শরণখোলায় যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার | আই নিউজ বিডি

শরণখোলায় যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

বাগেরহাটের শরণখোলায় নাঈম চৌকিদার (২০) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।..
Eidok-এ শেয়ার
শরণখোলায় যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
ছবি: সংগৃহীত

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকালে উপজেলার পশ্চিম রাজৈর গ্রামের নাসির হাওলাদারের নির্মাণাধীন ভবনের বেলকনির রেলিঙের সঙ্গে ঝুলেছিল মরদেহটি।  

নিহত নাঈম চৌকিদার ওই গ্রামের আব্দুল হক চৌকিদারের ছেলে।

স্থানীয়রা জানান, সকালে প্রতিবেশী নাসির হাওলাদারের নির্মাণাধীন একটি ভবনের বেলকনির রেলিঙয়ে গলায় ফাঁস দেওয়া ঝুলন্ত অবস্থায় পাওয়া যায় নাঈমকে। পরে বিষয়টি থানায় জানানো হলে মরদেহটি উদ্ধার করে পুলিশ।

পরিবারের দাবি, নাঈম দীর্ঘদিন ধরে মানষিক সমস্যায় ভুগছিলেন। এর আগে তাঁকে পাবনায় মানসিক হাসপাতালে চিকিৎসাও করানো হয়েছিল।

শরণখোলা থানার ওসি রোকেয়া খানম জানান, ময়না তদন্তের জন্য মরদেহটি জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এবিষয়ে থানায় একটি অপমৃত্যু মামলা রেকর্ড করা হয়েছে। ময়না তদন্ত রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

তবে, মরদেহটি অন্য বাড়ির বেলকনির রেলিঙয়ে পাওয়ার বিষয়টিও তদন্ত করে দেখা হচ্ছে।

Комментарии 0

Комментариев нет

Статьи по Теме

ফরিদপুরের নগরকান্দায় সাংবাদিক লাঞ্ছিত: ডিলারশিপ বাতিল ও বিচার দাবি Районные новости ফরিদপুরের নগরকান্দায় সাংবাদিক লাঞ্ছিত: ডিলারশিপ বাতিল ও বিচার দাবি 7 Views গোপালগঞ্জের নিরাপত্তায় মাঠে নামল বিজিবির ৬ প্লাটুন Районные новости গোপালগঞ্জের নিরাপত্তায় মাঠে নামল বিজিবির ৬ প্লাটুন 30 Views মাদক, ইভটিজ ও বাল্যবিবাহ বিরোধী বার্তা নিয়ে শ্যামনগর আশালতা বিদ্যালয়ে অফিসার ইনচার্জ Районные новости মাদক, ইভটিজ ও বাল্যবিবাহ বিরোধী বার্তা নিয়ে শ্যামনগর আশালতা বিদ্যালয়ে অফিসার ইনচার্জ 34 Views সিরাজগঞ্জে হেরোইন-ফেনসিডিল মামলায় দুই যুবকের যাবজ্জীবন Районные новости সিরাজগঞ্জে হেরোইন-ফেনসিডিল মামলায় দুই যুবকের যাবজ্জীবন 75 Views আমতলী এলজিইডির হিসাব শাখায় কেরোসিন ঢেলে আগুন দেয় দূর্বৃত্তরা Районные новости আমতলী এলজিইডির হিসাব শাখায় কেরোসিন ঢেলে আগুন দেয় দূর্বৃত্তরা 71 Views সামাজিক অপরাধ প্রতিরোধ ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে, লালমনিরহাটে বর্ণাঢ্য সাইকেল র‍্যালি অনুষ্ঠিত Районные новости সামাজিক অপরাধ প্রতিরোধ ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে, লালমনিরহাটে বর্ণাঢ্য সাইকেল র‍্যালি অনুষ্ঠিত 30 Views চাঁদপুরের মতলব উত্তরে মাদ্রাসার তিন আবাসিক শিক্ষার্থী নিখোঁজ: অনুসন্ধানে প্রশাসন Районные новости চাঁদপুরের মতলব উত্তরে মাদ্রাসার তিন আবাসিক শিক্ষার্থী নিখোঁজ: অনুসন্ধানে প্রশাসন 54 Views