যুব সংগঠনের খবরে আলীকদমে ইয়াবাসহ ২ জন আটক, ১ বছর জেল | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

যুব সংগঠনের খবরে আলীকদমে ইয়াবাসহ ২ জন আটক, ১ বছর জেল

Md Amir Hosen Sadeky avatar   
Md Amir Hosen Sadeky
যুব সংগঠনের খবরে আলীকদমে ইয়াবাসহ ২ জন আটক, ১ বছর জেল
যুব সংগঠনের খবরে আলীকদমে ইয়াবাসহ ২ জন আটক, ১ বছর জেল
ছবি: সংগৃহীত
যুব সংগঠনের খবরে আলীকদমে ইয়াবাসহ ২ জন আটক, ১ বছর জেল

মোঃ আমির হোসাইন ছাদেকী, আলীকদম (বান্দরবান) প্রতিনিধি: স্থানীয় যুব সংগঠনের দেওয়া খবরের ভিত্তিতে আলীকদমে ইয়াবাসহ দুই ব্যক্তিকে আটক করে ১ বছর করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার (১১ সেপ্টেম্বর) রাতে উপজেলার পূর্ব পালংপাড়া আলীর বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

সাজাপ্রাপ্তরা হলেন আবু তাহের (৩৫), পিতা বোরহান উদ্দিন এবং হাসান মিয়া (২৭), পিতা হযরত আলী। তারা আলীকদম সদর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের সিলেটি পাড়ার বাসিন্দা।

জানা যায়, শুক্রবার রাত ১০টার দিকে পূর্ব পালংপাড়া আলীর বাজার এলাকায় স্থানীয় একটি যুব সংগঠনের সদস্যরা সন্দেহজনকভাবে ঘোরাফেরা করা দুই ব্যক্তিকে তল্লাশি করে তাদের প্যান্টের পকেট থেকে ৫টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেন। পরে বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মনজুর আলমকে জানানো হয়।

খবর পেয়ে ইউএনও আলীকদম থানার রাত্রীকালীন মোবাইল-৬ ডিউটি পার্টিকে সঙ্গে নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হন। এ সময় ইয়াবাসহ আবু তাহের ও হাসান মিয়াকে আটক করা হয়।

পরে ঘটনাস্থলে জিজ্ঞাসাবাদে তারা ইয়াবা সেবনের কথা স্বীকার করে। এরপর ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ইয়াবা সেবনের অপরাধে প্রত্যেককে ১ বছর করে বিনাশ্রম কারাদণ্ড দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মনজুর আলম।

এ ঘটনায় মোবাইল কোর্ট মামলা নম্বর-৫৪/২০২৬, তারিখ ১১ সেপ্টেম্বর ২০২৬।

সাজাপ্রাপ্ত দুই ব্যক্তিকে শনিবার (১২ সেপ্টেম্বর) সকাল ৭টায় বান্দরবান সদর কোর্টে পাঠানো হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

স্থানীয়দের ভাষ্য, সীমান্তবর্তী ও দুর্গম এ উপজেলায় মাদক নিয়ন্ত্রণে নিয়মিত অভিযান ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হলে মাদকের বিস্তার রোধে ইতিবাচক ভূমিকা রাখবে।

কোন মন্তব্য পাওয়া যায়নি


News Card Generator