পেকুয়ায় ব্যবসার আড়ালে ইয়াবা কারবার: দুই ব্যবসায়ী আটক, উদ্ধার ১০২ পিস ইয়াবা

নিজস্ব প্রতিবেদক
Condividi su Eidok
পেকুয়ায় ব্যবসার আড়ালে ইয়াবা কারবার: দুই ব্যবসায়ী আটক, উদ্ধার ১০২ পিস ইয়াবা
Foto: archivio

কক্সবাজারের পেকুয়া উপজেলায় ব্যবসার আড়ালে মাদক বিক্রির অভিযোগে ১০২ পিস ইয়াবা এবং নগদ টাকায় দুই ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে উপজেলার টইটং ইউনিয়নের ধনিয়াকাটা স্টেশনে এই বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মেহেদী হাসানের নেতৃত্বে পরিচালিত এই অভিযানে আটক ব্যক্তিরা হলেন— টইটং ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের মিয়াজির ঘোনা এলাকার মৃত জামাল হোসেনের ছেলে সালাহ উদ্দিন এবং একই এলাকার রফিক তাহেরীর ছেলে জয়নাল আবেদীন। তারা দুজনই ধনিয়াকাটা স্টেশনের ব্যবসায়ী। তবে অভিযান চলাকালে পুলিশের উপস্থিতি টের পেয়ে কৌশলে পালিয়ে যান একই স্টেশনের দায়ের দোকানি ও পশ্চিম পাড়ার বাসিন্দা জহির উদ্দিন নামে আরেক মাদক ব্যবসায়ী।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ধনিয়াকাটা স্টেশনের তিনটি দোকানে একযোগে তল্লাশি চালায় পেকুয়া থানা-পুলিশ। অভিযানকালে আটক সালাহ উদ্দিনের কাছ থেকে ৯২ পিস ইয়াবা ও ইয়াবা বিক্রির নগদ ২৫,৭৮০ টাকা এবং জয়নাল আবেদীনের কাছ থেকে ১০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে পেকুয়া থানার ওসি মো. মেহেদী হাসান জানান, আটক ব্যক্তিরা দীর্ঘদিন ধরে স্টেশনে নিজ নিজ ব্যবসা প্রতিষ্ঠানের আড়ালে গোপনে ইয়াবা বেচাকেনা করে আসছিল। তারা বেশ কিছু দিন ধরেই পুলিশের নজরদারিতে ছিল।

তিনি আরও জানান, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে এবং পলাতক আসামিকে গ্রেপ্তারে চেষ্টা অব্যাহত রয়েছে। মাদকের বিরুদ্ধে পুলিশের এমন কঠোর অভিযান ভবিষ্যতে অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

Eye News BD on WhatsAppBig stories first, straight to your phone. Free.Follow

Commenti 0

Nessun commento trovato

articoli Correlati

বিয়ের ১০ বছর পরও যৌতুকের দাবি, স্ত্রী নির্যাতনে স্বামীর কারাদণ্ড Legge-Corte বিয়ের ১০ বছর পরও যৌতুকের দাবি, স্ত্রী নির্যাতনে স্বামীর কারাদণ্ড 74 Views নাছিমাকে আগুনে পুড়িয়ে হত্যার দায়ে স্বামী ও শ্যালকের মৃত্যুদণ্ড Legge-Corte নাছিমাকে আগুনে পুড়িয়ে হত্যার দায়ে স্বামী ও শ্যালকের মৃত্যুদণ্ড 53 Views নারায়ণগঞ্জ সাত খুন: র‍্যাবের সাবেক কর্মকর্তা জিয়াউল আহসানের জড়িত থাকার তথ্য প্রকাশ, বিচারিক প্রক্রিয়া নিয়ে প্রশ্ন Legge-Corte নারায়ণগঞ্জ সাত খুন: র‍্যাবের সাবেক কর্মকর্তা জিয়াউল আহসানের জড়িত থাকার তথ্য প্রকাশ, বিচারিক প্রক্রিয়া নিয়ে প্রশ্ন 69 Views অসুস্থ মাকে দেখতে ১৮ বছর পর প্যারোলে মুক্ত মোংলার বাদল Legge-Corte অসুস্থ মাকে দেখতে ১৮ বছর পর প্যারোলে মুক্ত মোংলার বাদল 69 Views রাণীশংকৈলে ৫৮ শতাংশ জমি নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ Legge-Corte রাণীশংকৈলে ৫৮ শতাংশ জমি নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ 186 Views ‘চাঁদা না দিলে প্রাণে বাঁচতে দেব না’—ঝাউডাঙ্গায় ব্যবসায়ীর সংবাদ সম্মেলনে নিরাপত্তার দাবি Legge-Corte ‘চাঁদা না দিলে প্রাণে বাঁচতে দেব না’—ঝাউডাঙ্গায় ব্যবসায়ীর সংবাদ সম্মেলনে নিরাপত্তার দাবি 137 Views মেজর জিয়াউলের বিরুদ্ধে শতাধিক গুম-হত্যার অভিযোগ: রাষ্ট্রপক্ষের যুক্তিতর্কে 'দানবীয়' নৃশংসতার বর্ণনা Legge-Corte মেজর জিয়াউলের বিরুদ্ধে শতাধিক গুম-হত্যার অভিযোগ: রাষ্ট্রপক্ষের যুক্তিতর্কে 'দানবীয়' নৃশংসতার বর্ণনা 191 Views