নওগাঁ

নওগাঁর ধামইরহাটে বালু মহাল দখল হস্তান্তর

নওগাঁর ধামইরহাটে জেলা প্রশাসকের নির্দেশনা অনুযায়ী উপজেলা বিএনপির যুগ্ম আহবায়কের কাছে এক বছর মেয়াদি আত্রাই নদীর বালু মহালের ইজারা দখল হস্তান্তর করা হয়েছে। এর আগে বালু মহালটি দীর্ঘদিন ধরে আওয়ামী লীগে..
שיתוף ב-Eidok
নওগাঁর ধামইরহাটে বালু মহাল দখল হস্তান্তর
צילום: ארכיון

মঙ্গলবার (২২ এপ্রিল) দুপুর দুইটার সময় ইজারা গ্রহিতা আখরাজুল চৌধুরীর প্রতিনিধি ও উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক আলহাজ্ব রুহুল আমিনের কাছে হস্তান্ত করেন উপজেলা সার্ভেয়ার (ভূমি) অলক কুমার মুকুট মনি।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও সাবেক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আখরাজুল ইসলাম চৌধুরী, সরকারের বিধি মেনে আত্রাই নদীর বালু মহাল দখলের জন্য ৩ কোটি ৮৮ লক্ষ ৭৪ হাজার ৬২০ টাকা সরকারি কোষাগারে জমা দেন। এরই প্রেক্ষাপটে জেলা প্রশাসকের নির্দেশনা অনুযায়ী বালু মহালের ইজারা দখল হস্তান্তর সম্পূর্ণ করা হয়েছে।

ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোছা. জেসমিন আক্তার বলেন, জেলা প্রশাসকের নির্দেশনা অনুযায়ী আমার দুইজন প্রতিনিধি পাঠিয়ে, খেলনা ইউনিয়নের উদয়শ্রী মৌজার পূর্ব নন্দনপুর পয়েন্টে এক বছর মেয়াদী আত্রাই নদীর ৪টি মৌজার বালু মহাল হস্তান্তর করা হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন, খেলনা ইউনিয়নের উপসহকারী (ভূমি) অফিসার এস এম মিনহাজুল ইসলাম, জেলা মহিলা দলের সহ-সভাপতি বেলি খাতুন, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমানসহ পৌর বিএনপি ও এর অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

Eye News BD on WhatsAppBig stories first, straight to your phone. Free.Follow

הערות 0

לא נמצאו הערות

מאמרים קשורים

ফার্মেসি কোর্সে বিসিডিএস-এর সম্পৃক্ততা বাতিলের প্রতিবাদে কুড়িগ্রামে মানববন্ধন חדשות המחוז ফার্মেসি কোর্সে বিসিডিএস-এর সম্পৃক্ততা বাতিলের প্রতিবাদে কুড়িগ্রামে মানববন্ধন 25 Views কলারোয়ায় শিক্ষকের বদলি চেয়ে অভিভাবক-গ্রামবাসীর আবেদন: তদন্তের দাবি חדשות המחוז কলারোয়ায় শিক্ষকের বদলি চেয়ে অভিভাবক-গ্রামবাসীর আবেদন: তদন্তের দাবি 17 Views চিরিরবন্দরে বিশেষ অভিযানে যুবলীগের দুই নেতা গ্রেফতার। חדשות המחוז চিরিরবন্দরে বিশেষ অভিযানে যুবলীগের দুই নেতা গ্রেফতার। 36 Views চাঁদপুরে বালুবাহী ট্রাকের ধাক্কায় ঠিকাদার নিহত, অনিয়ন্ত্রিত যান চলাচলে বাড়ছে মৃত্যুর ঝুঁকি חדשות המחוז চাঁদপুরে বালুবাহী ট্রাকের ধাক্কায় ঠিকাদার নিহত, অনিয়ন্ত্রিত যান চলাচলে বাড়ছে মৃত্যুর ঝুঁকি 33 Views নভেম্বরেও লাগামহীন ডেঙ্গু: চাঁদপুরে ১৬ দিনে আক্রান্ত ১৩৫, স্বাস্থ্যঝুঁকিতে জনজীবন חדשות המחוז নভেম্বরেও লাগামহীন ডেঙ্গু: চাঁদপুরে ১৬ দিনে আক্রান্ত ১৩৫, স্বাস্থ্যঝুঁকিতে জনজীবন 40 Views ঠাকুরগাঁওয়ে টাপেন্টাডল সেবনের সময় যুবক আটক, ভ্রাম্যমাণ আদালতে ৩ মাসের কারাদণ্ড חדשות המחוז ঠাকুরগাঁওয়ে টাপেন্টাডল সেবনের সময় যুবক আটক, ভ্রাম্যমাণ আদালতে ৩ মাসের কারাদণ্ড 40 Views ঠাকুরগাঁওয়ে টাপেন্টাডল সেবনের সময় যুবক আটক, ভ্রাম্যমাণ আদালতে ৩ মাসের কারাদণ্ড חדשות המחוז ঠাকুরগাঁওয়ে টাপেন্টাডল সেবনের সময় যুবক আটক, ভ্রাম্যমাণ আদালতে ৩ মাসের কারাদণ্ড 30 Views