মুকসুদপুর প্রেসক্লাবের যুগ্ম সম্পাদকের পিতার কবর জিয়ারত করলেন সাংবাদিকরা.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

মুকসুদপুর প্রেসক্লাবের যুগ্ম সম্পাদকের পিতার কবর জিয়ারত করলেন সাংবাদিকরা..

Md Mamun Molla avatar   
Md Mamun Molla
মুকসুদপুর প্রেসক্লাবের যুগ্ম সম্পাদকের পিতার কবর জিয়ারত করলেন সাংবাদিকরা..
মুকসুদপুর প্রেসক্লাবের যুগ্ম সম্পাদকের পিতার কবর জিয়ারত করলেন সাংবাদিকরা..
ছবি: সংগৃহীত
মোঃ মামুন মোল্লা , মুকসুদপুর (গোপালগঞ্জ):

মুকসুদপুর প্রেসক্লাবের যুগ্ম সম্পাদকের পিতার কবর জিয়ারত করলেন সাংবাদিকরা

মোঃ মামুন মোল্লা , মুকসুদপুর (গোপালগঞ্জ):
মুকসুদপুর প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক ও সাংবাদিক মো. সামসুল আরেফিন মুক্তার পিতা মরহুম মো. আলিমুজ্জামান মুন্সীর কবর জিয়ারত করেছেন মুকসুদপুর প্রেসক্লাবের সাংবাদিকরা।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭২ বছর। গত ২৫ সেপ্টেম্বর শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টায় নিজ বাড়িতে ইন্তেকাল করেন মো. আলিমুজ্জামান মুন্সী। পরদিন ২৬ সেপ্টেম্বর শনিবার মুকসুদপুর পৌরসভার প্রভাকরদী-মরিচরপাড় গ্রামের পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

রোববার (২৭ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে মুকসুদপুর প্রেসক্লাবের সাংবাদিকরা মরহুমের কবর জিয়ারত করেন এবং তার রুহের মাগফিরাত কামনা করে দোয়া করেন।

এ সময় উপস্থিত ছিলেন মুকসুদপুর প্রেসক্লাবের সভাপতি মো. ছিরু মিয়া, সিনিয়র সহ-সভাপতি মো. হাফিজুর রহমান, সাধারণ সম্পাদক কাজী মো. ওহিদুল ইসলাম, যুগ্ম সম্পাদক মো. দেলোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক আব্দুল কাইয়ুম শরীফ, প্রচার সম্পাদক মোঃ মামুন মোল্লা, ক্রীড়া সম্পাদক মো. বাবুল হোসেন, সদস্য নুর আলম এবং মরহুমের সন্তান ও মুকসুদপুর প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক মো. সামসুল আরেফিন মুক্তাসহ প্রেসক্লাবের অন্যান্য সাংবাদিকরা।

কবর জিয়ারত শেষে মরহুম মো. আলিমুজ্জামান মুন্সীর আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানানো হয়।

কোন মন্তব্য পাওয়া যায়নি


News Card Generator