বনানীতে ডাকাতির প্রস্তুতি: র‍্যাব সদস্যসহ ৫ জন গ্রেপ্তার, বিদেশি… | আই নিউজ বিডি

বনানীতে ডাকাতির প্রস্তুতি: র‍্যাব সদস্যসহ ৫ জন গ্রেপ্তার, বিদেশি পিস্তল ও হ্যান্ডকাফ জব্দ

রাজধানীর বনানীতে ডাকাতির প্রস্তুতিকালে র‍্যাবের এক সদস্যসহ পাঁচজনকে হাতেনাতে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) গুলশান বিভাগ। এ সময় তাদের কাছ থেকে বিদেশি পিস্তল, ম্যাগাজিন, ওয়াকিটক..
分享到 Eidok
বনানীতে ডাকাতির প্রস্তুতি: র‍্যাব সদস্যসহ ৫ জন গ্রেপ্তার, বিদেশি পিস্তল ও হ্যান্ডকাফ জব্দ
图片:来源收集

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকাল ৯টা ৩৫ মিনিটের দিকে বনানী ‘এ’ ব্লকের ৪ নম্বর রোডের খায়ের প্যালেসের সামনে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

ডিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে প্রায় ৪৫ সদস্যের সমন্বয়ে গঠিত একটি বিশেষ দল ওই এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে পাঁচজনকে আটক করার পর তাদের দেহ ও সঙ্গে থাকা মালামাল তল্লাশি করা হয়।

এ সময় তাদের কাছ থেকে একটি আগ্নেয়াস্ত্র, ম্যাগাজিন, ওয়াকিটকি, বাংলাদেশ পুলিশের মনোগ্রামসংযুক্ত হ্যান্ডকাফ, এক রোল কালো স্কচটেপ এবং একটি শপিং ব্যাগ উদ্ধার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—মো. মাসুদ রানা (২৯), মো. রাজিব হাওলাদার (৩০), হাফিজুল মাতব্বর (২৪), মোহাম্মদ শাকিল হোসেন (২৪) ও মো. বাদল (৪২)।

ডিবি সূত্র আরও জানায়, গ্রেপ্তার মো. মাসুদ রানা র‍্যাবের একজন সৈনিক। তিনি র‍্যাব সদর দপ্তরের ডগ স্কোয়াড বিভাগে কর্মরত।

ঘটনার বিষয়ে র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক এম জেড এম ইন্তেখাব চৌধুরী জানান, তিনি বিষয়টি সম্পর্কে অবগত আছেন। বৃহস্পতিবার সকালে ডিবি মাসুদ রানাকে গ্রেপ্তার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাকে র‍্যাব কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।

তিনি আরও জানান, ঘটনাটি তদন্তে র‍্যাবের পক্ষ থেকে একজন মেজরের নেতৃত্বে একটি তদন্ত পর্ষদ গঠন করা হয়েছে। পর্ষদটি বিষয়টি অনুসন্ধান করবে। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেলে যথাযথ শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে রাজধানীর মিন্টো রোডে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ডিবির প্রধান ও অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম জানান, গ্রেপ্তার পাঁচজনের বিরুদ্ধে বনানী থানায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

তবে গ্রেপ্তার ব্যক্তিরা কোনো সংঘবদ্ধ অপরাধী চক্রের সঙ্গে যুক্ত কি না, উদ্ধার হওয়া অস্ত্রের উৎস কোথায় এবং অতীতে তারা কোনো অপরাধে জড়িত ছিলেন কি না—এসব বিষয়ও খতিয়ে দেখা হচ্ছে বলে জানান ডিবির এই কর্মকর্তা।

সূত্র: ডিবি ও র‍্যাব

注释 0

没有找到评论

相关文章

কালুখালীতে সর্বহারার নামে অপহরণ বাণিজ্য: নেপথ্যে সাবেক চেয়ারম্যান সূর্য মুনসী 其他 কালুখালীতে সর্বহারার নামে অপহরণ বাণিজ্য: নেপথ্যে সাবেক চেয়ারম্যান সূর্য মুনসী 208 Views নারায়ণগঞ্জে মুফতি আমির হামজার আগমন ঘিরে উত্তেজনা: প্রতিহতের ঘোষণায় কঠোর অবস্থানে জামায়াত নেতা 其他 নারায়ণগঞ্জে মুফতি আমির হামজার আগমন ঘিরে উত্তেজনা: প্রতিহতের ঘোষণায় কঠোর অবস্থানে জামায়াত নেতা 19 Views নারায়ণগঞ্জে ৯০ পিস ইয়াবাসহ ছাত্রদল নেতা গ্রেফতার, জব্দ মাদক বিক্রির অর্থ 其他 নারায়ণগঞ্জে ৯০ পিস ইয়াবাসহ ছাত্রদল নেতা গ্রেফতার, জব্দ মাদক বিক্রির অর্থ 75 Views সড়ক দুর্ঘটনায় ঢাবি শিক্ষার্থীর অকাল মৃত্যু: কবরের পাশে ফুটবে শেষ ইচ্ছার বেলিফুল 其他 সড়ক দুর্ঘটনায় ঢাবি শিক্ষার্থীর অকাল মৃত্যু: কবরের পাশে ফুটবে শেষ ইচ্ছার বেলিফুল 111 Views সংসদ সদস্যের বাড়িতে অগ্নিকাণ্ড: মধ্যরাতে তিন মন্ত্রীকে ফোনে না পাওয়ার ঘটনায় তোলপাড় 其他 সংসদ সদস্যের বাড়িতে অগ্নিকাণ্ড: মধ্যরাতে তিন মন্ত্রীকে ফোনে না পাওয়ার ঘটনায় তোলপাড় 114 Views শ্রমজীবী থেকে কোটিপতি: সোনাখাড়া ইউপি চেয়ারম্যান প্রার্থী বাবলুর রহস্যময় উত্থান নিয়ে জনমনে প্রশ্ন 其他 শ্রমজীবী থেকে কোটিপতি: সোনাখাড়া ইউপি চেয়ারম্যান প্রার্থী বাবলুর রহস্যময় উত্থান নিয়ে জনমনে প্রশ্ন 86 Views গাজীপুরের চন্দ্রায় চলন্ত বাসে অগ্নিসংযোগ: নিরাপত্তাহীনতায় জনজীবন 其他 গাজীপুরের চন্দ্রায় চলন্ত বাসে অগ্নিসংযোগ: নিরাপত্তাহীনতায় জনজীবন 116 Views