সিংড়ায় কৃষককে পিটিয়ে আহত করার অভিযোগ, রাজশাহী মেডিকেলে ভর্তি | আই নিউজ বিডি

রাজশাহী

সিংড়ায় কৃষককে পিটিয়ে আহত করার অভিযোগ, রাজশাহী মেডিকেলে ভর্তি

নাটোরের সিংড়ায় মো. হাবিবুর রহমান নামে এক কৃষককে কয়েকজন ব্যক্তি মারধর করে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠান। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে রাজশাহী..
Eidok-এ শেয়ার
সিংড়ায় কৃষককে পিটিয়ে আহত করার অভিযোগ, রাজশাহী মেডিকেলে ভর্তি
ছবি: সংগৃহীত

 

বায়েজীদ ইসলাম জয়
সিংড়া (নাটোর) প্রতিনিধি

নাটোরের সিংড়ায় মো. হাবিবুর রহমান নামে এক কৃষককে কয়েকজন ব্যক্তি মারধর করে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠান। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে পরিবার সূত্রে জানা গেছে।

বুধবার (৯ সেপ্টেম্বর) সকাল আনুমানিক ৯টার দিকে উপজেলার ৪ নম্বর কলম ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের বলিয়াবাড়ী ব্রিজের সামনে এ ঘটনা ঘটে বলে স্থানীয় সূত্রে জানা যায়।

আহত হাবিবুর রহমান কলম ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামের বাসিন্দা। তিনি মৃত সাত্তার আলীর ছেলে।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, প্রতিদিনের মতো বুধবার সকালে কৃষিকাজের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন হাবিবুর রহমান। পথে বলিয়াবাড়ী ব্রিজের সামনে শফিকুল মেম্বারের বাড়ির কাছাকাছি পৌঁছালে ৬ থেকে ৭ জন ব্যক্তি তাকে মারধর শুরু করেন বলে অভিযোগ করা হয়েছে।

হাবিবুর রহমানের দাবি, হামলাকারীদের কয়েকজনের হাতে হাসুয়া, চাপাতি ও পাইপ ছিল। তিনি হামলাকারীদের মধ্যে সালাম, নয়ন ও মিঠু নামে কয়েকজনকে শনাক্ত করেছেন বলেও জানান।

হাবিবুর রহমানের ভাষ্য অনুযায়ী, হামলার সময় তিনি প্রাণ বাঁচাতে সেখান থেকে পালানোর চেষ্টা করেন। তবে হামলাকারীরা তাকে ধাওয়া করে ধরে ফের মারধর করেন। একপর্যায়ে গুরুতর আহত হয়ে তিনি ঘটনাস্থলেই অচেতন হয়ে পড়েন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

পরিবার সূত্রে জানা গেছে, প্রথমে স্থানীয়ভাবে চিকিৎসা নেওয়ার পর তার শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

এ ঘটনায় হামলার অভিযোগ তুলে পরিবারের পক্ষ থেকে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছে। একই সঙ্গে ঘটনার প্রকৃত কারণ উদঘাটন করে তদন্তসাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা।

ঘটনার পর এলাকায় উদ্বেগ ও উত্তেজনা বিরাজ করছে বলে স্থানীয়দের দাবি।

এ বিষয়ে সিংড়া থানায় মামলা বা লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে কি না, তাৎক্ষণিকভাবে তা নিশ্চিত হওয়া যায়নি। অভিযোগের বিষয়ে অভিযুক্তদের বক্তব্যও পাওয়া যায়নি।

نظرات 0

نظری یافت نشد

مقالات مرتبط

সৌদি আরব প্রবাসী সেলিম রানার, বিরুদ্ধে মিথ্যা বানোয়াট নিউজ করা সহ হুমকির অভিযোগ جرم সৌদি আরব প্রবাসী সেলিম রানার, বিরুদ্ধে মিথ্যা বানোয়াট নিউজ করা সহ হুমকির অভিযোগ 84 Views মাধবপুরে বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আ.লীগ নেতা গ্রেপ্তার جرم মাধবপুরে বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আ.লীগ নেতা গ্রেপ্তার 87 Views দিন-রাত বিশেষ টহল, সার্চলাইট ও থার্মাল ড্রোনে নজরদারি: সীমান্তে বিজিবির কঠোর অবস্থান جرم দিন-রাত বিশেষ টহল, সার্চলাইট ও থার্মাল ড্রোনে নজরদারি: সীমান্তে বিজিবির কঠোর অবস্থান 68 Views চার মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে জবাই করে হত্যা, ছয় মাস পর বাড়ি এসে আবার উধাও সাদ্দাম جرم চার মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে জবাই করে হত্যা, ছয় মাস পর বাড়ি এসে আবার উধাও সাদ্দাম 49 Views মাধবপুরে ৭২ কেজি গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার جرم মাধবপুরে ৭২ কেজি গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার 111 Views কাঠালিয়ায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থী যৌন হয়রানি: তদন্ত কমিটির কাজে বাধা, ৩০ হাজার টাকা লেনদেনের রহস্য উন্মোচন جرم কাঠালিয়ায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থী যৌন হয়রানি: তদন্ত কমিটির কাজে বাধা, ৩০ হাজার টাকা লেনদেনের রহস্য উন্মোচন 63 Views আশুলিয়ায় ডক্টরস জেনারেল হাসপাতালের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ, কর্মচারীকে মারধর ও প্রাণনাশের হুমকির বিরুদ্ধে থানায় অভিযোগ جرم আশুলিয়ায় ডক্টরস জেনারেল হাসপাতালের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ, কর্মচারীকে মারধর ও প্রাণনাশের হুমকির বিরুদ্ধে থানায় অভিযোগ 84 Views