আমার দেশের সম্পাদক মাহমুদুর রহমানের বিরুদ্ধে মামলার প্রতিবাদে… | আই নিউজ বিডি

বাগেরহাট

আমার দেশের সম্পাদক মাহমুদুর রহমানের বিরুদ্ধে মামলার প্রতিবাদে বাগেরহাটে মানববন্ধন

****
分享到 Eidok
আমার দেশের সম্পাদক মাহমুদুর রহমানের বিরুদ্ধে মামলার প্রতিবাদে বাগেরহাটে মানববন্ধন
图片:来源收集

আবু-হানিফ, বাগেরহাট প্রতিনিধি: 
দৈনিক আমার দেশর সম্পাদক প্রকাশক মজলুম সাংবাদিক মাহমুদুর রহমান ও অন্যান্য সাংবাদিকদের বিরুদ্ধে মামলার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি পালন করেছে বাগেরহাটে কর্মরত সাংবাদিকবৃন্দ এবং পাঠক মেলার সদস্যরা। বুধবার (২৩ এপ্রিল) সকালে বাগেরহাট প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। মানববন্ধন কর্মসূচিতে বক্তারা বলেন মাহমুদুর রহমান নির্যাতিত মজলুম লেখক তাকে নিয়ে গভীর ষড়যন্ত্র চলছে তিনি ইসলামী মূল্যবোধের অন্যতম ধারক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমানের নামে হয়রানিমূলক মামলার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাই। এটা শুধু একটি মিথ্যা মামলা নয় এটি ফ্যাসিস্টদের ষড়যন্ত্র মাহমুদুর রহমানের নেতৃত্বে বাংলাদেশ বহুবার ন্যায়ের পক্ষে মানুষ সংঘটিত হয়েছে। তারা বলেন বিগত আওয়ামী লীগ সরকারের আমলে দেশের বৃহৎ শিল্পগোষ্ঠী মেঘনা গ্রুপ হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে। তাদের এসব অপকর্ম অনেকদিন ধরেই আড়ালে চলছিল। কিন্তু সরকারের পরিবর্তনের পর আমার দেশ পত্রিকায় এসব দুর্নীতির সংবাদ প্রকাশিত হলে মেঘনা গ্রুপের কর্তারা আতঙ্কিত হয়ে পড়ে। এরই ধারাবাহিকতায় ভারতের ‘চাপ’ এবং রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে মেঘনা গ্রুপের চেয়ারম্যান মোস্তফা কামাল আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমানের বিরুদ্ধে মামলা করেন। তারা বলেন, মাহমুদুর রহমান একজন নির্ভীক ও আপসহীন সাংবাদিক। তিনি তার পত্রিকার মাধ্যমে দীর্ঘদিন ধরে ক্ষমতাধর দুর্নীতিবাজ রাজনীতিক, আমলা ও ব্যবসায়ীদের বিরুদ্ধে সত্য প্রকাশ করে আসছেন। আজ তারই মূল্য দিতে হচ্ছে ষড়যন্ত্রের শিকার হয়ে।
এই মানববন্ধনে আমার দেশ পত্রিকার বাগেরহাট জেলা প্রতিনিধি শেখ মিরানুজ্জামান এর সঞ্চালনায় বক্তব্য রাখেন আমার দেশ পাঠক মেলার বাগেরহাট জেলার সভাপতি সুজাউদ্দিন মোল্লা সুজন, বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি ও এশিয়ান টিভির জেলা প্রতিনিধি মোঃ কামরুজ্জামান,  সাধারণ সম্পাদক ও এন টিভির বাগেরহাট জেলা প্রতিনিধি তরফদার রবিউল ইসলাম, বাগেরহাট প্রেসক্লাবের সহ-সভাপতি এস এম রাজ,দেশ টিভির বাগেরহাট জেলা প্রতিনিধি এস এস সোহান, মোল্লারহাট উপজেলা প্রেসক্লাবের সভাপতি এফ এম মফিজুল ইসলাম, চিতলমারি উপজেলা প্রেসক্লাবের সভাপতি ইকরামুল হক, এ সময় আরো উপস্থিত ছিলেন চুলকাটি প্রেসক্লাবে সাংবাদিকবৃন্দ, কচুয়া উপজেলার সাধারণ সম্পাদক, রামপাল উপজেলার সভাপতি আতিকুর রহমান এছাড়া নয়টি উপজেলার ও জেলার কর্মরত সাংবাদিকবৃন্দ।##

注释 0

没有找到评论

相关文章

কালুখালীতে সর্বহারার নামে অপহরণ বাণিজ্য: নেপথ্যে সাবেক চেয়ারম্যান সূর্য মুনসী 其他 কালুখালীতে সর্বহারার নামে অপহরণ বাণিজ্য: নেপথ্যে সাবেক চেয়ারম্যান সূর্য মুনসী 186 Views নারায়ণগঞ্জে মুফতি আমির হামজার আগমন ঘিরে উত্তেজনা: প্রতিহতের ঘোষণায় কঠোর অবস্থানে জামায়াত নেতা 其他 নারায়ণগঞ্জে মুফতি আমির হামজার আগমন ঘিরে উত্তেজনা: প্রতিহতের ঘোষণায় কঠোর অবস্থানে জামায়াত নেতা 13 Views নারায়ণগঞ্জে ৯০ পিস ইয়াবাসহ ছাত্রদল নেতা গ্রেফতার, জব্দ মাদক বিক্রির অর্থ 其他 নারায়ণগঞ্জে ৯০ পিস ইয়াবাসহ ছাত্রদল নেতা গ্রেফতার, জব্দ মাদক বিক্রির অর্থ 75 Views সড়ক দুর্ঘটনায় ঢাবি শিক্ষার্থীর অকাল মৃত্যু: কবরের পাশে ফুটবে শেষ ইচ্ছার বেলিফুল 其他 সড়ক দুর্ঘটনায় ঢাবি শিক্ষার্থীর অকাল মৃত্যু: কবরের পাশে ফুটবে শেষ ইচ্ছার বেলিফুল 111 Views সংসদ সদস্যের বাড়িতে অগ্নিকাণ্ড: মধ্যরাতে তিন মন্ত্রীকে ফোনে না পাওয়ার ঘটনায় তোলপাড় 其他 সংসদ সদস্যের বাড়িতে অগ্নিকাণ্ড: মধ্যরাতে তিন মন্ত্রীকে ফোনে না পাওয়ার ঘটনায় তোলপাড় 114 Views শ্রমজীবী থেকে কোটিপতি: সোনাখাড়া ইউপি চেয়ারম্যান প্রার্থী বাবলুর রহস্যময় উত্থান নিয়ে জনমনে প্রশ্ন 其他 শ্রমজীবী থেকে কোটিপতি: সোনাখাড়া ইউপি চেয়ারম্যান প্রার্থী বাবলুর রহস্যময় উত্থান নিয়ে জনমনে প্রশ্ন 86 Views গাজীপুরের চন্দ্রায় চলন্ত বাসে অগ্নিসংযোগ: নিরাপত্তাহীনতায় জনজীবন 其他 গাজীপুরের চন্দ্রায় চলন্ত বাসে অগ্নিসংযোগ: নিরাপত্তাহীনতায় জনজীবন 114 Views