বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকালে উপজেলার পশ্চিম রাজৈর গ্রামের নাসির হাওলাদারের নির্মাণাধীন ভবনের বেলকনির রেলিঙের সঙ্গে ঝুলেছিল মরদেহটি।
নিহত নাঈম চৌকিদার ওই গ্রামের আব্দুল হক চৌকিদারের ছেলে।
স্থানীয়রা জানান, সকালে প্রতিবেশী নাসির হাওলাদারের নির্মাণাধীন একটি ভবনের বেলকনির রেলিঙয়ে গলায় ফাঁস দেওয়া ঝুলন্ত অবস্থায় পাওয়া যায় নাঈমকে। পরে বিষয়টি থানায় জানানো হলে মরদেহটি উদ্ধার করে পুলিশ।
পরিবারের দাবি, নাঈম দীর্ঘদিন ধরে মানষিক সমস্যায় ভুগছিলেন। এর আগে তাঁকে পাবনায় মানসিক হাসপাতালে চিকিৎসাও করানো হয়েছিল।
শরণখোলা থানার ওসি রোকেয়া খানম জানান, ময়না তদন্তের জন্য মরদেহটি জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এবিষয়ে থানায় একটি অপমৃত্যু মামলা রেকর্ড করা হয়েছে। ময়না তদন্ত রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
তবে, মরদেহটি অন্য বাড়ির বেলকনির রেলিঙয়ে পাওয়ার বিষয়টিও তদন্ত করে দেখা হচ্ছে।
'আই নিউজ বিডি' অ্যাপ
Bemerkungen 0