খানসামায় সারের গুদামে প্রশাসনের হানা, ৬৫৭ বস্তা জব্দ, জরিমানা ৯০… | আই নিউজ বিডি

খানসামায় সারের গুদামে প্রশাসনের হানা, ৬৫৭ বস্তা জব্দ, জরিমানা ৯০ হাজার টাকা

দিনাজপুরের খানসামায় অনুমোদিত সীমার বাইরে রাসায়নিক সার মজুতের অভিযোগে দুই সার ডিলারের গুদামে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন ও কৃষি বিভাগ।..
Eidok-এ শেয়ার
খানসামায় সারের গুদামে প্রশাসনের হানা, ৬৫৭ বস্তা জব্দ, জরিমানা ৯০ হাজার টাকা
ছবি: সংগৃহীত

পৃথক অভিযানে ৬৫৭ বস্তা সার জব্দ এবং দুই ডিলারকে মোট ৯০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে একটি গুদাম সিলগালা করা হয়। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার টংগুয়া বাজার ও পাকেরহাট এলাকায় অভিযান দুটি পরিচালিত হয়।

টংগুয়া বাজারের বিসিআইসি অনুমোদিত মেসার্স আসাদুজ্জামান ট্রেডার্সে অভিযান চালিয়ে ২০৭ বস্তা সার জব্দ করা হয়। এর মধ্যে ৯৪ বস্তা ডিএপি, ৫৫ বস্তা ইউরিয়া ও ৫৮ বস্তা এমওপি সার রয়েছে। অভিযানে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। জব্দ সার রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করা হয়েছে।

প্রশাসন সূত্রে জানা যায়, ডিলার আসাদুজ্জামান দীর্ঘদিন ধরে ঢাকায় অবস্থান করছেন। তাঁর অনুপস্থিতিতে নজরুল ইসলাম নামের এক ব্যক্তি প্রতিষ্ঠানটি পরিচালনা করছিলেন। অন্যদিকে, পাকেরহাটের মেসার্স মহাদেব ট্রেডার্সের গুদামে অভিযান চালিয়ে ৪৫০ বস্তা সার পাওয়া যায়। এর মধ্যে ৩০০ বস্তা এমওপি, ৫০ বস্তা এমওপি ও ১০০ বস্তা ডিএপি সার রয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রতিষ্ঠানটির মালিক ও বিএডিসির নিবন্ধিত সার ডিলার মহিতোষ চন্দ্র চন্দকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে গুদামটি সিলগালা করে দেওয়া হয়।

প্রশাসন জানিয়েছে, অনুমোদিত সীমার বাইরে সার মজুত, কৃত্রিম সংকট সৃষ্টি কিংবা কৃষকদের সার প্রাপ্তিতে প্রতিবন্ধকতা তৈরির চেষ্টা করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Bình luận 0

Không có bình luận nào được tìm thấy

Những bài viết liên quan

দীর্ঘ ১৭ বছর পর নাজিমগঞ্জ বাজারে ভোটের উৎসব, বিজয়ী হলেন যারা Nông nghiệp-Kinh tế và Thương mại দীর্ঘ ১৭ বছর পর নাজিমগঞ্জ বাজারে ভোটের উৎসব, বিজয়ী হলেন যারা 79 Views সিরাজগঞ্জে ১০ হাজার ৫০০ কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ Nông nghiệp-Kinh tế và Thương mại সিরাজগঞ্জে ১০ হাজার ৫০০ কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ 76 Views দেশের বাজারে টানা ৫ দফায় কমল স্বর্ণের দাম Nông nghiệp-Kinh tế và Thương mại দেশের বাজারে টানা ৫ দফায় কমল স্বর্ণের দাম 41 Views দেশের বাজারে স্বর্ণের দামে ফের পতন: ভরিতে কমল ২ হাজার ২১০ টাকার বেশি Nông nghiệp-Kinh tế và Thương mại দেশের বাজারে স্বর্ণের দামে ফের পতন: ভরিতে কমল ২ হাজার ২১০ টাকার বেশি 74 Views ছাতকে ব্রি ধানের দুই জাতের ফসল কর্তন ও মাঠ দিবস, ভালো ফলনে খুশি কৃষক Nông nghiệp-Kinh tế và Thương mại ছাতকে ব্রি ধানের দুই জাতের ফসল কর্তন ও মাঠ দিবস, ভালো ফলনে খুশি কৃষক 111 Views বিশ্ববাজারে স্বর্ণের দামে অস্থিরতা: মুনাফা তুলে নেওয়ার প্রবণতায় নিম্নমুখী দর Nông nghiệp-Kinh tế và Thương mại বিশ্ববাজারে স্বর্ণের দামে অস্থিরতা: মুনাফা তুলে নেওয়ার প্রবণতায় নিম্নমুখী দর 85 Views জ্বালানি সংকটে বঙ্গোপসাগরে মার্কিন বিনিয়োগ চাইলেন স্পিকার Nông nghiệp-Kinh tế và Thương mại জ্বালানি সংকটে বঙ্গোপসাগরে মার্কিন বিনিয়োগ চাইলেন স্পিকার 79 Views