মোল্লাহাটে মোবাইল কোর্টে ৫ হাজার কারেন্ট জাল ও ১০টি চায়না জাল জব্দ
রায়হান শেখ, মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধি
বাগেরহাটের মোল্লাহাট বাজারে নিষিদ্ধ কারেন্ট জাল ও চায়না জালের বিরুদ্ধে অভিযান চালিয়ে প্রায় ৫ হাজারটি কারেন্ট জাল এবং ১০টি চায়না জাল জব্দ করে বিনষ্ট করা হয়েছে। জব্দ করা কারেন্ট জালের পরিমাণ প্রায় ১ লাখ ২৫ হাজার মিটার, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৫ লাখ টাকা।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) মোল্লাহাট বাজারে এ অভিযান ও মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমনা আইরিন।
অভিযানকালে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. হাসান আলী এবং সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা রাজীব রায়। এ সময় পুলিশ সদস্য, গ্রাম পুলিশ, মৎস্য অফিসের কর্মচারী ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
অভিযানে মৎস্য খাদ্য ও পশুখাদ্য আইনের আওতায় ২ জন এবং মৎস্য সংরক্ষণ আইনের আওতায় ৫ জনসহ মোট ৭ জনকে ২৮ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়।
পরে জব্দ করা কারেন্ট জাল ও চায়না জাল স্থানীয় জনগণের উপস্থিতিতে বিনষ্ট করা হয়।
উপজেলা মৎস্য দপ্তর সূত্রে জানা যায়, মৎস্য সম্পদ সংরক্ষণ এবং নিষিদ্ধ জালের ব্যবহার ও বিক্রি প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
মোল্লাহাটে মোবাইল কোর্টে ৫ হাজার কারেন্ট জাল ও ১০টি চায়না জাল জব্দ.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও
মোল্লাহাটে মোবাইল কোর্টে ৫ হাজার কারেন্ট জাল ও ১০টি চায়না জাল জব্দ
কোন মন্তব্য পাওয়া যায়নি