সিংড়ায় কৃষককে পিটিয়ে আহত করার অভিযোগ, রাজশাহী মেডিকেলে ভর্তি | আই নিউজ বিডি

রাজশাহী

সিংড়ায় কৃষককে পিটিয়ে আহত করার অভিযোগ, রাজশাহী মেডিকেলে ভর্তি

নাটোরের সিংড়ায় মো. হাবিবুর রহমান নামে এক কৃষককে কয়েকজন ব্যক্তি মারধর করে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠান। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে রাজশাহী..
Поделиться в Eidok
সিংড়ায় কৃষককে পিটিয়ে আহত করার অভিযোগ, রাজশাহী মেডিকেলে ভর্তি
Фото: из открытых источников

 

বায়েজীদ ইসলাম জয়
সিংড়া (নাটোর) প্রতিনিধি

নাটোরের সিংড়ায় মো. হাবিবুর রহমান নামে এক কৃষককে কয়েকজন ব্যক্তি মারধর করে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠান। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে পরিবার সূত্রে জানা গেছে।

বুধবার (৯ সেপ্টেম্বর) সকাল আনুমানিক ৯টার দিকে উপজেলার ৪ নম্বর কলম ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের বলিয়াবাড়ী ব্রিজের সামনে এ ঘটনা ঘটে বলে স্থানীয় সূত্রে জানা যায়।

আহত হাবিবুর রহমান কলম ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামের বাসিন্দা। তিনি মৃত সাত্তার আলীর ছেলে।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, প্রতিদিনের মতো বুধবার সকালে কৃষিকাজের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন হাবিবুর রহমান। পথে বলিয়াবাড়ী ব্রিজের সামনে শফিকুল মেম্বারের বাড়ির কাছাকাছি পৌঁছালে ৬ থেকে ৭ জন ব্যক্তি তাকে মারধর শুরু করেন বলে অভিযোগ করা হয়েছে।

হাবিবুর রহমানের দাবি, হামলাকারীদের কয়েকজনের হাতে হাসুয়া, চাপাতি ও পাইপ ছিল। তিনি হামলাকারীদের মধ্যে সালাম, নয়ন ও মিঠু নামে কয়েকজনকে শনাক্ত করেছেন বলেও জানান।

হাবিবুর রহমানের ভাষ্য অনুযায়ী, হামলার সময় তিনি প্রাণ বাঁচাতে সেখান থেকে পালানোর চেষ্টা করেন। তবে হামলাকারীরা তাকে ধাওয়া করে ধরে ফের মারধর করেন। একপর্যায়ে গুরুতর আহত হয়ে তিনি ঘটনাস্থলেই অচেতন হয়ে পড়েন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

পরিবার সূত্রে জানা গেছে, প্রথমে স্থানীয়ভাবে চিকিৎসা নেওয়ার পর তার শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

এ ঘটনায় হামলার অভিযোগ তুলে পরিবারের পক্ষ থেকে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছে। একই সঙ্গে ঘটনার প্রকৃত কারণ উদঘাটন করে তদন্তসাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা।

ঘটনার পর এলাকায় উদ্বেগ ও উত্তেজনা বিরাজ করছে বলে স্থানীয়দের দাবি।

এ বিষয়ে সিংড়া থানায় মামলা বা লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে কি না, তাৎক্ষণিকভাবে তা নিশ্চিত হওয়া যায়নি। অভিযোগের বিষয়ে অভিযুক্তদের বক্তব্যও পাওয়া যায়নি।

Комментарии 0

Комментариев нет

Статьи по Теме

কুলিয়ারচরে সম্পত্তি লিখে না দেওয়ায় পিতাকে মারধোর ও হত্যার হুমকির অভিযোগ Преступление কুলিয়ারচরে সম্পত্তি লিখে না দেওয়ায় পিতাকে মারধোর ও হত্যার হুমকির অভিযোগ 43 Views তালায় কলেজছাত্রীর মৃত্যুর তদন্ত ও ন্যায়বিচারের দাবি, আসামিদের বিরুদ্ধে হত্যার হুমকির অভিযোগ বাবার Преступление তালায় কলেজছাত্রীর মৃত্যুর তদন্ত ও ন্যায়বিচারের দাবি, আসামিদের বিরুদ্ধে হত্যার হুমকির অভিযোগ বাবার 53 Views নাশকতার পেছনে ৩৫ জন, ককটেল তৈরি হচ্ছে তিন জেলায়: গোয়েন্দা প্রতিবেদন Преступление নাশকতার পেছনে ৩৫ জন, ককটেল তৈরি হচ্ছে তিন জেলায়: গোয়েন্দা প্রতিবেদন 24 Views সাংবাদিকরা সবচেয়ে নির্যাতিত: কেন এই পেশা এত ঝুঁকিপূর্ণ, প্রতিকার কোথায়? Преступление সাংবাদিকরা সবচেয়ে নির্যাতিত: কেন এই পেশা এত ঝুঁকিপূর্ণ, প্রতিকার কোথায়? 57 Views মাধবপুরে প্রাইভেটকারে ৬০ কেজি গাঁজা, গ্রেপ্তার ৩ Преступление মাধবপুরে প্রাইভেটকারে ৬০ কেজি গাঁজা, গ্রেপ্তার ৩ 56 Views গোপালগঞ্জে পুলিশের গাড়ি ভাঙচুর মামলার বাদী এসআই মোসলেমকে কুপিয়ে জখম Преступление গোপালগঞ্জে পুলিশের গাড়ি ভাঙচুর মামলার বাদী এসআই মোসলেমকে কুপিয়ে জখম 91 Views নরসিংদীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযান, ৬০ লিটার চোলাই মদ উদ্ধার Преступление নরসিংদীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযান, ৬০ লিটার চোলাই মদ উদ্ধার 87 Views