রড চুরির অপবাদে ১৪ বছরের কিশোরকে হাত পা বেঁধে নির্যাতনের অভিযোগ | আই নিউজ বিডি

রড চুরির অপবাদে ১৪ বছরের কিশোরকে হাত পা বেঁধে নির্যাতনের অভিযোগ

ফরিদপুরের মধুখালীতে লোহার রড চুরির অপবাদ দিয়ে তাওহিদ শেখ (১৪) নামে এক কিশোরকে হাত-পা ও চোখ-মুখ বেঁধে লোহার পাইপ দিয়ে মারধরের অভিযোগ উঠেছে। গুরুতর আহত অবস্থায় ওই কিশোর বর্তমানে ফরিদপুর মেডিকেল কলেজ হাস..
Eidok پر شیئر
রড চুরির অপবাদে ১৪ বছরের কিশোরকে হাত পা বেঁধে নির্যাতনের অভিযোগ
تصویر: ماخوذ

ভুক্তভোগীর পরিবারের অভিযোগ, উপজেলার নওপাড়া এলাকার ‘মায়ের দোয়া’ মুড়ি কারখানার মালিক সাবেক সেনাসদস্য ইশারত মোল্যা (৫৫) ও তার ছেলে মুন্না মোল্যা (২২) এ নির্যাতনের সঙ্গে জড়িত।

তাওহিদ নওপাড়া ইউনিয়নের কুরানিয়ার চর এলাকার রুবেল শেখের বড় ছেলে। জীবিকা নির্বাহের জন্য সে স্থানীয় একটি ফার্নিচারের দোকানে কাজ করে।
পরিবারের দাবি, গত রোববার (৩০ আগস্ট) রাত ৯টার দিকে কাজ শেষে বাড়ি ফেরার পথে মুড়ি কারখানার সামনে থেকে তাওহিদকে ডেকে দ্বিতীয় তলার ছাদে নিয়ে যাওয়া হয়। সেখানে আগে থেকেই ছিলেন ইশারত মোল্যা। প্রায় তিন ঘণ্টা তাকে আটকে রেখে রড চুরির বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। চুরির কথা অস্বীকার করলে হাত-পা ও চোখ বেঁধে লোহার পাইপ দিয়ে মারধর করা হয় বলে অভিযোগ পরিবারের।
তাওহিদের ভাষ্য, মারধরের একপর্যায়ে সে চিৎকার করলে তার মুখ কাপড় দিয়ে বেঁধে দেওয়া হয়। পরে রাত সাড়ে ১২টার দিকে পরিবারের সদস্যরা কারখানার নিচ থেকে তার গোঙানির শব্দ শুনে তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করেন। পরদিন সকালে তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) হাসপাতালে গিয়ে দেখা যায়, তাওহিদ ক্যাজুয়ালটি ও নিউরোসার্জারি বিভাগে চিকিৎসাধীন। তার কোমর, নিতম্ব, উরুসহ শরীরের বিভিন্ন স্থানে কালশিটে দাগ রয়েছে। ব্যথার কারণে সোজা হয়ে বসতেও পারছে না সে।
তাওহিদের দাদি রহিমা বেগম অভিযোগ করেন, শিশুটিকে তারা অত্যন্ত যত্নে বড় করেছেন। সে কখনো কোনো অনৈতিক কর্মকাণ্ডে জড়িত ছিল না। ঘটনার পর স্থানীয়ভাবে বিচার চেয়েও তারা কোনো প্রতিকার পাননি।
তাওহিদের বাবা রুবেল শেখের অভিযোগ, ঘটনার প্রতিবাদ করতে গেলে তাকে ভয়ভীতি ও হুমকি দেওয়া হয়েছে। অভিযুক্তরা প্রভাবশালী হওয়ায় স্থানীয় অনেকেই বিষয়টি নিয়ে কথা বলতে ভয় পাচ্ছেন বলে দাবি করেন তিনি।
তবে অভিযোগ অস্বীকার না করলেও ইশারত মোল্যার দাবি, তাওহিদ তাদের কারখানার ছাদ থেকে রড চুরি করতে গিয়ে ধরা পড়ে। তার ভাষ্য, তার ছেলে ও ভাতিজারা তাকে শুধু কয়েকটি চড়-থাপ্পড় দিয়েছেন। মানবিক কারণে তাকে পুলিশের কাছে না দিয়ে ছেড়ে দেওয়া হয়েছিল।
এ বিষয়ে মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকদেব রায় জানান, এখন পর্যন্ত এ ঘটনায় থানায় কোনো লিখিত অভিযোগ দেওয়া হয়নি। অভিযোগ পেলে তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

تبصرے 0

کوئی تبصرہ نہیں ملا

متعلقہ مضامین

দীর্ঘ বিরতির পর বাগেরহাট জেলা যুবদলের আংশিক কমিটি ঘোষণা, সভাপতি সুজন মোল্লা, সম্পাদক সোহাগ ضلع کی خبریں দীর্ঘ বিরতির পর বাগেরহাট জেলা যুবদলের আংশিক কমিটি ঘোষণা, সভাপতি সুজন মোল্লা, সম্পাদক সোহাগ 77 Views চিরিরবন্দরে অটো গ্যারেজে অভিযান, গাঁজাসহ গ্রেপ্তার ৫। ضلع کی خبریں চিরিরবন্দরে অটো গ্যারেজে অভিযান, গাঁজাসহ গ্রেপ্তার ৫। 57 Views নতুন নেতৃত্বে পটুয়াখালী জেলা যুবদল, নবনির্বাচিতদের ছাত্রনেতা রাফার শুভেচ্ছা ضلع کی خبریں নতুন নেতৃত্বে পটুয়াখালী জেলা যুবদল, নবনির্বাচিতদের ছাত্রনেতা রাফার শুভেচ্ছা 88 Views নতুন নেতৃত্বে পটুয়াখালী জেলা যুবদল, নবনির্বাচিতদের ছাত্রনেতা রাফার শুভেচ্ছা ضلع کی خبریں নতুন নেতৃত্বে পটুয়াখালী জেলা যুবদল, নবনির্বাচিতদের ছাত্রনেতা রাফার শুভেচ্ছা 51 Views লায়ন প্রফেসর ডা. এস এ ফারুকের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন ১ হাজার ৪০০ রোগী ضلع کی خبریں লায়ন প্রফেসর ডা. এস এ ফারুকের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন ১ হাজার ৪০০ রোগী 30 Views ঈশ্বরগঞ্জে জুয়ার আসরে পুলিশের হানা, গ্রেফতার ১ ضلع کی خبریں ঈশ্বরগঞ্জে জুয়ার আসরে পুলিশের হানা, গ্রেফতার ১ 68 Views  শ্যামনগরে বিভিন্ন দপ্তর ও শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শনে সাতক্ষীরা জেলা প্রশাসক ضلع کی خبریں  শ্যামনগরে বিভিন্ন দপ্তর ও শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শনে সাতক্ষীরা জেলা প্রশাসক 48 Views