রামপালে জমি দখল চেষ্টা ও মামলা করে হায়রানির অভিযোগে সংবাদ সম্মেলন | আই নিউজ বিডি

রামপালে জমি দখল চেষ্টা ও মামলা করে হায়রানির অভিযোগে সংবাদ সম্মেলন

****
Eidok-এ শেয়ার
রামপালে জমি দখল চেষ্টা ও মামলা করে হায়রানির অভিযোগে সংবাদ সম্মেলন
ছবি: সংগৃহীত
রামপাল (বাগেরহাট) সংবাদদাতা ||
রামপালের গোবিন্দপুরে জমি দখল চেষ্টা ও হায়রানির অভিযোগে সংবাদ সম্মেলন করা হয়েছে। শনিবার (০৫ সেপ্টেম্বর) বিকেল ৫ টায় ভুক্তভোগী মাষ্টার আবু জাফর শেখ এ সংবাদ সম্মেলন করেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি জানান, উপজেলার গোবিন্দপুর গ্রামের অহেদ মোড়লের কাছ থেকে গত ইংরেজি ১৬-০৩-১৯৭৭ সালে ২১০৭ নং দলিলে কবলামু্লে ০.২৩ একর জমি খরিদ করেন। তিনি ১১৯ নং গোবিন্দপুর মৌজার এসএ ৪৪০ খতিয়ানের সাবেক ১৯২৬ ও বর্তমান ৫১৪৪ দাগের ০.৪৮ একর জমির মধ্যে ০.২৩ শতক জমি ক্রয় করেন। জমি ক্রয়ের পরে শান্তিপূর্ণভাবে জমি ভোগদখলে থাকলেও বিগত সরকারের আমলে প্রতিপক্ষ একই গ্রামের আমির হোসেন শেখের ছেলে ফরহাদ শেখ তাদের জমি দাবি করে জোরপূর্বক জমিটি দখলে রাখার চেষ্টা করে। এ ঘটনায় প্রতিমন্ত্রীর নির্দেশে স্থানীয় শালিশ বৈঠকে জমি বুঝে দেয়ার কথা বলা হলেও ফরহাদ শেখ জমি বুঝে দেননি বরং তিনি জমি দখলে রাখতে মামলা মকদ্দমা করে হায়রানি করছেন বলে ভুক্তভোগী লিখিত সংবাদ সম্মেলনে জানান। অভিযোগের বিষয়ে ফরহাদ শেখের কাছে জানতে চাইলে তিনি সকল অভিযোগ অস্বীকার করে বলেন, ওরা জায়গা পাবে তবে যা পাবে, তার বেশী তারা ভোগদখলে আছে। ভুক্তভোগী মাপজোক করে বুঝে পেতে প্রশাসনের জোর হস্তক্ষেপ কামনা করেছেন।

コメント 0

コメントがありません

関連記事

প্রেরণা এনজিওর প্রকল্পের অর্থ কোথায় গেল? শম্পা গোস্বামীর বিরুদ্ধে নানা অভিযোগ 法律-裁判所 প্রেরণা এনজিওর প্রকল্পের অর্থ কোথায় গেল? শম্পা গোস্বামীর বিরুদ্ধে নানা অভিযোগ 44 Views ঝালকাঠিতে দুই বিচারক হত্যার ২১ বছর: শ্রদ্ধা ও শোকে স্মরণ, শোকযাত্রা ও স্মরণসভা অনুষ্ঠিত 法律-裁判所 ঝালকাঠিতে দুই বিচারক হত্যার ২১ বছর: শ্রদ্ধা ও শোকে স্মরণ, শোকযাত্রা ও স্মরণসভা অনুষ্ঠিত 44 Views তদন্ত ছাড়া সাংবাদিকের বিরুদ্ধে মামলা নিতে চাওয়া ওসি আবু নাসের রায়হানের বদলি 法律-裁判所 তদন্ত ছাড়া সাংবাদিকের বিরুদ্ধে মামলা নিতে চাওয়া ওসি আবু নাসের রায়হানের বদলি 39 Views বিদেশি আদালতের গ্রেফতারি পরোয়ানা স্বয়ংক্রিয়ভাবে কার্যকরের সুযোগ নেই: হাইকোর্ট 法律-裁判所 বিদেশি আদালতের গ্রেফতারি পরোয়ানা স্বয়ংক্রিয়ভাবে কার্যকরের সুযোগ নেই: হাইকোর্ট 53 Views এসিল্যান্ড পদ দীর্ঘদিন শূন্য, এবার ইউএনওর বদলি—প্রশাসনিক স্থবিরতার আশঙ্কা তালায় 法律-裁判所 এসিল্যান্ড পদ দীর্ঘদিন শূন্য, এবার ইউএনওর বদলি—প্রশাসনিক স্থবিরতার আশঙ্কা তালায় 77 Views কদমতলা বাজারে মাদকের বিরুদ্ধে ব্যবসায়ীদের ঐক্যবদ্ধ প্রতিবাদ, জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে স্মারকলিপি 法律-裁判所 কদমতলা বাজারে মাদকের বিরুদ্ধে ব্যবসায়ীদের ঐক্যবদ্ধ প্রতিবাদ, জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে স্মারকলিপি 75 Views দেবহাটায় কৃষিজমির মাটি কেটে ইটভাটায় বিক্রি, কলেজ মাঠকে বানানো হলো ডাম্পার চলাচলের পথ 法律-裁判所 দেবহাটায় কৃষিজমির মাটি কেটে ইটভাটায় বিক্রি, কলেজ মাঠকে বানানো হলো ডাম্পার চলাচলের পথ 113 Views