নওগাঁ

নওগাঁর ধামইরহাটে বালু মহাল দখল হস্তান্তর

নওগাঁর ধামইরহাটে জেলা প্রশাসকের নির্দেশনা অনুযায়ী উপজেলা বিএনপির যুগ্ম আহবায়কের কাছে এক বছর মেয়াদি আত্রাই নদীর বালু মহালের ইজারা দখল হস্তান্তর করা হয়েছে। এর আগে বালু মহালটি দীর্ঘদিন ধরে আওয়ামী লীগে..
Eidok पर शेयर करें
নওগাঁর ধামইরহাটে বালু মহাল দখল হস্তান্তর
फ़ोटो: संग्रहीत

মঙ্গলবার (২২ এপ্রিল) দুপুর দুইটার সময় ইজারা গ্রহিতা আখরাজুল চৌধুরীর প্রতিনিধি ও উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক আলহাজ্ব রুহুল আমিনের কাছে হস্তান্ত করেন উপজেলা সার্ভেয়ার (ভূমি) অলক কুমার মুকুট মনি।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও সাবেক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আখরাজুল ইসলাম চৌধুরী, সরকারের বিধি মেনে আত্রাই নদীর বালু মহাল দখলের জন্য ৩ কোটি ৮৮ লক্ষ ৭৪ হাজার ৬২০ টাকা সরকারি কোষাগারে জমা দেন। এরই প্রেক্ষাপটে জেলা প্রশাসকের নির্দেশনা অনুযায়ী বালু মহালের ইজারা দখল হস্তান্তর সম্পূর্ণ করা হয়েছে।

ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোছা. জেসমিন আক্তার বলেন, জেলা প্রশাসকের নির্দেশনা অনুযায়ী আমার দুইজন প্রতিনিধি পাঠিয়ে, খেলনা ইউনিয়নের উদয়শ্রী মৌজার পূর্ব নন্দনপুর পয়েন্টে এক বছর মেয়াদী আত্রাই নদীর ৪টি মৌজার বালু মহাল হস্তান্তর করা হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন, খেলনা ইউনিয়নের উপসহকারী (ভূমি) অফিসার এস এম মিনহাজুল ইসলাম, জেলা মহিলা দলের সহ-সভাপতি বেলি খাতুন, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমানসহ পৌর বিএনপি ও এর অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

Eye News BD on WhatsAppBig stories first, straight to your phone. Free.Follow

टिप्पणियाँ 0

कोई टिप्पणी नहीं मिली

संबंधित आलेख

বরিশাল মেহেন্দিগঞ্জ সিভিল জজ আদালতের বিচারক শেখ ফারহান নাদীম নিখোঁজ ज़िला समाचार বরিশাল মেহেন্দিগঞ্জ সিভিল জজ আদালতের বিচারক শেখ ফারহান নাদীম নিখোঁজ 1 Views বছরের পর বছর প্রতিশ্রুতি, তবুও পাকা হয়নি সানিয়াজান এর ৫ নং ওয়ার্ডের কাঁচা রাস্তা* ज़िला समाचार বছরের পর বছর প্রতিশ্রুতি, তবুও পাকা হয়নি সানিয়াজান এর ৫ নং ওয়ার্ডের কাঁচা রাস্তা* 10 Views ঠাকুরগাঁওয়ে নিম্নবিত্ত মানুষের মাঝে শীতবস্ত্র সহায়তা, পছন্দমতো কিনলেন প্রয়োজনীয় সামগ্রী ज़िला समाचार ঠাকুরগাঁওয়ে নিম্নবিত্ত মানুষের মাঝে শীতবস্ত্র সহায়তা, পছন্দমতো কিনলেন প্রয়োজনীয় সামগ্রী 25 Views জয়পুরহাটে জামাইদের ঐতিহ্যবাহী মাছের মেলা ज़िला समाचार জয়পুরহাটে জামাইদের ঐতিহ্যবাহী মাছের মেলা 23 Views ফার্মেসি কোর্সে বিসিডিএস-এর সম্পৃক্ততা বাতিলের প্রতিবাদে কুড়িগ্রামে মানববন্ধন ज़िला समाचार ফার্মেসি কোর্সে বিসিডিএস-এর সম্পৃক্ততা বাতিলের প্রতিবাদে কুড়িগ্রামে মানববন্ধন 41 Views কলারোয়ায় শিক্ষকের বদলি চেয়ে অভিভাবক-গ্রামবাসীর আবেদন: তদন্তের দাবি ज़िला समाचार কলারোয়ায় শিক্ষকের বদলি চেয়ে অভিভাবক-গ্রামবাসীর আবেদন: তদন্তের দাবি 21 Views চিরিরবন্দরে বিশেষ অভিযানে যুবলীগের দুই নেতা গ্রেফতার। ज़िला समाचार চিরিরবন্দরে বিশেষ অভিযানে যুবলীগের দুই নেতা গ্রেফতার। 40 Views