‎কুতুবদিয়া চ্যানেলে পড়ে নিখোঁজ যুবকের লাশ উদ্ধার, শ্বশুরবাড়ি যাওয়া হলো না শামীমের

নিজস্ব প্রতিবেদক
分享到 Eidok
‎কুতুবদিয়া চ্যানেলে পড়ে নিখোঁজ যুবকের লাশ উদ্ধার, শ্বশুরবাড়ি যাওয়া হলো না শামীমের
图片:来源收集

কক্সবাজারের কুতুবদিয়া চ্যানেলে পড়ে নিখোঁজ হওয়ার প্রায় ১৮ ঘণ্টা পর মোহাম্মদ শামীম (৩০) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে ডুবুরি দল। রোববার (৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে কুতুবদিয়া চ্যানেল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
‎
‎নিহত শামীম ভোলার বাসিন্দা। প্রায় এক বছর আগে কুতুবদিয়া উপজেলার উত্তর ধুরুং ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের মগলাল পাড়ার বাসিন্দা শাহ আলমের মেয়ে করিমা বেগমকে বিয়ে করেন তিনি। শামীম ও তার স্ত্রী দুজনেই চট্টগ্রামে পোশাকশ্রমিক হিসেবে কর্মরত ছিলেন বলে জানা গেছে।
‎
‎স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার (৫ সেপ্টেম্বর) আনুমানিক দুপুর ২টা ৪৫ মিনিটের দিকে শামীম প্রথমবারের মতো স্ত্রীকে নিয়ে শ্বশুরবাড়ি কুতুবদিয়ায় যাওয়ার উদ্দেশ্যে মগনামা ঘাট থেকে নৌযানে ওঠেন। মগনামা থেকে দরবার ঘাট হয়ে কুতুবদিয়ার উদ্দেশ্যে যাওয়ার সময় মগনামা ঘাট এলাকায় তিনি পা পিছলে কুতুবদিয়া চ্যানেলে পড়ে যান।
‎
‎ঘটনার পরপরই স্থানীয়রা তাকে উদ্ধারের চেষ্টা করেন। খবর পেয়ে উদ্ধারকারী দলও তৎপরতা শুরু করে। তবে দীর্ঘ সময় চেষ্টা চালিয়েও শনিবার তাকে উদ্ধার করা সম্ভব হয়নি।
‎
‎পরে রোববার সকাল সাড়ে ৮টার দিকে ডুবুরি দল অভিযান চালিয়ে কুতুবদিয়া চ্যানেল থেকে শামীমের মরদেহ উদ্ধার করে।
‎
‎স্বজনদের কাছে খবর পৌঁছালে এলাকায় নেমে আসে শোকের ছায়া। স্ত্রীকে নিয়ে শ্বশুরবাড়ি যাওয়ার পথে এমন মর্মান্তিক দুর্ঘটনায় পরিবারের সদস্য ও স্থানীয়রা শোকাহত।

Eye News BD on WhatsAppBig stories first, straight to your phone. Free.Follow

注释 0

没有找到评论

相关文章

বিয়ের ১০ বছর পরও যৌতুকের দাবি, স্ত্রী নির্যাতনে স্বামীর কারাদণ্ড 法律-法院 বিয়ের ১০ বছর পরও যৌতুকের দাবি, স্ত্রী নির্যাতনে স্বামীর কারাদণ্ড 74 Views নাছিমাকে আগুনে পুড়িয়ে হত্যার দায়ে স্বামী ও শ্যালকের মৃত্যুদণ্ড 法律-法院 নাছিমাকে আগুনে পুড়িয়ে হত্যার দায়ে স্বামী ও শ্যালকের মৃত্যুদণ্ড 53 Views নারায়ণগঞ্জ সাত খুন: র‍্যাবের সাবেক কর্মকর্তা জিয়াউল আহসানের জড়িত থাকার তথ্য প্রকাশ, বিচারিক প্রক্রিয়া নিয়ে প্রশ্ন 法律-法院 নারায়ণগঞ্জ সাত খুন: র‍্যাবের সাবেক কর্মকর্তা জিয়াউল আহসানের জড়িত থাকার তথ্য প্রকাশ, বিচারিক প্রক্রিয়া নিয়ে প্রশ্ন 69 Views অসুস্থ মাকে দেখতে ১৮ বছর পর প্যারোলে মুক্ত মোংলার বাদল 法律-法院 অসুস্থ মাকে দেখতে ১৮ বছর পর প্যারোলে মুক্ত মোংলার বাদল 69 Views রাণীশংকৈলে ৫৮ শতাংশ জমি নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ 法律-法院 রাণীশংকৈলে ৫৮ শতাংশ জমি নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ 186 Views ‘চাঁদা না দিলে প্রাণে বাঁচতে দেব না’—ঝাউডাঙ্গায় ব্যবসায়ীর সংবাদ সম্মেলনে নিরাপত্তার দাবি 法律-法院 ‘চাঁদা না দিলে প্রাণে বাঁচতে দেব না’—ঝাউডাঙ্গায় ব্যবসায়ীর সংবাদ সম্মেলনে নিরাপত্তার দাবি 137 Views মেজর জিয়াউলের বিরুদ্ধে শতাধিক গুম-হত্যার অভিযোগ: রাষ্ট্রপক্ষের যুক্তিতর্কে 'দানবীয়' নৃশংসতার বর্ণনা 法律-法院 মেজর জিয়াউলের বিরুদ্ধে শতাধিক গুম-হত্যার অভিযোগ: রাষ্ট্রপক্ষের যুক্তিতর্কে 'দানবীয়' নৃশংসতার বর্ণনা 191 Views