে, দলীয় পদ হারালেন রাউজানের বিএনপি নেতা 86 Views পোশাক শ্রমিকদের মজুরি আন্দোলন ও ট্রেড ইউনিয়ন নেত্রীকে তুলে নেওয়ার ঘটনায় তীব্র নিন্দা Khác পোশাক শ্রমিকদের মজুরি আন্দোলন ও ট্রেড ইউনিয়ন নেত্রীকে তুলে নেওয়ার ঘটনায় তীব্র নিন্দা 152 Views দিরাইয়ে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১ আহত অন্তত ১০ Khác দিরাইয়ে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১ আহত অন্তত ১০ 85 Views