মুকসুদপুর প্রেসক্লাবের যুগ্ম সম্পাদকের পিতার কবর জিয়ারত করলেন… | আই নিউজ বিডি

মুকসুদপুর প্রেসক্লাবের যুগ্ম সম্পাদকের পিতার কবর জিয়ারত করলেন সাংবাদিকরা

মোঃ মামুন মোল্লা , মুকসুদপুর (গোপালগঞ্জ):
Eidok-এ শেয়ার
মুকসুদপুর প্রেসক্লাবের যুগ্ম সম্পাদকের পিতার কবর জিয়ারত করলেন সাংবাদিকরা
ছবি: সংগৃহীত

মুকসুদপুর প্রেসক্লাবের যুগ্ম সম্পাদকের পিতার কবর জিয়ারত করলেন সাংবাদিকরা

মোঃ মামুন মোল্লা , মুকসুদপুর (গোপালগঞ্জ):
মুকসুদপুর প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক ও সাংবাদিক মো. সামসুল আরেফিন মুক্তার পিতা মরহুম মো. আলিমুজ্জামান মুন্সীর কবর জিয়ারত করেছেন মুকসুদপুর প্রেসক্লাবের সাংবাদিকরা।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭২ বছর। গত ২৫ সেপ্টেম্বর শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টায় নিজ বাড়িতে ইন্তেকাল করেন মো. আলিমুজ্জামান মুন্সী। পরদিন ২৬ সেপ্টেম্বর শনিবার মুকসুদপুর পৌরসভার প্রভাকরদী-মরিচরপাড় গ্রামের পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

রোববার (২৭ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে মুকসুদপুর প্রেসক্লাবের সাংবাদিকরা মরহুমের কবর জিয়ারত করেন এবং তার রুহের মাগফিরাত কামনা করে দোয়া করেন।

এ সময় উপস্থিত ছিলেন মুকসুদপুর প্রেসক্লাবের সভাপতি মো. ছিরু মিয়া, সিনিয়র সহ-সভাপতি মো. হাফিজুর রহমান, সাধারণ সম্পাদক কাজী মো. ওহিদুল ইসলাম, যুগ্ম সম্পাদক মো. দেলোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক আব্দুল কাইয়ুম শরীফ, প্রচার সম্পাদক মোঃ মামুন মোল্লা, ক্রীড়া সম্পাদক মো. বাবুল হোসেন, সদস্য নুর আলম এবং মরহুমের সন্তান ও মুকসুদপুর প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক মো. সামসুল আরেফিন মুক্তাসহ প্রেসক্লাবের অন্যান্য সাংবাদিকরা।

কবর জিয়ারত শেষে মরহুম মো. আলিমুজ্জামান মুন্সীর আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানানো হয়।

Comments 0

Geen reacties gevonden

Relaterte artikler

নিউজিল্যান্ডের কাছে বিধ্বস্ত ভারত: ৮৯ রানে অলআউট হয়ে লজ্জার রেকর্ডে কোহলি-রোহিতরা Sportnieuws নিউজিল্যান্ডের কাছে বিধ্বস্ত ভারত: ৮৯ রানে অলআউট হয়ে লজ্জার রেকর্ডে কোহলি-রোহিতরা 71 Views শত বছরের অপেক্ষার অবসান: হামজা-ফারহানদের হাত ধরে নতুন এক অপ্রতিরোধ্য বাংলাদেশের অভ্যুদয় Sportnieuws শত বছরের অপেক্ষার অবসান: হামজা-ফারহানদের হাত ধরে নতুন এক অপ্রতিরোধ্য বাংলাদেশের অভ্যুদয় 99 Views শ্রীলঙ্কার বিপক্ষে ফারহানের জাদুকরী গোল: দীর্ঘ খরা কাটিয়ে নতুন উচ্চতায় বাংলাদেশ ফুটবল Sportnieuws শ্রীলঙ্কার বিপক্ষে ফারহানের জাদুকরী গোল: দীর্ঘ খরা কাটিয়ে নতুন উচ্চতায় বাংলাদেশ ফুটবল 126 Views অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের সেমিফাইনালে পাকিস্তানের মুখোমুখি বাংলাদেশ Sportnieuws অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের সেমিফাইনালে পাকিস্তানের মুখোমুখি বাংলাদেশ 117 Views শারজাহ টেস্টে নজিরবিহীন রানবন্যা: ৫০০ রানের তিন ইনিংসের ঐতিহাসিক রেকর্ড Sportnieuws শারজাহ টেস্টে নজিরবিহীন রানবন্যা: ৫০০ রানের তিন ইনিংসের ঐতিহাসিক রেকর্ড 78 Views খানসামায় চেয়ারম্যান কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন Sportnieuws খানসামায় চেয়ারম্যান কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন 132 Views সিরাজগঞ্জে মাসব্যাপী শিশুদের সাঁতার প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন Sportnieuws সিরাজগঞ্জে মাসব্যাপী শিশুদের সাঁতার প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন 115 Views