কানাইপুরের পুরদিয়ায় সড়কের দুই পাশে তালের বীজ রোপণ, লক্ষ্য ১ হাজার চারা | আই নিউজ বিডি

কানাইপুরের পুরদিয়ায় সড়কের দুই পাশে তালের বীজ রোপণ, লক্ষ্য ১ হাজার চারা

ফরিদপুর সদর উপজেলার কানাইপুর ইউনিয়নের পুরদিয়া এলাকায় পরিবেশের ভারসাম্য রক্ষা ও সড়কের সৌন্দর্য বৃদ্ধির লক্ষ্যে ১ হাজার তালের বীজ রোপণ করেছে সাজিদ সোবহান ইউথ সোসাইটি।..
Partager sur Eidok
কানাইপুরের পুরদিয়ায় সড়কের দুই পাশে তালের বীজ রোপণ, লক্ষ্য ১ হাজার চারা
Photo : collectée

ফরিদপুর সদর উপজেলার কানাইপুর ইউনিয়নের পুরদিয়া এলাকায় সড়কের দুই পাশে তালের বীজ রোপণ করেছে সাজিদ সোবহান ইউথ সোসাইটি। শনিবার (৫ সেপ্টেম্বর) আড়ুয়াডাঙ্গী থেকে দুর্গাপুর পর্যন্ত ফাঁকা সড়কের দুই পাশে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে সংগঠনটির ২০ থেকে ২৫ জন যুবক অংশ নেন। পর্যায়ক্রমে ওই সড়কের দুই পাশে প্রায় এক হাজার তালের চারা তৈরির লক্ষ্য রয়েছে বলে জানিয়েছে সংগঠনটি।
আয়োজকেরা বলেন, সড়কের পাশে তালগাছের সারি গড়ে উঠলে একদিকে পথচারীরা ছায়া পাবেন, অন্যদিকে এলাকার প্রাকৃতিক সৌন্দর্য বাড়বে। দীর্ঘজীবী তালগাছ পরিবেশের ভারসাম্য রক্ষা ও জীববৈচিত্র্য সংরক্ষণেও ভূমিকা রাখে। তাল ফল ও গাছের বিভিন্ন অংশ গ্রামীণ জীবনে খাদ্য ও নানা কাজে ব্যবহৃত হয়ে আসছে।
জুয়েল মিয়া বলেন, “তালগাছ গ্রামবাংলার প্রকৃতি ও ঐতিহ্যের সঙ্গে জড়িত। আমরা চাই, আজ যে বীজ রোপণ করা হলো, সেগুলো একদিন বড় হয়ে এই সড়কের সৌন্দর্য বাড়াবে এবং পথচারীদের ছায়া দেবে।”
সাব্বির হোসেন বলেন, “আমাদের লক্ষ্য শুধু বীজ রোপণ করা নয়, এগুলোকে পরিচর্যার মাধ্যমে বড় করে তোলা। পাশাপাশি পরিবেশ সংরক্ষণের কাজে তরুণদের সম্পৃক্ত করাও এ উদ্যোগের অন্যতম উদ্দেশ্য।”
আয়োজকেরা জানান, রোপণ করা বীজের পরিচর্যা ও সুরক্ষায় পরবর্তী সময়ে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে। পরিবেশবান্ধব এ ধরনের কর্মসূচি ভবিষ্যতেও অব্যাহত রাখার প্রত্যাশা রয়েছে তাদের।

এলাকাবাসী বলেন, “সড়কের দুই পাশে তালগাছের বীজ রোপণের উদ্যোগটি প্রশংসনীয়। গাছগুলো বড় হলে সড়কের সৌন্দর্য বাড়ার পাশাপাশি পথচারীরা ছায়া পাবেন। তবে বীজগুলো যাতে নষ্ট না হয়, সেদিকে নজর দেওয়া এবং নিয়মিত পরিচর্যা করা প্রয়োজন।”

commentaires 0

Aucun commentaire trouvé

Articles Liés

দীর্ঘ বিরতির পর বাগেরহাট জেলা যুবদলের আংশিক কমিটি ঘোষণা, সভাপতি সুজন মোল্লা, সম্পাদক সোহাগ Nouvelles du district দীর্ঘ বিরতির পর বাগেরহাট জেলা যুবদলের আংশিক কমিটি ঘোষণা, সভাপতি সুজন মোল্লা, সম্পাদক সোহাগ 77 Views চিরিরবন্দরে অটো গ্যারেজে অভিযান, গাঁজাসহ গ্রেপ্তার ৫। Nouvelles du district চিরিরবন্দরে অটো গ্যারেজে অভিযান, গাঁজাসহ গ্রেপ্তার ৫। 57 Views নতুন নেতৃত্বে পটুয়াখালী জেলা যুবদল, নবনির্বাচিতদের ছাত্রনেতা রাফার শুভেচ্ছা Nouvelles du district নতুন নেতৃত্বে পটুয়াখালী জেলা যুবদল, নবনির্বাচিতদের ছাত্রনেতা রাফার শুভেচ্ছা 88 Views নতুন নেতৃত্বে পটুয়াখালী জেলা যুবদল, নবনির্বাচিতদের ছাত্রনেতা রাফার শুভেচ্ছা Nouvelles du district নতুন নেতৃত্বে পটুয়াখালী জেলা যুবদল, নবনির্বাচিতদের ছাত্রনেতা রাফার শুভেচ্ছা 51 Views লায়ন প্রফেসর ডা. এস এ ফারুকের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন ১ হাজার ৪০০ রোগী Nouvelles du district লায়ন প্রফেসর ডা. এস এ ফারুকের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন ১ হাজার ৪০০ রোগী 30 Views ঈশ্বরগঞ্জে জুয়ার আসরে পুলিশের হানা, গ্রেফতার ১ Nouvelles du district ঈশ্বরগঞ্জে জুয়ার আসরে পুলিশের হানা, গ্রেফতার ১ 68 Views  শ্যামনগরে বিভিন্ন দপ্তর ও শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শনে সাতক্ষীরা জেলা প্রশাসক Nouvelles du district  শ্যামনগরে বিভিন্ন দপ্তর ও শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শনে সাতক্ষীরা জেলা প্রশাসক 48 Views