বার্ষিক অ্যাপল ইভেন্টের তারিখ ঘোষণার পর থেকেই বিশ্বজুড়ে প্রযুক্তিপ্রেমীদের নজর এখন নতুন আইফোনের দিকে আগামী ৯ সেপ্টেম্বর বুধবার অনুষ্ঠিত হতে যাওয়া এই ইভেন্টে অ্যাপলের প্রথম ফোল্ডিং বা ভাঁজযোগ্য আইফোন, আইফোন ১৮ প্রো এবং অ্যাপল ওয়াচ সিরিজ ১২ উন্মোচনের সম্ভাবনা রয়েছে তবে যারা এবার দ্রুততম সময়ে আইফোন ১৮ প্রো কিংবা অ্যাপল ওয়াচ প্রি-অর্ডার করার পরিকল্পনা করছেন, তাদের হয়তো স্বাভাবিকের চেয়ে কিছুটা বেশি সময় অপেক্ষা করতে হতে পারে
প্রযুক্তিভিত্তিক আন্তর্জাতিক সংবাদমাধ্যম 'ম্যাকওয়েল্ট'-এর একটি নির্ভরযোগ্য সূত্রের বরাতে জানা গেছে, অ্যাপল তাদের প্রথাগত সূচি অনুযায়ী ইভেন্ট পরবর্তী শুক্রবারে প্রি-অর্ডার শুরু করবে না এর পরিবর্তে আগামী ১২ সেপ্টেম্বর, শনিবার থেকে আইফোন ১৮ প্রো-র প্রি-অর্ডার শুরু হতে পারে মূলত ইভেন্ট পরবর্তী শুক্রবারটি ১১ সেপ্টেম্বর হওয়ায় এবং দিনটি যুক্তরাষ্ট্রে বিশেষ স্মরণ ও শোকের দিন হিসেবে পালিত হওয়ায় এই সিদ্ধান্তের আভাস পাওয়া গেছে কেবল তারিখই নয়, সময়েও পরিবর্তনের কথা বলা হয়েছে; নিয়মিত সকাল ৫টা পিটি-র বদলে শনিবার মধ্যরাত থেকে প্রি-সেল শুরু হতে পারে
বার্ষিক ইভেন্টের পরের শুক্রবার এড়িয়ে শনিবারে প্রি-অর্ডার পিছিয়ে দেওয়ার ঘটনা অ্যাপলের ইতিহাসে এবারই প্রথম নয় ঠিক ১১ বছর আগে ২০১৫ সালেও একই কারণে আইফোন ৬এস এবং ৬এস প্লাসের প্রি-অর্ডার শুক্রবারের বদলে ১২ সেপ্টেম্বর শনিবারে গ্রহণ করা হয়েছিল প্রতিবেদন অনুযায়ী, এবারের এই নতুন সময়সূচি আইফোন ১৮ প্রো, অ্যাপল ওয়াচ সিরিজ ১২ এবং অ্যাপল ওয়াচ আল্ট্রা ৪-এর ওপর প্রযোজ্য হতে পারে
অন্যদিকে, প্রযুক্তিপ্রেমীরা যদি বহুল প্রতীক্ষিত ফোল্ডিং বা ভাঁজযোগ্য 'আইফোন আল্ট্রা' কিনতে চান, তবে তাদের অপেক্ষা আরো দীর্ঘ হতে পারে বিভিন্ন তথ্যানুযায়ী, ফোল্ডিং আইফোনের প্রি-অর্ডার সেপ্টেম্বর মাসের শেষের দিক পর্যন্ত পিছিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এর আগে ২০১৭ সালে প্রযুক্তিগত জটিলতায় আইফোন এক্স এবং ২০২০ সালে বৈশ্বিক পরিস্থিতির কারণে আইফোন ১২ মিনি ও ১২ প্রো ম্যাক্স বাজারে আনতে একইভাবে বিলম্ব করেছিল অ্যাপল