ভূঞাপুরে টিসিবির ডিলারশিপে ঘুষের অভিযোগ, বায়েজিদ বদলি; ৩ সদস্যের… | আই নিউজ বিডি

ভূঞাপুরে টিসিবির ডিলারশিপে ঘুষের অভিযোগ, বায়েজিদ বদলি; ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন!

টিসিবির ডিলারশিপ পাইয়ে দিতে ১ লাখ টাকা উৎকোচ নেওয়ার অভিযোগ
Partilhar no Eidok
ভূঞাপুরে টিসিবির ডিলারশিপে ঘুষের অভিযোগ, বায়েজিদ বদলি; ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন!
Foto: arquivo

টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ের কর্মচারী মো. বায়েজিদের বিরুদ্ধে টিসিবির ডিলারশিপ পাইয়ে দেওয়ার কথা বলে ১ লাখ টাকা উৎকোচ নেওয়ার অভিযোগ উঠেছে। অভিযোগ উঠার পরপরই অভিযুক্ত ওই কর্মচারীকে বদলি করা হয়েছে। একই সঙ্গে অভিযোগের সত্যতা যাচাই ও ঘটনার তদন্তে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে উপজেলা প্রশাসন।

অভিযোগ সূত্রে জানা যায়, সরকার নির্ধারিত ভর্তুকি মূল্যে সাধারণ মানুষের কাছে নিত্যপ্রয়োজনীয় পণ্য সরবরাহের জন্য টিসিবির ডিলারশিপ দেওয়া হয়। ভূঞাপুরে টিসিবির ডিলারশিপ সংক্রান্ত দায়িত্বে থাকা কর্মচারী মো. বায়েজিদের বিরুদ্ধে ডিলারশিপ পাইয়ে দেওয়ার বিনিময়ে এক লাখ টাকা নেওয়ার অভিযোগ করেছেন মো. এখলাছ শেখ।

এ সংক্রান্ত একটি মুঠোফোনে কথোপকথনের রেকর্ডও সামনে এসেছে। সেখানে এক লাখ টাকা নেওয়ার বিষয়ে জানতে চাইলে বায়েজিদকে বলতে শোনা যায়, টাকা তিনি নিজের জন্য নিচ্ছেন না এবং নির্ধারিত এক লাখ টাকার কম নেওয়ার সুযোগ নেই। তবে ওই কথোপকথনের রেকর্ডের স্বতন্ত্র সত্যতা যাচাই করা হয়নি।

অভিযোগকারী এখলাছ শেখ দাবি করেন, টিসিবির লাইসেন্স পাইয়ে দেওয়ার কথা বলে তার কাছ থেকে এক লাখ টাকা নেওয়া হয়েছে। তিনি আরও অভিযোগ করেন, একইভাবে অন্যদের কাছ থেকেও টাকা নেওয়া হয়েছে।

এদিকে অভিযোগের পর বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়ে অভিযুক্ত কর্মচারী বায়েজিদকে বদলি করা হয়েছে বলে উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে। ঘটনার প্রকৃত সত্য উদঘাটনে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহবুব হাসান তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহবুব হাসান বলেন, বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

তবে অভিযোগের বিষয়ে মো. বায়েজিদ বলেন, আমরা একই গ্রামে বসবাস করি। পূর্বশত্রুতার জের ধরে আমার বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। অভিযোগগুলো সঠিক নয়।

এ ঘটনায় তদন্ত কমিটির প্রতিবেদনের দিকে তাকিয়ে রয়েছেন স্থানীয়রা। অভিযোগটি সত্য হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর প্রশাসনিক ও আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন সচেতন মহল।

 

Comentários 0

Nenhum comentário encontrado

Artigos relacionados

৫ দফা দাবিতে ফরিদপুরে নিকাহ্ রেজিস্টারদের কলম বিরতি ও অবস্থান কর্মসূচি Exclusivo ৫ দফা দাবিতে ফরিদপুরে নিকাহ্ রেজিস্টারদের কলম বিরতি ও অবস্থান কর্মসূচি 53 Views ফরিদপুরে পুলিশ কনস্টেবল নিয়োগের শারীরিক পরীক্ষা অনুষ্ঠিত Exclusivo ফরিদপুরে পুলিশ কনস্টেবল নিয়োগের শারীরিক পরীক্ষা অনুষ্ঠিত 137 Views এসআরবির অভিযানে রাজবাড়ীতে ৩ লাখ টাকার হেরোইনসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার Exclusivo এসআরবির অভিযানে রাজবাড়ীতে ৩ লাখ টাকার হেরোইনসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার 137 Views এসআরবির অভিযানে রাজবাড়ীতে ৩ লাখ টাকার হেরোইনসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার Exclusivo এসআরবির অভিযানে রাজবাড়ীতে ৩ লাখ টাকার হেরোইনসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার 68 Views সাংবাদিকতা ও প্রকাশনা অঙ্গনে অপূরণীয় শূন্যতা: দৈনিক অগ্নিশিখার সম্পাদক মোরশেদ আলমের প্রয়াণ Exclusivo সাংবাদিকতা ও প্রকাশনা অঙ্গনে অপূরণীয় শূন্যতা: দৈনিক অগ্নিশিখার সম্পাদক মোরশেদ আলমের প্রয়াণ 93 Views অটল দেশপ্রেমের অনন্য নজির: পাকিস্তানি বাহিনীর হাতে অমানবিক হত্যাকাণ্ডের শিকার বীর মুক্তিযোদ্ধা সালাহউদ্দিন Exclusivo অটল দেশপ্রেমের অনন্য নজির: পাকিস্তানি বাহিনীর হাতে অমানবিক হত্যাকাণ্ডের শিকার বীর মুক্তিযোদ্ধা সালাহউদ্দিন 95 Views ঠাকুরগাঁওয়ে ট্রাকের ধাক্কায় এনজিও কর্মীর মর্মান্তিক মৃত্যু: সড়ক নিরাপত্তা নিয়ে প্রশ্ন Exclusivo ঠাকুরগাঁওয়ে ট্রাকের ধাক্কায় এনজিও কর্মীর মর্মান্তিক মৃত্যু: সড়ক নিরাপত্তা নিয়ে প্রশ্ন 110 Views