আমতলী উপজেলার ২ নম্বর ওয়ার্ডের মোল্লা বাড়ির সামনের কালভার্টটি ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। কালভার্টের দুই পাশের সংযোগ সড়ক ভাঙাচোরা ও খানাখন্দে ভরা। এতে প্রতিদিন ঝুঁকি নিয়ে চলাচল করছেন স্থানীয় বাসিন্দারা। যেকোনো সময় এখানে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করছেন এলাকাবাসী।
সরেজমিনে দেখা যায়, কালভার্টের সামনের সড়কের বিভিন্ন স্থানে বড় বড় গর্ত ও খানাখন্দ সৃষ্টি হয়েছে। কোথাও মাটি ও রাস্তার অংশ দেবে গেছে। বৃষ্টির পানি জমে থাকায় পথটি আরও ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। বিশেষ করে মোটরসাইকেল, অটোরিকশা ও পথচারীদের কালভার্টটি পার হতে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।
স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে কালভার্টের সংযোগ সড়কের এমন বেহাল অবস্থা থাকলেও কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। দ্রুত সংস্কার করা না হলে যেকোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে।
এলাকাবাসীর দাবি, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত কালভার্ট ও এর সংযোগ সড়ক পরিদর্শন করে সংস্কারের উদ্যোগ নিক। দুর্ঘটনা ঘটার পর নয়, তার আগেই ঝুঁকিপূর্ণ কালভার্টটি নিরাপদ করার দাবি জানিয়েছেন তারা।
আমতলীতে মোল্লা বাড়ির সামনের কালভার্ট ঝুঁকিপূর্ণ, যেকোনো সময় ঘটতে পারে দুর্ঘটনা.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও
আমতলীতে মোল্লা বাড়ির সামনের কালভার্ট ঝুঁকিপূর্ণ, যেকোনো সময় ঘটতে পারে দুর্ঘটনা..
ছবি: সংগৃহীত
Nema komentara