গোপালগঞ্জে বিশ্ব অটিজম সচেতনতা দিবসে সম্মেলন অনুষ্ঠিত | আই নিউজ বিডি

গোপালগঞ্জ

গোপালগঞ্জে বিশ্ব অটিজম সচেতনতা দিবসে সম্মেলন অনুষ্ঠিত

গোপালগঞ্জে নানা আয়োজনের মধ্যদিয়ে ১৮তম বিশ্ব অটিজম সচেতনতা দিবস পালিত হয়েছে, যেখানে সমাজসেবা অধিদপ্তর ও জেলা প্রশাসকের উদ্যোগে সম্মেলন অনুষ্ঠিত হয়..
Condividi su Eidok
গোপালগঞ্জে বিশ্ব অটিজম সচেতনতা দিবসে সম্মেলন অনুষ্ঠিত
Foto: archivio

শেখ আমিনুর হোসেন, জ্যেষ্ঠ প্রতিবেদক: গোপালগঞ্জে নানা আয়োজনের মধ্যদিয়ে ১৮তম বিশ্ব অটিজম সচেতনতা দিবস পালিত হয়েছে। 'স্নায়ু বৈচিত্র্যকে বরণ করি, টেকসই সমাজ গড়ি' -এ প্রতিপাদ্যকে সামনে রেখে গোপালগঞ্জে বিশ্ব অটিজম দিবস পালিত হয়।

মঙ্গলবার (২২ এপ্রিল '২৫) সকালে জেলা প্রশাসন ও সমাজসেবা অধিদপ্তরের যৌথ উদ্যোগে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় জেলা প্রশাসক কার্যালয়ের সামনে ফিরে শেষ হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ 'স্বচ্ছতা'য় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে যমূল্যবান বক্তব্য রাখেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট (যুগ্মসচিব) মুহম্মদ কামরুজ্জামান।

গোপালগঞ্জ জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মোঃ হারুন-অর-রশীদ ও প্রবেশন অফিসার আল আমিন মোল্লার সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. গোলাম কবির, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আবু ছালেহ্ মো. আনসাঁর উদ্দিন, সিভিল সার্জন কার্যালয়ের আবাসিক চিকিৎসক ডা. দিবাকর বিশ্বাস ও ডা. আবুল কালাম আজাদ।

এ সময় সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ জুলফিকার আলী, মোঃ মিজানুর রহমান, প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা ডা. আনিসুর রহমান, অটিজম স্কুল ও অটিজম শিশু বাচ্চাদের নিয়ে কাজ করা বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক, অসংখ্য সুবর্ণ নাগরিক ও তাদের অভিভাবকগণ সহ জেলায় বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় কর্মরত গণমাধ্যমকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।

এরপর জেলা প্রশাসক সহ আমন্ত্রিত অতিথিগণ চিত্রাংকন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার, সুবর্ণ নাগরিকদের সনদপত্র ও প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার তুলে দেন।

Commenti 0

Nessun commento trovato

articoli Correlati

শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলা: সোহেল রানার মৃত্যুদণ্ড বহাল, স্ত্রী স্বপ্না খালাস Legge-Corte শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলা: সোহেল রানার মৃত্যুদণ্ড বহাল, স্ত্রী স্বপ্না খালাস 3 Views শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলা: মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই আসামির আপিল ও ডেথ রেফারেন্সের রায় ঘোষণা শুরু Legge-Corte শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলা: মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই আসামির আপিল ও ডেথ রেফারেন্সের রায় ঘোষণা শুরু 43 Views শ্রীমঙ্গলে মহাদেব ও দুধালয়কে ১.১০ লাখ টাকা জরিমানা Legge-Corte শ্রীমঙ্গলে মহাদেব ও দুধালয়কে ১.১০ লাখ টাকা জরিমানা 535 Views নেত্রকোনার পূর্বধলায় গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি: তৃণমূল পর্যায়ে ন্যায়বিচারের নতুন দিগন্ত Legge-Corte নেত্রকোনার পূর্বধলায় গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি: তৃণমূল পর্যায়ে ন্যায়বিচারের নতুন দিগন্ত 83 Views সাংবাদিকতার সংকট ও নিরাপত্তা ঝুঁকি: পেশাগত দায়িত্ব পালনে কেন বারবার লক্ষ্যবস্তু হচ্ছেন সংবাদকর্মীরা Legge-Corte সাংবাদিকতার সংকট ও নিরাপত্তা ঝুঁকি: পেশাগত দায়িত্ব পালনে কেন বারবার লক্ষ্যবস্তু হচ্ছেন সংবাদকর্মীরা 74 Views শাপলা চত্বর হত্যা মামলা: হাতকড়া পরিয়ে ট্রাইব্যুনালে হাজির করা হলো জিয়াউল আহসানকে Legge-Corte শাপলা চত্বর হত্যা মামলা: হাতকড়া পরিয়ে ট্রাইব্যুনালে হাজির করা হলো জিয়াউল আহসানকে 82 Views তালার সন্তান প্রত্যুষ কুমার মজুমদার পেলেন গোপালগঞ্জের পুলিশ সুপারের দায়িত্ব Legge-Corte তালার সন্তান প্রত্যুষ কুমার মজুমদার পেলেন গোপালগঞ্জের পুলিশ সুপারের দায়িত্ব 65 Views