বরগুনার আমতলী উপজেলার তুজির গোজা বাজার এলাকায় সড়কের পাশে দীর্ঘদিন ধরে ময়লা-আবর্জনা পড়ে থাকায় পরিবেশ দূষণের আশঙ্কা দেখা দিয়েছে। এতে চরম ভোগান্তিতে পড়ছেন স্থানীয় বাসিন্দা ও পথচারীরা।
সরেজমিনে দেখা যায়, বাজারের পাশের সড়কের ধারে ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে বিভিন্ন ধরনের প্লাস্টিক, পলিথিন, খাবারের প্যাকেট ও অন্যান্য বর্জ্য। ময়লার স্তূপের পাশেই রয়েছে বসতবাড়ি ও দোকানপাট। ফলে দুর্গন্ধসহ মশা-মাছির উপদ্রব বাড়ার আশঙ্কা করছেন স্থানীয়রা।
স্থানীয়দের অভিযোগ, বাজারের বর্জ্য ব্যবস্থাপনার জন্য পর্যাপ্ত ব্যবস্থা না থাকায় যত্রতত্র ময়লা ফেলা হচ্ছে। নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম না থাকায় দিনের পর দিন বর্জ্য জমে পরিস্থিতি আরও খারাপ হচ্ছে।
স্থানীয় বাসিন্দারা দ্রুত ময়লা অপসারণ, নির্দিষ্ট স্থানে বর্জ্য ফেলার ব্যবস্থা এবং বাজার এলাকায় নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনার দাবি জানিয়েছেন।
তুজির গোজা বাজারে সড়কের পাশে ময়লার স্তূপ, বাড়ছে পরিবেশ দূষণের শঙ্কা.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও
তুজির গোজা বাজারে সড়কের পাশে ময়লার স্তূপ, বাড়ছে পরিবেশ দূষণের শঙ্কা..
ছবি: সংগৃহীত
Tidak ada komentar yang ditemukan