নগরকান্দায় বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, পুকুরে বাস; আহত ১৫bv | আই নিউজ বিডি

নগরকান্দায় বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, পুকুরে বাস; আহত ১৫bv

ফরিদপুরের নগরকান্দায় যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন। সংঘর্ষের পর নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাসটি সড়কের পাশের একটি পুকুরে পড়ে যায়। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো প্রাণ..
مشاركة على Eidok
নগরকান্দায় বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, পুকুরে বাস; আহত ১৫bv
الصورة: مجمّعة

বুধবার (২ সেপ্টেম্বর) সকাল ৭টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের নগরকান্দা উপজেলার ডাংগী ইউনিয়নের ভবুকদিয়া বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে ফরিদপুরের দিক থেকে আসা জে.আর পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে ভাঙ্গার দিক থেকে আসা একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের পর বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশের পুকুরে পড়ে যায়। অন্যদিকে সংঘর্ষের তীব্রতায় ট্রাকটি মহাসড়কের ওপর উল্টে যায়।

দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকাজ শুরু করেন। তারা বাসে থাকা যাত্রীদের উদ্ধার করে চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

দুর্ঘটনার কারণে ঢাকা-বরিশাল মহাসড়কের ওই অংশে কিছু সময় যান চলাচল ব্যাহত হয়। পরে হাইওয়ে পুলিশ ও স্থানীয়দের সহায়তায় দুর্ঘটনাকবলিত যানবাহন সরানোর কাজ শুরু হলে যান চলাচল স্বাভাবিক হয়।

ভাঙ্গা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হেলাল উদ্দিন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকাজে অংশ নেয়। দুর্ঘটনাকবলিত বাস ও ট্রাক উদ্ধারের পাশাপাশি এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। 

تعليقات 0

لم يتم العثور على تعليقات

مقالات ذات صلة

বোয়ালমারীতে জামায়াতের সহযোগী সদস্য সম্মেলন, কর্মী হলেন ১৩২ জন آخر বোয়ালমারীতে জামায়াতের সহযোগী সদস্য সম্মেলন, কর্মী হলেন ১৩২ জন 27 Views জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আ.লীগ সংশ্লিষ্টতার অভিযোগে ৫ কর্মকর্তাকে মারধর, প্রক্টর অফিসে হস্তান্তর آخر জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আ.লীগ সংশ্লিষ্টতার অভিযোগে ৫ কর্মকর্তাকে মারধর, প্রক্টর অফিসে হস্তান্তর 58 Views ডোমার উপজেলা জামায়াত কার্যালয় ভাঙচুর: ১২ বছর পর গ্রেপ্তার আওয়ামী লীগ নেতা آخر ডোমার উপজেলা জামায়াত কার্যালয় ভাঙচুর: ১২ বছর পর গ্রেপ্তার আওয়ামী লীগ নেতা 40 Views রাণীশংকৈলে ফ্যামিলি কার্ডের নিয়োগে অনিয়মের অভিযোগ চূড়ান্ত তালিকায় নাম, অনলাইন অনুমোদন; তারপরও বাদ প্রার্থী! آخر রাণীশংকৈলে ফ্যামিলি কার্ডের নিয়োগে অনিয়মের অভিযোগ চূড়ান্ত তালিকায় নাম, অনলাইন অনুমোদন; তারপরও বাদ প্রার্থী! 139 Views ডিসেম্বর ঘিরে নাশকতার ঝুঁকি নেই, মাঠপর্যায়ে কঠোর নজরদারিতে এসআরবি آخر ডিসেম্বর ঘিরে নাশকতার ঝুঁকি নেই, মাঠপর্যায়ে কঠোর নজরদারিতে এসআরবি 97 Views এসপি জাহাঙ্গীরের মুঠোফোনে মিলল ‘ডিসেম্বরে জান বাজি রেখে মাঠে নামার’ বার্তা: ডিআইজি آخر এসপি জাহাঙ্গীরের মুঠোফোনে মিলল ‘ডিসেম্বরে জান বাজি রেখে মাঠে নামার’ বার্তা: ডিআইজি 92 Views ঢাকার নবাবগঞ্জে বন্ধুদের মিলন উৎসব آخر ঢাকার নবাবগঞ্জে বন্ধুদের মিলন উৎসব 92 Views