ছয় মাসেই ভাঙ্গায় ৪৩ সড়ক উন্নয়ন প্রকল্পের অনুমোদন পেলেন এমপি বাবুল | আই নিউজ বিডি

ছয় মাসেই ভাঙ্গায় ৪৩ সড়ক উন্নয়ন প্রকল্পের অনুমোদন পেলেন এমপি বাবুল

সংসদ সদস্য হিসেবে দায়িত্ব নেওয়ার মাত্র ছয় মাসের মধ্যেই ফরিদপুর-৪ (ভাঙ্গা) আসনের ভাঙ্গা উপজেলায় ৪৩টি সড়ক উন্নয়ন প্রকল্পের প্রশাসনিক অনুমোদন করিয়েছেন সংসদ সদস্য শহিদুল ইসলাম বাবুল।..
Eidok-এ শেয়ার
ছয় মাসেই ভাঙ্গায় ৪৩ সড়ক উন্নয়ন প্রকল্পের অনুমোদন পেলেন এমপি বাবুল
ছবি: সংগৃহীত

 একই সঙ্গে চান্দ্রা ইউনিয়ন পরিষদের জন্য একটি আধুনিক নতুন ভবন নির্মাণেরও অনুমোদন দেওয়া হয়েছে।
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের আওতাধীন এসব প্রকল্প বাস্তবায়ন হলে ভাঙ্গা উপজেলার প্রত্যন্ত এলাকার সড়ক যোগাযোগে বড় ধরনের পরিবর্তন আসবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। বিশেষ করে কৃষিপণ্য পরিবহন, ব্যবসা-বাণিজ্য, শিক্ষা ও স্বাস্থ্যসেবায় মানুষের চলাচল আরও সহজ হবে বলে আশা করা হচ্ছে।
অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে রয়েছে—ঢেউখালী ইউপি অফিস-বালিয়াহাটি ভায়া চন্দ্রপাড়া উচ্চ বিদ্যালয় সড়ক, বাবুরচর ইউপি হেডকোয়ার্টার-চন্দ্রপাড়া বাজার ভায়া দশ হাজার প্রাথমিক বিদ্যালয় সড়ক, আটরশি-সতেররশি থেকে পিয়াজখালী সড়ক, যাত্রাবাড়ী ঘাট-রামচন্দ্রপুর ভায়া পূর্ব কান্দি জিপিএস সড়ক এবং জমির মোল্লার মোড়-আকটেরচর উচ্চ বিদ্যালয় সড়ক।
এ ছাড়া আজহার প্রিন্সিপালের বাড়ি-বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের বেড়িবাঁধ সড়ক, লোহারটেক উচ্চ বিদ্যালয়-চরভদ্রাসন সংযোগ সড়ক, পিয়াজখালী সুইচগেট-খেজুরতলা বাজার সড়ক, ডাবল ব্রিজ-দড়িকৃষ্ণপুর এনজিপিএস ভায়া হজরত খাঁর বাড়ি সড়ক এবং সদরপুর-চরভদ্রাসন পাকা সড়ক থেকে মোলামের ডাঙ্গী উচ্চ বিদ্যালয়গামী সড়কও প্রকল্পের আওতায় রয়েছে।
অনুমোদিত অন্য প্রকল্পগুলোর মধ্যে রয়েছে মনিকোঠা বাজার-সারাঙ্গডাঙ্গী সড়ক, গোলন্ডা-তারাইল সড়ক থেকে পুখুরিয়া-সদরপুর সড়ক ভায়া পূর্ব শ্যামপুর মাদ্রাসা-হাওলাদার ডাঙ্গী সড়ক, পিয়াজখালী ইউজেডআর থেকে তালুকদার ডাঙ্গী জামে মসজিদ-দিখানডাঙ্গী জিপিএস সড়ক, সোলেনামা জিপিএস-চৈতার কোলপাড় সুইচগেট ভায়া প্রিন্সিপাল আলাউদ্দিন চোকদার সড়ক এবং বাবুরচর উচ্চ বিদ্যালয় থেকে গনেশ বাবুর বাড়ি পর্যন্ত সড়ক।
এ ছাড়া ভাষানচর চালিতাতলার মোড় থেকে সোলেমানের দোকান ভায়া মজিবুল মুন্সির বাড়ি, সদরপুর-চরভদ্রাসন সড়কের বক্স কালভার্ট থেকে কোলপাড় ভায়া এসকে খাসাউদ্দিনের বাড়ি-হানিফের ডাঙ্গী জিপিএস সড়ক, মফিজউদ্দিন হাজীর কান্দি জিপিএস-বালিয়ারচর জিপিএস সড়ক, পূর্ব শৌলডুবি ইটভাটা-বারৈর হাট জিসি ভায়া মাঝকান্দি সড়ক এবং ব্র্যাক অফিস-আলিমের বাড়ি সড়কসহ আরও বেশ কয়েকটি গ্রামীণ সড়ক উন্নয়ন প্রকল্প রয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, মনুরুদ্দিন বেপারীর বাড়ি থেকে বেড়িবাঁধ সড়ক, আবুলের মোড় থেকে বারৈর হাট ভায়া নাজিম পারমানিকের বাড়ি সড়ক, চর মানাইর রাড়ীকান্দি থেকে ফটিক বেপারীর বাড়ি হয়ে চর গজাড়িয়া হালিম সরদারের বাড়ি সড়ক, ডুবেনেশ্বর নদী থেকে ডিসি সড়ক ভায়া নগরকান্দা খাল সড়ক, আমিরাবাদ উচ্চ বিদ্যালয় থেকে গনেশ বাবুর বাড়ি ভায়া বলাই ভারোগার বাড়ি সড়ক, জালাল মুন্সির বাড়ি থেকে লাল মিয়া সরদারের বাড়ি ভায়া রয় বাড়ি সড়ক এবং কালার বাড়ি থেকে গরুর হাট ভায়া আমজাদ খাঁর বাড়ি সড়কও উন্নয়ন প্রকল্পের তালিকায় রয়েছে।

মন্তব্য 0

কোন মন্তব্য পাওয়া যায়নি

সম্পরকিত প্রবন্ধ

দীর্ঘ বিরতির পর বাগেরহাট জেলা যুবদলের আংশিক কমিটি ঘোষণা, সভাপতি সুজন মোল্লা, সম্পাদক সোহাগ জেলার খবর দীর্ঘ বিরতির পর বাগেরহাট জেলা যুবদলের আংশিক কমিটি ঘোষণা, সভাপতি সুজন মোল্লা, সম্পাদক সোহাগ 77 ভিউ চিরিরবন্দরে অটো গ্যারেজে অভিযান, গাঁজাসহ গ্রেপ্তার ৫। জেলার খবর চিরিরবন্দরে অটো গ্যারেজে অভিযান, গাঁজাসহ গ্রেপ্তার ৫। 57 ভিউ নতুন নেতৃত্বে পটুয়াখালী জেলা যুবদল, নবনির্বাচিতদের ছাত্রনেতা রাফার শুভেচ্ছা জেলার খবর নতুন নেতৃত্বে পটুয়াখালী জেলা যুবদল, নবনির্বাচিতদের ছাত্রনেতা রাফার শুভেচ্ছা 88 ভিউ নতুন নেতৃত্বে পটুয়াখালী জেলা যুবদল, নবনির্বাচিতদের ছাত্রনেতা রাফার শুভেচ্ছা জেলার খবর নতুন নেতৃত্বে পটুয়াখালী জেলা যুবদল, নবনির্বাচিতদের ছাত্রনেতা রাফার শুভেচ্ছা 51 ভিউ লায়ন প্রফেসর ডা. এস এ ফারুকের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন ১ হাজার ৪০০ রোগী জেলার খবর লায়ন প্রফেসর ডা. এস এ ফারুকের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন ১ হাজার ৪০০ রোগী 30 ভিউ ঈশ্বরগঞ্জে জুয়ার আসরে পুলিশের হানা, গ্রেফতার ১ জেলার খবর ঈশ্বরগঞ্জে জুয়ার আসরে পুলিশের হানা, গ্রেফতার ১ 68 ভিউ  শ্যামনগরে বিভিন্ন দপ্তর ও শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শনে সাতক্ষীরা জেলা প্রশাসক জেলার খবর  শ্যামনগরে বিভিন্ন দপ্তর ও শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শনে সাতক্ষীরা জেলা প্রশাসক 48 ভিউ