কুতুবদিয়ার আলি আকবর ডেইল ইউনিয়নের ঘাটকুল পাড়া এলাকায় পানিতে ডুবে মিশু নামের ৪ বছরের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শিশুটির বাবার নাম মাহামুদুল করিম।
স্থানীয় ও হাসপাতাল সূত্রে জানা যায়, শিশুটিকে আশঙ্কাজনক অবস্থায় কুতুবদিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হলে রাত ৭:৫০ মিনিটে কর্তব্যরত চিকিৎসক ডা. নাদিয়া তাকে পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন (ব্রট ডেড)। চিকিৎসক জানান, হাসপাতালে নিয়ে আসার আগেই পানিতে ডুবে শিশুটির মৃত্যু হয়েছে।
এই মর্মান্তিক ঘটনায় শিশুটির পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
אפליקציית "Eye News BD"
הערות 0