রামপালে জমি দখল চেষ্টা ও মামলা করে হায়রানির অভিযোগে সংবাদ সম্মেলন | আই নিউজ বিডি

রামপালে জমি দখল চেষ্টা ও মামলা করে হায়রানির অভিযোগে সংবাদ সম্মেলন

****
Eidok-এ শেয়ার
রামপালে জমি দখল চেষ্টা ও মামলা করে হায়রানির অভিযোগে সংবাদ সম্মেলন
ছবি: সংগৃহীত
রামপাল (বাগেরহাট) সংবাদদাতা ||
রামপালের গোবিন্দপুরে জমি দখল চেষ্টা ও হায়রানির অভিযোগে সংবাদ সম্মেলন করা হয়েছে। শনিবার (০৫ সেপ্টেম্বর) বিকেল ৫ টায় ভুক্তভোগী মাষ্টার আবু জাফর শেখ এ সংবাদ সম্মেলন করেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি জানান, উপজেলার গোবিন্দপুর গ্রামের অহেদ মোড়লের কাছ থেকে গত ইংরেজি ১৬-০৩-১৯৭৭ সালে ২১০৭ নং দলিলে কবলামু্লে ০.২৩ একর জমি খরিদ করেন। তিনি ১১৯ নং গোবিন্দপুর মৌজার এসএ ৪৪০ খতিয়ানের সাবেক ১৯২৬ ও বর্তমান ৫১৪৪ দাগের ০.৪৮ একর জমির মধ্যে ০.২৩ শতক জমি ক্রয় করেন। জমি ক্রয়ের পরে শান্তিপূর্ণভাবে জমি ভোগদখলে থাকলেও বিগত সরকারের আমলে প্রতিপক্ষ একই গ্রামের আমির হোসেন শেখের ছেলে ফরহাদ শেখ তাদের জমি দাবি করে জোরপূর্বক জমিটি দখলে রাখার চেষ্টা করে। এ ঘটনায় প্রতিমন্ত্রীর নির্দেশে স্থানীয় শালিশ বৈঠকে জমি বুঝে দেয়ার কথা বলা হলেও ফরহাদ শেখ জমি বুঝে দেননি বরং তিনি জমি দখলে রাখতে মামলা মকদ্দমা করে হায়রানি করছেন বলে ভুক্তভোগী লিখিত সংবাদ সম্মেলনে জানান। অভিযোগের বিষয়ে ফরহাদ শেখের কাছে জানতে চাইলে তিনি সকল অভিযোগ অস্বীকার করে বলেন, ওরা জায়গা পাবে তবে যা পাবে, তার বেশী তারা ভোগদখলে আছে। ভুক্তভোগী মাপজোক করে বুঝে পেতে প্রশাসনের জোর হস্তক্ষেপ কামনা করেছেন।

Bình luận 0

Không có bình luận nào được tìm thấy

Những bài viết liên quan

তালায় বাল্যবিয়ের আয়োজন, বর-কনের পিতার ১৫ দিন করে কারাদণ্ড Luật-Tòa án তালায় বাল্যবিয়ের আয়োজন, বর-কনের পিতার ১৫ দিন করে কারাদণ্ড 63 Views নৈরাজ্য ও সন্ত্রাসের প্রতিবাদে সিরাজগঞ্জে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের বিক্ষোভ Luật-Tòa án নৈরাজ্য ও সন্ত্রাসের প্রতিবাদে সিরাজগঞ্জে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের বিক্ষোভ 47 Views আওয়ামী লীগ পুনর্বাসনের ষড়যন্ত্র: চার দিনের রিমান্ডে পুলিশ সুপার জাহাঙ্গীর আলম Luật-Tòa án আওয়ামী লীগ পুনর্বাসনের ষড়যন্ত্র: চার দিনের রিমান্ডে পুলিশ সুপার জাহাঙ্গীর আলম 67 Views খাস জমি দখলমুক্ত: কাঠালিয়ায় অবৈধ স্থাপনা উচ্ছেদ করল প্রশাসন Luật-Tòa án খাস জমি দখলমুক্ত: কাঠালিয়ায় অবৈধ স্থাপনা উচ্ছেদ করল প্রশাসন 67 Views শেখ হাসিনার পুনর্বিচারের পরামর্শ উদ্ভট, আইনেও সুযোগ নেই: চিফ প্রসিকিউটর Luật-Tòa án শেখ হাসিনার পুনর্বিচারের পরামর্শ উদ্ভট, আইনেও সুযোগ নেই: চিফ প্রসিকিউটর 33 Views ঢাকায় তিনটি ও চট্টগ্রামে দুটি বাণিজ্যিক আদালত করার পরিকল্পনা সরকারের Luật-Tòa án ঢাকায় তিনটি ও চট্টগ্রামে দুটি বাণিজ্যিক আদালত করার পরিকল্পনা সরকারের 78 Views প্রেরণা এনজিওর প্রকল্পের অর্থ কোথায় গেল? শম্পা গোস্বামীর বিরুদ্ধে নানা অভিযোগ Luật-Tòa án প্রেরণা এনজিওর প্রকল্পের অর্থ কোথায় গেল? শম্পা গোস্বামীর বিরুদ্ধে নানা অভিযোগ 57 Views