বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে রাণীশংকৈলে ফ্রি ব্লাড ক্যাম্পিং… | আই নিউজ বিডি

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে রাণীশংকৈলে ফ্রি ব্লাড ক্যাম্পিং উদ্বোধন

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে রাণীশংকৈলে ফ্রি ব্লাড ক্যাম্পিং উদ্বোধন

রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি:

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঠাকুরগাঁওয়ের ..
Eidokでシェア
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে রাণীশংকৈলে ফ্রি ব্লাড ক্যাম্পিং উদ্বোধন
写真:提供

 

রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি:

 

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে মানবসেবামূলক আয়োজনের মাধ্যমে উদযাপন করেছে জিয়া সাইবার ফোর্স। এ উপলক্ষে সংগঠনটির উদ্যোগে ফ্রি ব্লাড ক্যাম্পিং কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

 

প্রতিষ্ঠাবার্ষিকীকে শুধু আনুষ্ঠানিক কর্মসূচির মধ্যে সীমাবদ্ধ না রেখে মানুষের সেবায় এগিয়ে আসার লক্ষ্যেই এই ব্যতিক্রমী আয়োজন করা হয়েছে বলে আয়োজকরা জানান।

 

ফ্রি ব্লাড ক্যাম্পিং কর্মসূচিতে সার্বিক সহযোগিতা করছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল রাণীশংকৈল উপজেলা শাখা।

 

কর্মসূচিটির সার্বিক তত্ত্বাবধানে রয়েছেন রাণীশংকৈল উপজেলা যুবদলের সভাপতি শামীম সুমন এবং সাধারণ সম্পাদক আকতারুল ইসলাম আকতার।

 

আয়োজকরা জানান, রক্তদানের মতো মানবিক কাজে মানুষকে উৎসাহিত করা এবং জরুরি সময়ে অসহায় রোগীদের পাশে দাঁড়ানোর লক্ষ্যেই এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

 

স্থানীয়দের মতে, রাজনৈতিক কর্মসূচির পাশাপাশি এ ধরনের মানবসেবামূলক আয়োজন সমাজে ইতিবাচক বার্তা ছড়িয়ে দেয় এবং সাধারণ মানুষের সঙ্গে রাজনৈতিক সংগঠনের সম্পর্ক আরও সুদৃঢ় করে।

 

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নেওয়া এই উদ্যোগকে স্থানীয়রা মানবিক ও প্রশংসনীয় আয়োজন হিসেবে দেখছেন।

コメント 0

コメントがありません

関連記事

নিষিদ্ধ ছাত্রলীগের তৎপরতা প্রতিহত করতে রাজপথে থাকার আহ্বান ছাত্র জমিয়তের 政治 (せいじ) নিষিদ্ধ ছাত্রলীগের তৎপরতা প্রতিহত করতে রাজপথে থাকার আহ্বান ছাত্র জমিয়তের 13 Views নাগরপুর বণিক সমিতির নির্বাচনে সভাপতি প্রার্থী বকুলের গণসংযোগ, ব্যবসায়ীদের মাঝে ব্যাপক সাড়া 政治 (せいじ) নাগরপুর বণিক সমিতির নির্বাচনে সভাপতি প্রার্থী বকুলের গণসংযোগ, ব্যবসায়ীদের মাঝে ব্যাপক সাড়া 54 Views পাল্টা কর্মসূচি নয়, ডিসেম্বরজুড়ে সতর্ক থাকার ও মাঠে সক্রিয় থাকার নির্দেশ প্রধানমন্ত্রী তারেক রহমানের 政治 (せいじ) পাল্টা কর্মসূচি নয়, ডিসেম্বরজুড়ে সতর্ক থাকার ও মাঠে সক্রিয় থাকার নির্দেশ প্রধানমন্ত্রী তারেক রহমানের 37 Views টুঙ্গিপাড়ায় আবাও বিএনপির কার্যালয়ে আ/গু/ন 政治 (せいじ) টুঙ্গিপাড়ায় আবাও বিএনপির কার্যালয়ে আ/গু/ন 55 Views গোপালগঞ্জে নিষিদ্ধ আওয়ামী লীগের প্রকাশ্যে বিক্ষোভ মিছিল, শহরজুড়ে উত্তেজনা 政治 (せいじ) গোপালগঞ্জে নিষিদ্ধ আওয়ামী লীগের প্রকাশ্যে বিক্ষোভ মিছিল, শহরজুড়ে উত্তেজনা 52 Views গোপালগঞ্জসহ তিন জেলায় নতুন ডিসি নিয়োগ: উত্তপ্ত পরিস্থিতিতে প্রশাসনিক রদবদল 政治 (せいじ) গোপালগঞ্জসহ তিন জেলায় নতুন ডিসি নিয়োগ: উত্তপ্ত পরিস্থিতিতে প্রশাসনিক রদবদল 80 Views গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের বিক্ষোভ মিছিল ও ভাঙচুরের খবর 政治 (せいじ) গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের বিক্ষোভ মিছিল ও ভাঙচুরের খবর 60 Views