ফরিদপুর ডায়াবেটিক সমিতির নতুন তত্ত্বাবধায়ক কমিটির দায়িত্ব গ্রহণ | আই নিউজ বিডি

ফরিদপুর

ফরিদপুর ডায়াবেটিক সমিতির নতুন তত্ত্বাবধায়ক কমিটির দায়িত্ব গ্রহণ

****
Bagikan di Eidok
ফরিদপুর ডায়াবেটিক সমিতির নতুন তত্ত্বাবধায়ক কমিটির দায়িত্ব গ্রহণ
Foto: dikumpulkan

ফরিদপুর ডায়াবেটিক সমিতির নবগঠিত পাঁচ সদস্যের তত্ত্বাবধায়ক কমিটি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছে। শনিবার (৫ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টায় ডায়াবেটিক অ্যাসোসিয়েশন মেডিকেল কলেজের কনফারেন্স রুমে আয়োজিত পরিচিতি সভার মধ্য দিয়ে তারা দায়িত্ব গ্রহণ করেন।
নবগঠিত কমিটিতে প্রফেসর ডা. মোস্তাফিজুর রহমান শামীমকে আহ্বায়ক, ডা. আলী আকবর হালদারকে দায়িত্বপ্রাপ্ত সদস্য সচিব এবং প্রকৌশলী মো. শহীদুল হাসান, প্রফেসর মো. আবদুত তাওয়াব ও চৌধুরী ফারিয়ান ইউসুফকে সদস্য করা হয়েছে।
ডা. এ এফ এম কামালের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন সদ্য বিদায়ী কমিটির সদস্য সচিব প্রফেসর শেখ আব্দুস সামাদ, নবগঠিত কমিটির আহ্বায়ক প্রফেসর ডা. মোস্তাফিজুর রহমান শামীম, সদস্য প্রফেসর মো. আবদুত তাওয়াব ও চৌধুরী ফারিয়ান ইউসুফ, ফরিদপুরের সিভিল সার্জন ডা. মাহমুদুল হাসান এবং রাশিদুজ্জামান লিটন।
বক্তারা ফরিদপুর ডায়াবেটিক সমিতির চিকিৎসাসেবা আরও উন্নত ও আধুনিক করার পাশাপাশি প্রতিষ্ঠানের সার্বিক কার্যক্রমকে গতিশীল করার ওপর গুরুত্বারোপ করেন।
নবগঠিত কমিটির সদস্যরা বিদায়ী কমিটির সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, সবার সহযোগিতা, পরামর্শ ও সম্মিলিত প্রচেষ্টায় ফরিদপুর ডায়াবেটিক সমিতিকে আরও উন্নত ও জনকল্যাণমুখী প্রতিষ্ঠানে পরিণত করা সম্ভব। এ জন্য তারা সংশ্লিষ্ট সবার দোয়া, পরামর্শ ও সহযোগিতা কামনা করেন।
অনুষ্ঠানে প্রতিষ্ঠানের ভাইস প্রিন্সিপাল মনোয়ার আহমেদ তরফদার, ফরিদপুর মেডিকেল কলেজের ভাইস প্রিন্সিপাল ডা. খান মো. আরিফ, হাসপাতাল পরিচালক ডা. মোসলেম উদ্দিন, এম.টি. আক্তার টুটুল, জেলা ছাত্রদলের সভাপতি সৈয়দ আদনান হোসেন অনু, ডা. রফিকুল ইসলামসহ ফরিদপুরের গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং হাসপাতালের বিভিন্ন বিভাগের অধ্যাপক ও চিকিৎসকরা উপস্থিত ছিলেন।
পরে নবগঠিত কমিটির আহ্বায়ক ও সদস্যদের বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠনের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।

Komentar 0

Tidak ada komentar yang ditemukan

Artikel Terkait

পুলিশের সাউন্ড গ্রেনেডে কালবেলার প্রতিবেদক মামুন গুরুতর আহত Berita Kabupaten পুলিশের সাউন্ড গ্রেনেডে কালবেলার প্রতিবেদক মামুন গুরুতর আহত 63 Views ফরিদগঞ্জে বিদ্যুৎ বিপর্যয়: জমি সংকটের দোহাই নাকি প্রশাসনিক অদক্ষতা? Berita Kabupaten ফরিদগঞ্জে বিদ্যুৎ বিপর্যয়: জমি সংকটের দোহাই নাকি প্রশাসনিক অদক্ষতা? 59 Views দীর্ঘ বিরতির পর বাগেরহাট জেলা যুবদলের আংশিক কমিটি ঘোষণা, সভাপতি সুজন মোল্লা, সম্পাদক সোহাগ Berita Kabupaten দীর্ঘ বিরতির পর বাগেরহাট জেলা যুবদলের আংশিক কমিটি ঘোষণা, সভাপতি সুজন মোল্লা, সম্পাদক সোহাগ 79 Views চিরিরবন্দরে অটো গ্যারেজে অভিযান, গাঁজাসহ গ্রেপ্তার ৫। Berita Kabupaten চিরিরবন্দরে অটো গ্যারেজে অভিযান, গাঁজাসহ গ্রেপ্তার ৫। 75 Views নতুন নেতৃত্বে পটুয়াখালী জেলা যুবদল, নবনির্বাচিতদের ছাত্রনেতা রাফার শুভেচ্ছা Berita Kabupaten নতুন নেতৃত্বে পটুয়াখালী জেলা যুবদল, নবনির্বাচিতদের ছাত্রনেতা রাফার শুভেচ্ছা 91 Views নতুন নেতৃত্বে পটুয়াখালী জেলা যুবদল, নবনির্বাচিতদের ছাত্রনেতা রাফার শুভেচ্ছা Berita Kabupaten নতুন নেতৃত্বে পটুয়াখালী জেলা যুবদল, নবনির্বাচিতদের ছাত্রনেতা রাফার শুভেচ্ছা 54 Views লায়ন প্রফেসর ডা. এস এ ফারুকের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন ১ হাজার ৪০০ রোগী Berita Kabupaten লায়ন প্রফেসর ডা. এস এ ফারুকের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন ১ হাজার ৪০০ রোগী 39 Views