শেরপুরে জাতীয় আদিবাসী পরিষদ বগুড়া জেলা কমিটির ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী… | আই নিউজ বিডি

শেরপুর

শেরপুরে জাতীয় আদিবাসী পরিষদ বগুড়া জেলা কমিটির ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

****
Eidok-এ শেয়ার
শেরপুরে জাতীয় আদিবাসী পরিষদ বগুড়া জেলা কমিটির ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
ছবি: সংগৃহীত

শেরপুরে জাতীয় আদিবাসী পরিষদ বগুড়া জেলা কমিটির ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বাদশা আলম , শেরপুর (বগুড়া):

জাতীয় আদিবাসী পরিষদ বগুড়া জেলা কমিটির আয়োজনে সংগঠনটির ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টায় বগুড়ার শেরপুর উপজেলার একটি রেস্টুরেন্টে আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে দিবসটি উদযাপন করা হয়।

জাতীয় আদিবাসী পরিষদ বগুড়া জেলা কমিটির সভাপতি সন্তোষ সিং (বাবু) এর সভাপতিত্বে এবং শেরপুর উপজেলা কমিটির সদস্য সচিব হীরা লাল সিংয়ের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন জেলা কমিটির সহ-সভাপতি যোগেশ সিং, সাধারণ সম্পাদক স্বপন কুমার, সাংস্কৃতিক সম্পাদক কমল সিং, শেরপুর উপজেলা কমিটির আহ্বায়ক স্বপন সিং, নন্দীগ্রাম উপজেলা কমিটির সভাপতি গৌতম মাহাতো, সারিয়াকান্দী উপজেলা কমিটির সভাপতি রণজিৎ মালো, ধুনট উপজেলা কমিটির সাধারণ সম্পাদক পলাশ বাগদী, আমরা মুক্তিযোদ্ধার সন্তান কমিটির নেতা লিটন হক এবং শেরপুর উপজেলা কমিটির উপদেষ্টা রাশেদুল ইসলামসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

আলোচনা সভায় বক্তারা বলেন, সমতলের আদিবাসী জনগোষ্ঠীর অধিকার, ভূমি ও সাংবিধানিক স্বীকৃতির বিষয়গুলো দীর্ঘদিন ধরে উপেক্ষিত রয়েছে। সংগঠনের কার্যক্রম পরিচালনায় সরকারি তেমন কোনো অনুদান পাওয়া যায় না। এ বিষয়ে সরকারের সুদৃষ্টি ও প্রয়োজনীয় সহযোগিতা কামনা করেন তারা।

বক্তারা জাতীয় আদিবাসী পরিষদের বিভিন্ন দাবির কথা তুলে ধরে বলেন, আদিবাসীদের ‘আদিবাসী’ হিসেবে সাংবিধানিক স্বীকৃতি দিতে হবে। সমতলের আদিবাসীদের জন্য পৃথক ভূমি মন্ত্রণালয় ও স্বাধীন কমিশন গঠন করতে হবে। পাশাপাশি রাষ্ট্রীয় অধিগ্রহণ ও প্রজাস্বত্ব আইনের ৯৭(৮) ধারা যথাযথভাবে বাস্তবায়নের দাবি জানান তারা।

উল্লেখ্য, জাতীয় আদিবাসী পরিষদ ১৯৯৩ সালে প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠার পর থেকে সংগঠনটি দেশের আদিবাসী জনগোষ্ঠীর অধিকার, ভূমি সুরক্ষা ও সাংবিধানিক স্বীকৃতিসহ বিভিন্ন দাবিতে আন্দোলন করে আসছে।

আলোচনা সভা শেষে সংগঠনের নেতাকর্মীরা সম্মিলিতভাবে কেক কেটে জাতীয় আদিবাসী পরিষদের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেন।

 

commentaires 0

Aucun commentaire trouvé

Articles Liés

খুলনায় ২০ দিনে ৯ হত্যাকাণ্ড: অপরাধ নিয়ন্ত্রণে যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযানের সিদ্ধান্ত Nouvelles du district খুলনায় ২০ দিনে ৯ হত্যাকাণ্ড: অপরাধ নিয়ন্ত্রণে যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযানের সিদ্ধান্ত 16 Views ভালুকায় কিন্ডারগার্টেন বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত, অংশ নিল ৯৬৫ শিক্ষার্থী Nouvelles du district ভালুকায় কিন্ডারগার্টেন বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত, অংশ নিল ৯৬৫ শিক্ষার্থী 20 Views ফরিদপুরে এসআরবি-১০ এর অভিযানে ৬ লাখ টাকার মাদকসহ আটক ২ Nouvelles du district ফরিদপুরে এসআরবি-১০ এর অভিযানে ৬ লাখ টাকার মাদকসহ আটক ২ 29 Views সরকারি জমি দখলে সিলগালা, বাপেক্সের সম্পত্তিতে মার্কেট-খামার Nouvelles du district সরকারি জমি দখলে সিলগালা, বাপেক্সের সম্পত্তিতে মার্কেট-খামার 31 Views চকলেটের প্রলোভনে শিশু ধর্ষণ: মোংলা বন্দর কর্মচারী সিলেট থেকে গ্রেপ্তার, বিচারিক প্রক্রিয়া শুরু Nouvelles du district চকলেটের প্রলোভনে শিশু ধর্ষণ: মোংলা বন্দর কর্মচারী সিলেট থেকে গ্রেপ্তার, বিচারিক প্রক্রিয়া শুরু 64 Views চাঁদপুরে ডেঙ্গু পরিস্থিতির অবনতি: ২৫০ শয্যার হাসপাতালে রোগীর চাপ ও মশক নিধনে স্থবিরতা Nouvelles du district চাঁদপুরে ডেঙ্গু পরিস্থিতির অবনতি: ২৫০ শয্যার হাসপাতালে রোগীর চাপ ও মশক নিধনে স্থবিরতা 34 Views চাঁদপুরে অনিরাপদ খাবার পরিবেশন: হোটেল-রেস্তোরাঁর অস্বাস্থ্যকর পরিবেশে স্বাস্থ্যঝুঁকিতে হাজারো মানুষ Nouvelles du district চাঁদপুরে অনিরাপদ খাবার পরিবেশন: হোটেল-রেস্তোরাঁর অস্বাস্থ্যকর পরিবেশে স্বাস্থ্যঝুঁকিতে হাজারো মানুষ 62 Views