শেরপুরে জাতীয় আদিবাসী পরিষদ বগুড়া জেলা কমিটির ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী… | আই নিউজ বিডি

শেরপুর

শেরপুরে জাতীয় আদিবাসী পরিষদ বগুড়া জেলা কমিটির ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

****
Eidok-এ শেয়ার
শেরপুরে জাতীয় আদিবাসী পরিষদ বগুড়া জেলা কমিটির ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
ছবি: সংগৃহীত

শেরপুরে জাতীয় আদিবাসী পরিষদ বগুড়া জেলা কমিটির ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বাদশা আলম , শেরপুর (বগুড়া):

জাতীয় আদিবাসী পরিষদ বগুড়া জেলা কমিটির আয়োজনে সংগঠনটির ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টায় বগুড়ার শেরপুর উপজেলার একটি রেস্টুরেন্টে আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে দিবসটি উদযাপন করা হয়।

জাতীয় আদিবাসী পরিষদ বগুড়া জেলা কমিটির সভাপতি সন্তোষ সিং (বাবু) এর সভাপতিত্বে এবং শেরপুর উপজেলা কমিটির সদস্য সচিব হীরা লাল সিংয়ের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন জেলা কমিটির সহ-সভাপতি যোগেশ সিং, সাধারণ সম্পাদক স্বপন কুমার, সাংস্কৃতিক সম্পাদক কমল সিং, শেরপুর উপজেলা কমিটির আহ্বায়ক স্বপন সিং, নন্দীগ্রাম উপজেলা কমিটির সভাপতি গৌতম মাহাতো, সারিয়াকান্দী উপজেলা কমিটির সভাপতি রণজিৎ মালো, ধুনট উপজেলা কমিটির সাধারণ সম্পাদক পলাশ বাগদী, আমরা মুক্তিযোদ্ধার সন্তান কমিটির নেতা লিটন হক এবং শেরপুর উপজেলা কমিটির উপদেষ্টা রাশেদুল ইসলামসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

আলোচনা সভায় বক্তারা বলেন, সমতলের আদিবাসী জনগোষ্ঠীর অধিকার, ভূমি ও সাংবিধানিক স্বীকৃতির বিষয়গুলো দীর্ঘদিন ধরে উপেক্ষিত রয়েছে। সংগঠনের কার্যক্রম পরিচালনায় সরকারি তেমন কোনো অনুদান পাওয়া যায় না। এ বিষয়ে সরকারের সুদৃষ্টি ও প্রয়োজনীয় সহযোগিতা কামনা করেন তারা।

বক্তারা জাতীয় আদিবাসী পরিষদের বিভিন্ন দাবির কথা তুলে ধরে বলেন, আদিবাসীদের ‘আদিবাসী’ হিসেবে সাংবিধানিক স্বীকৃতি দিতে হবে। সমতলের আদিবাসীদের জন্য পৃথক ভূমি মন্ত্রণালয় ও স্বাধীন কমিশন গঠন করতে হবে। পাশাপাশি রাষ্ট্রীয় অধিগ্রহণ ও প্রজাস্বত্ব আইনের ৯৭(৮) ধারা যথাযথভাবে বাস্তবায়নের দাবি জানান তারা।

উল্লেখ্য, জাতীয় আদিবাসী পরিষদ ১৯৯৩ সালে প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠার পর থেকে সংগঠনটি দেশের আদিবাসী জনগোষ্ঠীর অধিকার, ভূমি সুরক্ষা ও সাংবিধানিক স্বীকৃতিসহ বিভিন্ন দাবিতে আন্দোলন করে আসছে।

আলোচনা সভা শেষে সংগঠনের নেতাকর্মীরা সম্মিলিতভাবে কেক কেটে জাতীয় আদিবাসী পরিষদের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেন।

 

Bình luận 0

Không có bình luận nào được tìm thấy

Những bài viết liên quan

বিএনপির আপত্তির মুখে মাধবপুরে প্রশাসনের সিদ্ধান্তে তাহেরী ছাড়াই অনুষ্ঠিত হচ্ছে সুন্নি মহাসম্মেলন Tin tức quận বিএনপির আপত্তির মুখে মাধবপুরে প্রশাসনের সিদ্ধান্তে তাহেরী ছাড়াই অনুষ্ঠিত হচ্ছে সুন্নি মহাসম্মেলন 39 Views মধুখালীর উন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা চাইল জাতীয় নাগরিক পার্টি Tin tức quận মধুখালীর উন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা চাইল জাতীয় নাগরিক পার্টি 53 Views প্রতিক্রিয়াশীল গোষ্ঠীর বিরুদ্ধে সাংস্কৃতিক আন্দোলনই একমাত্র হাতিয়ার: বিএনপি নেতা বাচ্চু Tin tức quận প্রতিক্রিয়াশীল গোষ্ঠীর বিরুদ্ধে সাংস্কৃতিক আন্দোলনই একমাত্র হাতিয়ার: বিএনপি নেতা বাচ্চু 53 Views মিরসরাইয়ে ৪৮ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দিল জোরারগঞ্জ বৌদ্ধ উচ্চ বিদ্যালয় Tin tức quận মিরসরাইয়ে ৪৮ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দিল জোরারগঞ্জ বৌদ্ধ উচ্চ বিদ্যালয় 46 Views রাজা প্রতাপাদিত্যের শিবসা দুর্গের স্মৃতিবিজড়িত স্থাপনা, ধ্বংসাবশেষ ঘিরে প্রত্নতাত্ত্বিক ঐতিহ্য সংরক্ষণের দাবি Tin tức quận রাজা প্রতাপাদিত্যের শিবসা দুর্গের স্মৃতিবিজড়িত স্থাপনা, ধ্বংসাবশেষ ঘিরে প্রত্নতাত্ত্বিক ঐতিহ্য সংরক্ষণের দাবি 42 Views খানবাহাদুর আহ্ছানউল্লার স্মৃতি সংরক্ষণে সাতক্ষীরায় স্থাপনা নির্মাণ ও প্রতিষ্ঠান নামকরণের দাবি Tin tức quận খানবাহাদুর আহ্ছানউল্লার স্মৃতি সংরক্ষণে সাতক্ষীরায় স্থাপনা নির্মাণ ও প্রতিষ্ঠান নামকরণের দাবি 63 Views রাজধানীর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হলে রাষ্ট্র অচল: এমপি বাচ্চু Tin tức quận রাজধানীর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হলে রাষ্ট্র অচল: এমপি বাচ্চু 52 Views