তারুণ্য ও অভিজ্ঞতার মিশেলে ২০তম এশিয়ান গেমসের ক্রিকেটে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে শক্তিশালী একটি দল। পুরুষ ক্রিকেট ইভেন্টের জন্য ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
দলের নেতৃত্বের দায়িত্ব পেয়েছেন লিটন কুমার দাস। তার ডেপুটি হিসেবে থাকবেন তাওহিদ হৃদয়।
ব্যাটিং বিভাগে অভিজ্ঞদের পাশাপাশি রাখা হয়েছে একঝাঁক তরুণ ক্রিকেটারকে। লিটন কুমার দাস, নাজমুল হোসেন শান্ত, তানজিদ হাসান ও পারভেজ হোসেন ইমনের সঙ্গে মিডল অর্ডারে থাকছেন মোসাদ্দেক হোসেন সৈকত ও ইয়াসির আলী চৌধুরী।
অলরাউন্ডিং বিভাগে শেখ মেহেদী হাসান ও সাইফউদ্দিনকে রাখা হয়েছে। বোলিং বিভাগেও রয়েছে অভিজ্ঞতা ও বৈচিত্র্য। পেস আক্রমণে দায়িত্ব সামলাবেন শরিফুল ইসলাম, মোস্তাফিজুর রহমান ও হাসান মাহমুদ। স্পিন বিভাগে থাকছেন রিশাদ হোসেন ও নাসুম আহমেদ।
এশিয়ান গেমসে বাংলাদেশের ১৫ সদস্যের স্কোয়াড
- লিটন কুমার দাস — অধিনায়ক
- তানজিদ হাসান
- পারভেজ হোসেন ইমন
- মোহাম্মদ সাইফ হাসান
- নাজমুল হোসেন শান্ত
- তাওহিদ হৃদয় — সহ-অধিনায়ক
- মোসাদ্দেক হোসেন সৈকত
- ইয়াসির আলী চৌধুরী
- রিশাদ হোসেন
- শেখ মেহেদী হাসান
- নাসুম আহমেদ
- সাইফউদ্দিন
- শরিফুল ইসলাম
- মোস্তাফিজুর রহমান
- হাসান মাহমুদ
অভিজ্ঞ ক্রিকেটারদের সঙ্গে তরুণদের সমন্বয়ে গড়া এই দল এশিয়ান গেমসে বাংলাদেশের ভালো ফলের প্রত্যাশা জাগাচ্ছে