ঝালকাঠির রাজাপুরে বিএসটিআইয়ের অনুমোদনহীন পণ্য জব্দ, গোডাউন মালিককে… | আই নিউজ বিডি

ঝালকাঠি

ঝালকাঠির রাজাপুরে বিএসটিআইয়ের অনুমোদনহীন পণ্য জব্দ, গোডাউন মালিককে জরিমানা

রাজাপুরে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)-এর অনুমোদন ছাড়াই অবৈধভাবে পণ্য মজুত করার অপরাধে একটি গোডাউনে অভিযান চালিয়েছে প্রশাসন। অভিযানে বিপুল পরিমাণ অনুমোদনহীন পণ্য জব্দ ..
Eidok-এ শেয়ার
ঝালকাঠির রাজাপুরে বিএসটিআইয়ের অনুমোদনহীন পণ্য জব্দ, গোডাউন মালিককে জরিমানা
ছবি: সংগৃহীত

 

মোঃ ইমরান মুন্সি 
​ঝালকাঠি প্রতিনিধি:

​ঝালকাঠির রাজাপুরে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)-এর অনুমোদন ছাড়াই অবৈধভাবে পণ্য মজুত করার অপরাধে একটি গোডাউনে অভিযান চালিয়েছে প্রশাসন। অভিযানে বিপুল পরিমাণ অনুমোদনহীন পণ্য জব্দ করে তা ধ্বংস করা হয় এবং গোডাউন মালিককে আর্থিক জরিমানা করা হয়।

​রোববার (গতকাল) দুপুর ১টার দিকে উপজেলার রাজাপুর সদর ইউনিয়নের জগন্নাথপুর গ্রামে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

​স্থানীয় প্রশাসন সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ঝালকাঠির রাজাপুর সদর ইউনিয়নের জগন্নাথপুর গ্রামের আবুল হোসেনের বসতঘরের নিচতলায় থাকা একটি গোডাউনে অভিযান চালানো হয়। ওই গোডাউনে বিএসটিআইয়ের কোনো ধরনের অনুমোদন ছাড়াই বিভিন্ন অবৈধ পণ্য মজুত করা হয়েছিল।

​অভিযানের সময় গোডাউনে অবৈধ পণ্যের উপস্থিতি নিশ্চিত হয়ে তা তাৎক্ষণিকভাবে জব্দ করা হয় এবং পরবর্তীতে তা ধ্বংস করা হয়। বিএসটিআইয়ের আইন লঙ্ঘন করায় গোডাউন মালিক মো. জোনায়েদ হোসেনকে (১৯) ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৩ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

​উক্ত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন রাজাপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিফাত আরা মৌরি। এ সময় বিএসটিআইয়ের পরিদর্শক শেখ রাসেলসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য ও প্রশাসনিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

​জনস্বাস্থ্য রক্ষা এবং সাধারণ ভোক্তাদের অধিকার নিশ্চিত করতে এ ধরনের অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে স্থানীয় প্রশাসন। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, বিএসটিআইয়ের অনুমোদন ছাড়া কোনো ধরনের পণ্য উৎপাদন, মজুত বা বাজারে বিক্রি করা হলে তাদের বিরুদ্ধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান ও আইনি পদক্ষেপ অব্যাহত থাকবে।

Bemerkungen 0

Keine Kommentare gefunden

In Verbindung stehende Artikel

ঝালকাঠিতে দুই বিচারক হত্যার ২১ বছর: শ্রদ্ধা ও শোকে স্মরণ, শোকযাত্রা ও স্মরণসভা অনুষ্ঠিত Gesetz-Gericht ঝালকাঠিতে দুই বিচারক হত্যার ২১ বছর: শ্রদ্ধা ও শোকে স্মরণ, শোকযাত্রা ও স্মরণসভা অনুষ্ঠিত 36 Views তদন্ত ছাড়া সাংবাদিকের বিরুদ্ধে মামলা নিতে চাওয়া ওসি আবু নাসের রায়হানের বদলি Gesetz-Gericht তদন্ত ছাড়া সাংবাদিকের বিরুদ্ধে মামলা নিতে চাওয়া ওসি আবু নাসের রায়হানের বদলি 34 Views বিদেশি আদালতের গ্রেফতারি পরোয়ানা স্বয়ংক্রিয়ভাবে কার্যকরের সুযোগ নেই: হাইকোর্ট Gesetz-Gericht বিদেশি আদালতের গ্রেফতারি পরোয়ানা স্বয়ংক্রিয়ভাবে কার্যকরের সুযোগ নেই: হাইকোর্ট 46 Views এসিল্যান্ড পদ দীর্ঘদিন শূন্য, এবার ইউএনওর বদলি—প্রশাসনিক স্থবিরতার আশঙ্কা তালায় Gesetz-Gericht এসিল্যান্ড পদ দীর্ঘদিন শূন্য, এবার ইউএনওর বদলি—প্রশাসনিক স্থবিরতার আশঙ্কা তালায় 70 Views কদমতলা বাজারে মাদকের বিরুদ্ধে ব্যবসায়ীদের ঐক্যবদ্ধ প্রতিবাদ, জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে স্মারকলিপি Gesetz-Gericht কদমতলা বাজারে মাদকের বিরুদ্ধে ব্যবসায়ীদের ঐক্যবদ্ধ প্রতিবাদ, জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে স্মারকলিপি 61 Views দেবহাটায় কৃষিজমির মাটি কেটে ইটভাটায় বিক্রি, কলেজ মাঠকে বানানো হলো ডাম্পার চলাচলের পথ Gesetz-Gericht দেবহাটায় কৃষিজমির মাটি কেটে ইটভাটায় বিক্রি, কলেজ মাঠকে বানানো হলো ডাম্পার চলাচলের পথ 93 Views দুর্গম পাহাড়ে অসহায় মানুষের পাশে ৫৪ বিজিবি Gesetz-Gericht দুর্গম পাহাড়ে অসহায় মানুষের পাশে ৫৪ বিজিবি 91 Views