খানসামায় সারের গুদামে প্রশাসনের হানা, ৬৫৭ বস্তা জব্দ, জরিমানা ৯০… | আই নিউজ বিডি

খানসামায় সারের গুদামে প্রশাসনের হানা, ৬৫৭ বস্তা জব্দ, জরিমানা ৯০ হাজার টাকা

দিনাজপুরের খানসামায় অনুমোদিত সীমার বাইরে রাসায়নিক সার মজুতের অভিযোগে দুই সার ডিলারের গুদামে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন ও কৃষি বিভাগ।..
Eidok-এ শেয়ার
খানসামায় সারের গুদামে প্রশাসনের হানা, ৬৫৭ বস্তা জব্দ, জরিমানা ৯০ হাজার টাকা
ছবি: সংগৃহীত

পৃথক অভিযানে ৬৫৭ বস্তা সার জব্দ এবং দুই ডিলারকে মোট ৯০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে একটি গুদাম সিলগালা করা হয়। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার টংগুয়া বাজার ও পাকেরহাট এলাকায় অভিযান দুটি পরিচালিত হয়।

টংগুয়া বাজারের বিসিআইসি অনুমোদিত মেসার্স আসাদুজ্জামান ট্রেডার্সে অভিযান চালিয়ে ২০৭ বস্তা সার জব্দ করা হয়। এর মধ্যে ৯৪ বস্তা ডিএপি, ৫৫ বস্তা ইউরিয়া ও ৫৮ বস্তা এমওপি সার রয়েছে। অভিযানে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। জব্দ সার রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করা হয়েছে।

প্রশাসন সূত্রে জানা যায়, ডিলার আসাদুজ্জামান দীর্ঘদিন ধরে ঢাকায় অবস্থান করছেন। তাঁর অনুপস্থিতিতে নজরুল ইসলাম নামের এক ব্যক্তি প্রতিষ্ঠানটি পরিচালনা করছিলেন। অন্যদিকে, পাকেরহাটের মেসার্স মহাদেব ট্রেডার্সের গুদামে অভিযান চালিয়ে ৪৫০ বস্তা সার পাওয়া যায়। এর মধ্যে ৩০০ বস্তা এমওপি, ৫০ বস্তা এমওপি ও ১০০ বস্তা ডিএপি সার রয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রতিষ্ঠানটির মালিক ও বিএডিসির নিবন্ধিত সার ডিলার মহিতোষ চন্দ্র চন্দকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে গুদামটি সিলগালা করে দেওয়া হয়।

প্রশাসন জানিয়েছে, অনুমোদিত সীমার বাইরে সার মজুত, কৃত্রিম সংকট সৃষ্টি কিংবা কৃষকদের সার প্রাপ্তিতে প্রতিবন্ধকতা তৈরির চেষ্টা করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

تبصرے 0

کوئی تبصرہ نہیں ملا

متعلقہ مضامین

দেশের বাজারে টানা ৫ দফায় কমল স্বর্ণের দাম زراعت-معیشت اور تجارت দেশের বাজারে টানা ৫ দফায় কমল স্বর্ণের দাম 33 Views দেশের বাজারে স্বর্ণের দামে ফের পতন: ভরিতে কমল ২ হাজার ২১০ টাকার বেশি زراعت-معیشت اور تجارت দেশের বাজারে স্বর্ণের দামে ফের পতন: ভরিতে কমল ২ হাজার ২১০ টাকার বেশি 71 Views ছাতকে ব্রি ধানের দুই জাতের ফসল কর্তন ও মাঠ দিবস, ভালো ফলনে খুশি কৃষক زراعت-معیشت اور تجارت ছাতকে ব্রি ধানের দুই জাতের ফসল কর্তন ও মাঠ দিবস, ভালো ফলনে খুশি কৃষক 99 Views বিশ্ববাজারে স্বর্ণের দামে অস্থিরতা: মুনাফা তুলে নেওয়ার প্রবণতায় নিম্নমুখী দর زراعت-معیشت اور تجارت বিশ্ববাজারে স্বর্ণের দামে অস্থিরতা: মুনাফা তুলে নেওয়ার প্রবণতায় নিম্নমুখী দর 78 Views জ্বালানি সংকটে বঙ্গোপসাগরে মার্কিন বিনিয়োগ চাইলেন স্পিকার زراعت-معیشت اور تجارت জ্বালানি সংকটে বঙ্গোপসাগরে মার্কিন বিনিয়োগ চাইলেন স্পিকার 74 Views ২২ মিলিয়ন ডলারের বড় বিনিয়োগে গ্রাউন্ড সেবা আধুনিকায়ন করছে ইউএস-বাংলা زراعت-معیشت اور تجارت ২২ মিলিয়ন ডলারের বড় বিনিয়োগে গ্রাউন্ড সেবা আধুনিকায়ন করছে ইউএস-বাংলা 49 Views বিমান বাংলাদেশের ৮২২ কোটি টাকা লাভ, বিপরীতে বকেয়া পাওনা ৭ হাজার কোটি زراعت-معیشت اور تجارت বিমান বাংলাদেশের ৮২২ কোটি টাকা লাভ, বিপরীতে বকেয়া পাওনা ৭ হাজার কোটি 54 Views