ইরানের সঙ্গে চলমান সামরিক সংঘাতের মধ্যে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালির নাম পরিবর্তন করে ‘ট্রাম্প প্রণালি’ রাখার প্রস্তাব দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প লেখেন, “এখন যখন এটি যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে এসেছে, তখন আমাদের কি হরমুজ প্রণালির নাম বদলে ট্রাম্প প্রণালি রাখা উচিত?”
তিনি আরও মন্তব্য করেন, আমেরিকার মতোই এই নৌপথ “আগের যেকোনো সময়ের চেয়ে বেশি উত্তপ্ত” হবে।
ভৌগোলিক স্থানের নাম পরিবর্তন নিয়ে ট্রাম্পের এমন মন্তব্য এবারই প্রথম নয়। এর আগে কানাডার সঙ্গে বাণিজ্যিক বিরোধের মধ্যে লেক অন্টারিওর নাম পরিবর্তন করে ‘লেক আমেরিকা’ রাখার নির্দেশ দেওয়ার কথা সামনে আসে। এছাড়া ২০২৫ সালের জানুয়ারিতে দ্বিতীয় মেয়াদে দায়িত্ব নেওয়ার পর মেক্সিকো উপসাগরের নাম পরিবর্তন করে ‘আমেরিকা উপসাগর’ রাখার উদ্যোগ নেন তিনি।
সাম্প্রতিক সপ্তাহগুলোতে হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নিয়ে একাধিকবার কঠোর বক্তব্য দিয়েছেন ট্রাম্প। এমনকি তিনি হরমুজ প্রণালিকে যুক্তরাষ্ট্রের নতুন ভূখণ্ড হিসেবে দেখিয়ে একটি মানচিত্রও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেছেন।
হরমুজ প্রণালি বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন পথ। বিশ্বব্যাপী সমুদ্রপথে পরিবাহিত অপরিশোধিত তেল ও জ্বালানি তেলের একটি বড় অংশ এই নৌপথ দিয়ে যাতায়াত করে। ফলে হরমুজ প্রণালিতে সামরিক উত্তেজনা বা নৌ চলাচলে বিঘ্ন ঘটলে আন্তর্জাতিক জ্বালানি বাজারে এর সরাসরি প্রভাব পড়ে।
প্রতিবেদন অনুযায়ী, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানের জবাবে ইরান হরমুজ প্রণালিতে নৌ চলাচল কার্যত বাধাগ্রস্ত করেছে। ট্রাম্পের দাবি, ইরান সেখানে নতুন করে মাইন স্থাপনের চেষ্টা করছে। এ পরিস্থিতিতে মঙ্গলবার হরমুজ প্রণালির কাছাকাছি এলাকায় মার্কv v