চট্টগ্রামে ছাত্রদল নেতার বাসায় ডিবির অভিযান, বিদেশি মদ উদ্ধারের দাবি.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

চট্টগ্রামে ছাত্রদল নেতার বাসায় ডিবির অভিযান, বিদেশি মদ উদ্ধারের দাবি..

News desk  avatar   
News desk
চট্টগ্রামে ছাত্রদল নেতার বাসায় ডিবির অভিযান, বিদেশি মদ উদ্ধারের দাবি..
চট্টগ্রামে ছাত্রদল নেতার বাসায় ডিবির অভিযান, বিদেশি মদ উদ্ধারের দাবি..
ছবি: সংগৃহীত

চট্টগ্রাম নগরের বন্দর থানা এলাকায় ছাত্রদল নেতা মোহাম্মদ আবু শাকিল সাগরের বাসায় অভিযান চালিয়েছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।..

পুলিশের একটি সূত্রের দাবি, অভিযানে ওই বাসা থেকে বিদেশি মদ উদ্ধার করা হয়েছে। এ সময় ছাত্রদল নেতা সাগর পালিয়ে গেলেও ঘটনাস্থল থেকে শামসুল ও ওপেল নামে দুজনকে আটক করা হয়েছে।
বুধবার (৯ সেপ্টেম্বর) সন্ধ্যার দিকে নগরের বন্দর থানার কেবি দোভাষ লেন এলাকায় এ অভিযান চালানো হয়। পুলিশের একটি সূত্র অভিযান পরিচালনার বিষয়টি নিশ্চিত করেছে। তবে উদ্ধার হওয়া মদের পরিমাণ এবং অভিযানের বিষয়ে পুলিশের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মোহাম্মদ আবু শাকিল সাগর বন্দর থানা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক। তিনি নগর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক তারিকুল ইসলাম তানভীরের অনুসারী হিসেবে পরিচিত।
সূত্র জানায়, ডিবি দক্ষিণ বিভাগের একটি দল খুলশিকেন্দ্রিক এক অপরাধীকে গ্রেপ্তারে অভিযান চালাচ্ছিল। এ সময় এক ব্যক্তি ডিবি সদস্যদের মদের ক্রেতা মনে করে তাদের সঙ্গে কথা বলেন। পরে ওই ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করে মদ মজুদের বিষয়ে তথ্য পায় আভিযানিক দল।
এরপর পাওয়া তথ্যের ভিত্তিতে বন্দর থানার কেবি দোভাষ লেন এলাকায় ছাত্রদল নেতা মোহাম্মদ আবু শাকিল সাগরের বাসায় অভিযান চালানো হয়। পুলিশের দাবি, অভিযানে সেখান থেকে বিদেশি মদ উদ্ধার করা হয়েছে।
অভিযানের বিষয়টি টের পেয়ে সাগর ঘটনাস্থল থেকে পালিয়ে যান বলে সূত্রের দাবি। ফলে তাকে আটক করা সম্ভব হয়নি। তবে ঘটনাস্থল থেকে শামসুল ও ওপেল নামে দুজনকে আটক করা হয়েছে।
এদিকে, অভিযানে ঠিক কী পরিমাণ মদ উদ্ধার করা হয়েছে এবং আটক দুজনের বিরুদ্ধে কী ধরনের আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে—তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
অভিযানের বিষয়ে জানতে গোয়েন্দা পুলিশের বন্দর বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) কাজী আবদুর রহীম এবং দক্ষিণ বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) শেখ শরীফুল ইসলামের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের বক্তব্য পাওয়া যায়নি।

Nessun commento trovato


News Card Generator