ফরিদপুরে প্রত্যাগত অভিবাসী কর্মীদের সেবা নিশ্চিতে ব্র্যাকের কর্মশালা… | আই নিউজ বিডি

ফরিদপুর

ফরিদপুরে প্রত্যাগত অভিবাসী কর্মীদের সেবা নিশ্চিতে ব্র্যাকের কর্মশালা অনুষ্ঠিত

ফরিদপুরে বিদেশফেরত অভিবাসী কর্মীদের পুনর্বাসন ও প্রয়োজনীয় সেবা নিশ্চিত করতে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানগুলোর মধ্যে সমন্বয় এবং কার্যকর রেফারেল ব্যবস্থা জোরদারের লক্ষ্যে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।..
Delen op Eidok
ফরিদপুরে প্রত্যাগত অভিবাসী কর্মীদের সেবা নিশ্চিতে ব্র্যাকের কর্মশালা অনুষ্ঠিত
Foto: archief

 বুধবার (২ সেপ্টেম্বর) বেলা ১১টায় শহরের ব্র্যাক লার্নিং সেন্টারে সুইজারল্যান্ড সরকারের সহযোগিতায় এবং ব্র্যাকের ‘রিইন্টিগ্রেশন অব মাইগ্রেন্ট ওয়ার্কার্স ইন বাংলাদেশ’ (RMW) প্রকল্পের আওতায় এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ইনসানা তানজীনের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি ছিলেন, ফরিদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানব সম্পদ ব্যবস্থাপনা) সুস্মিতা সাহা এছাড়া এই কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব উন্নয়ন অধিদপ্তর ফরিদপুরের উপপরিচালক এ.এস.এম. মইনুল আহসান, কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের (টিটিসি) অধ্যক্ষ আখতারুজ্জামান, জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারী পরিচালক ষষ্ঠীপদ রায়, জেলা সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক রুবাইয়াত মো. ফেরদৌস, প্রবাসী কল্যাণ সেন্টারের সহকারী পরিচালক আশিক সিদ্দিকী এবং বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্টের (ব্লাস্ট) জেলা সমন্বয়কারী অ্যাডভোকেট শিপ্রা গোস্বামী।


কর্মশালায় প্রত্যাগত অভিবাসী কর্মীদের স্বাস্থ্যসেবা, আইনি সহায়তা, দক্ষতা উন্নয়ন, কর্মসংস্থান, ঋণ সুবিধা ও সামাজিক সুরক্ষাসহ বিভিন্ন সেবার সঙ্গে দ্রুত সংযোগ স্থাপনের বিষয়ে আলোচনা হয়। জেলা ও উপজেলা পর্যায়ে সংশ্লিষ্ট দপ্তরগুলোর মধ্যে সমন্বিত যোগাযোগ বাড়িয়ে একজন প্রত্যাগত কর্মী যেন তাঁর প্রয়োজন অনুযায়ী সঠিক সেবাদাতা প্রতিষ্ঠানে সহজে পৌঁছাতে পারেন, সে বিষয়ে গুরুত্ব দেওয়া হয়।


আলোচনায় জানানো হয়, বাংলাদেশ থেকে কর্মসংস্থানের উদ্দেশ্যে বিপুলসংখ্যক মানুষ বিদেশে গেলেও দেশে ফেরার পর তাদের একটি বড় অংশ নতুন করে কর্মসংস্থান ও আয়-রোজগারের সংকটে পড়েন। কোভিড-১৯ মহামারির পর এ সংকট আরও প্রকট হয়। ব্র্যাকের ২০২৪ সালের এক জরিপের তথ্য অনুযায়ী, বিদেশফেরত কর্মীদের ৫৩ দশমিক ৪ শতাংশ পরবর্তীতে বেকারত্ব বা উপযুক্ত কর্মসংস্থানের অভাবে ভোগেন।
কর্মশালায় বিদেশফেরত নারী কর্মীদের পুনর্বাসনের বিষয়টিও গুরুত্ব পায়। সামাজিক বৈষম্য, মানসিক চাপ, কর্মসংস্থানের অনিশ্চয়তা এবং আর্থিক সংকট মোকাবিলায় তাদের জন্য প্রয়োজনভিত্তিক সেবা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন বক্তারা।


ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের ম্যানেজার মো. হোসেন খান প্রকল্পের বিভিন্ন কার্যক্রম ও প্রত্যাগত কর্মীদের সেবা সংযোগের পদ্ধতি তুলে ধরেন। ব্র্যাকের জেলা সমন্বয়কারী আসাদুল্লাহ প্রকল্প বাস্তবায়নে স্থানীয় পর্যায়ে বিভিন্ন প্রতিষ্ঠানের পারস্পরিক সহযোগিতার প্রয়োজনীয়তা তুলে ধরেন। মুক্ত আলোচনায় অংশগ্রহণকারী সরকারি-বেসরকারি দপ্তরের প্রতিনিধিরা প্রত্যাগত অভিবাসী কর্মীদের পুনর্বাসন, পুনঃকর্মসংস্থান ও সেবা প্রাপ্তি সহজ করতে পারস্পরিক যোগাযোগ ও তথ্য বিনিময় বাড়ানোর ওপর গুরুত্ব দেন। একই সঙ্গে জেলা ও উপজেলা পর্যায়ে একটি কার্যকর ও সমন্বিত রেফারেল ব্যবস্থা গড়ে তোলার বিষয়ে তারা একমত হন।

Comments 0

Geen reacties gevonden

Relaterte artikler

দীর্ঘ বিরতির পর বাগেরহাট জেলা যুবদলের আংশিক কমিটি ঘোষণা, সভাপতি সুজন মোল্লা, সম্পাদক সোহাগ District Nieuws দীর্ঘ বিরতির পর বাগেরহাট জেলা যুবদলের আংশিক কমিটি ঘোষণা, সভাপতি সুজন মোল্লা, সম্পাদক সোহাগ 77 Views চিরিরবন্দরে অটো গ্যারেজে অভিযান, গাঁজাসহ গ্রেপ্তার ৫। District Nieuws চিরিরবন্দরে অটো গ্যারেজে অভিযান, গাঁজাসহ গ্রেপ্তার ৫। 58 Views নতুন নেতৃত্বে পটুয়াখালী জেলা যুবদল, নবনির্বাচিতদের ছাত্রনেতা রাফার শুভেচ্ছা District Nieuws নতুন নেতৃত্বে পটুয়াখালী জেলা যুবদল, নবনির্বাচিতদের ছাত্রনেতা রাফার শুভেচ্ছা 88 Views নতুন নেতৃত্বে পটুয়াখালী জেলা যুবদল, নবনির্বাচিতদের ছাত্রনেতা রাফার শুভেচ্ছা District Nieuws নতুন নেতৃত্বে পটুয়াখালী জেলা যুবদল, নবনির্বাচিতদের ছাত্রনেতা রাফার শুভেচ্ছা 51 Views লায়ন প্রফেসর ডা. এস এ ফারুকের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন ১ হাজার ৪০০ রোগী District Nieuws লায়ন প্রফেসর ডা. এস এ ফারুকের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন ১ হাজার ৪০০ রোগী 30 Views ঈশ্বরগঞ্জে জুয়ার আসরে পুলিশের হানা, গ্রেফতার ১ District Nieuws ঈশ্বরগঞ্জে জুয়ার আসরে পুলিশের হানা, গ্রেফতার ১ 68 Views  শ্যামনগরে বিভিন্ন দপ্তর ও শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শনে সাতক্ষীরা জেলা প্রশাসক District Nieuws  শ্যামনগরে বিভিন্ন দপ্তর ও শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শনে সাতক্ষীরা জেলা প্রশাসক 49 Views