কুতুবদিয়া উপজেলার দক্ষিণ ধুরুং ৪ নং ওয়ার্ড, জুলেখার বিবির পাড়া এলাকার কৃতী সন্তান শরিফুল ইসলাম কৃতিত্বের সাথে এমবিবিএস ফাইনাল পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন।
তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজ থেকে এই কৃতিত্বপূর্ণ সাফল্য অর্জন করেন। শরিফুল ইসলাম ওই এলাকার বিশিষ্ট ব্যক্তিত্ব জনাব নুরুল হকের সুযোগ্য পুত্র।
শরিফুল ইসলাম ২০১৮ সালে ধুরুং স্কুল অ্যান্ড কলেজ থেকে গোল্ডেন জিপিএ ৫ এবং ২০২০ সালে উচ্চ মাধ্যমিকে হাজী মোহাম্মদ মহসিন কলেজ থেকে জিপিএ ৫ পেয়ে মেধার স্বাক্ষর রেখেছিলেন। তাঁর এই ধারাবাহিক সাফল্য এলাকাবাসীকে গর্বিত করেছে।
শরিফুল ইসলামের এই সাফল্যে তাঁর পরিবার ও শিক্ষকরা অত্যন্ত আনন্দিত। তাঁর এই অর্জন আগামী প্রজন্মের জন্য অনুপ্রেরণা যোগাবে বলে মনে করছেন অনেকে।
'Eye News BD' uygulaması
Yorumlar 0