শেরপুরে জাতীয় আদিবাসী পরিষদ বগুড়া জেলা কমিটির ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী… | আই নিউজ বিডি

শেরপুর

শেরপুরে জাতীয় আদিবাসী পরিষদ বগুড়া জেলা কমিটির ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

****
I-share sa Eidok
শেরপুরে জাতীয় আদিবাসী পরিষদ বগুড়া জেলা কমিটির ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
Larawan: kuha mula sa arkibo

শেরপুরে জাতীয় আদিবাসী পরিষদ বগুড়া জেলা কমিটির ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বাদশা আলম , শেরপুর (বগুড়া):

জাতীয় আদিবাসী পরিষদ বগুড়া জেলা কমিটির আয়োজনে সংগঠনটির ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টায় বগুড়ার শেরপুর উপজেলার একটি রেস্টুরেন্টে আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে দিবসটি উদযাপন করা হয়।

জাতীয় আদিবাসী পরিষদ বগুড়া জেলা কমিটির সভাপতি সন্তোষ সিং (বাবু) এর সভাপতিত্বে এবং শেরপুর উপজেলা কমিটির সদস্য সচিব হীরা লাল সিংয়ের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন জেলা কমিটির সহ-সভাপতি যোগেশ সিং, সাধারণ সম্পাদক স্বপন কুমার, সাংস্কৃতিক সম্পাদক কমল সিং, শেরপুর উপজেলা কমিটির আহ্বায়ক স্বপন সিং, নন্দীগ্রাম উপজেলা কমিটির সভাপতি গৌতম মাহাতো, সারিয়াকান্দী উপজেলা কমিটির সভাপতি রণজিৎ মালো, ধুনট উপজেলা কমিটির সাধারণ সম্পাদক পলাশ বাগদী, আমরা মুক্তিযোদ্ধার সন্তান কমিটির নেতা লিটন হক এবং শেরপুর উপজেলা কমিটির উপদেষ্টা রাশেদুল ইসলামসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

আলোচনা সভায় বক্তারা বলেন, সমতলের আদিবাসী জনগোষ্ঠীর অধিকার, ভূমি ও সাংবিধানিক স্বীকৃতির বিষয়গুলো দীর্ঘদিন ধরে উপেক্ষিত রয়েছে। সংগঠনের কার্যক্রম পরিচালনায় সরকারি তেমন কোনো অনুদান পাওয়া যায় না। এ বিষয়ে সরকারের সুদৃষ্টি ও প্রয়োজনীয় সহযোগিতা কামনা করেন তারা।

বক্তারা জাতীয় আদিবাসী পরিষদের বিভিন্ন দাবির কথা তুলে ধরে বলেন, আদিবাসীদের ‘আদিবাসী’ হিসেবে সাংবিধানিক স্বীকৃতি দিতে হবে। সমতলের আদিবাসীদের জন্য পৃথক ভূমি মন্ত্রণালয় ও স্বাধীন কমিশন গঠন করতে হবে। পাশাপাশি রাষ্ট্রীয় অধিগ্রহণ ও প্রজাস্বত্ব আইনের ৯৭(৮) ধারা যথাযথভাবে বাস্তবায়নের দাবি জানান তারা।

উল্লেখ্য, জাতীয় আদিবাসী পরিষদ ১৯৯৩ সালে প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠার পর থেকে সংগঠনটি দেশের আদিবাসী জনগোষ্ঠীর অধিকার, ভূমি সুরক্ষা ও সাংবিধানিক স্বীকৃতিসহ বিভিন্ন দাবিতে আন্দোলন করে আসছে।

আলোচনা সভা শেষে সংগঠনের নেতাকর্মীরা সম্মিলিতভাবে কেক কেটে জাতীয় আদিবাসী পরিষদের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেন।

 

Mga komento 0

Walang nakitang komento

Mga Kaugnay na Artikulo

সাতক্ষীরায় সুপেয় পানির সংকট নিরসনে নাগরিক সমাজের আট দফা সুপারিশ Balita sa Distrito সাতক্ষীরায় সুপেয় পানির সংকট নিরসনে নাগরিক সমাজের আট দফা সুপারিশ 44 Views সরকারি প্রণোদনার মাছ নিয়ে বিতর্কে মতলব উত্তর স্বাস্থ্য কর্মকর্তা: ‘আমার মাছ’ দাবিতে তোলপাড় Balita sa Distrito সরকারি প্রণোদনার মাছ নিয়ে বিতর্কে মতলব উত্তর স্বাস্থ্য কর্মকর্তা: ‘আমার মাছ’ দাবিতে তোলপাড় 40 Views দেশের ক্রীড়াঙ্গনের নেপথ্য কারিগর মাহবুবুর রহমান শাহীন: সাংগঠনিক সক্ষমতায় নতুন উচ্চতা Balita sa Distrito দেশের ক্রীড়াঙ্গনের নেপথ্য কারিগর মাহবুবুর রহমান শাহীন: সাংগঠনিক সক্ষমতায় নতুন উচ্চতা 30 Views সীতাকুণ্ড বালিকা উচ্চ বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা Balita sa Distrito সীতাকুণ্ড বালিকা উচ্চ বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা 88 Views অসহায় প্রসূতির পাশে মানবিক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাবরিনা শারমিন Balita sa Distrito অসহায় প্রসূতির পাশে মানবিক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাবরিনা শারমিন 72 Views মিরসরাই কলেজে নতুন মূল ফটক নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন ও আলোচনা সভা Balita sa Distrito মিরসরাই কলেজে নতুন মূল ফটক নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন ও আলোচনা সভা 63 Views ১৯ বছর পরও ঝালকাঠির উপকূলবাসীর হৃদয়ে সিডরের দগদগে ক্ষত: আতঙ্ক ভুলতে পারেনি বিষখালী-সুগন্ধাতীরবর্তী মানুষ Balita sa Distrito ১৯ বছর পরও ঝালকাঠির উপকূলবাসীর হৃদয়ে সিডরের দগদগে ক্ষত: আতঙ্ক ভুলতে পারেনি বিষখালী-সুগন্ধাতীরবর্তী মানুষ 33 Views