বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে রাণীশংকৈলে ফ্রি ব্লাড ক্যাম্পিং… | আই নিউজ বিডি

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে রাণীশংকৈলে ফ্রি ব্লাড ক্যাম্পিং উদ্বোধন

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে রাণীশংকৈলে ফ্রি ব্লাড ক্যাম্পিং উদ্বোধন

রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি:

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঠাকুরগাঁওয়ের ..
Eidok-এ শেয়ার
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে রাণীশংকৈলে ফ্রি ব্লাড ক্যাম্পিং উদ্বোধন
ছবি: সংগৃহীত

 

রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি:

 

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে মানবসেবামূলক আয়োজনের মাধ্যমে উদযাপন করেছে জিয়া সাইবার ফোর্স। এ উপলক্ষে সংগঠনটির উদ্যোগে ফ্রি ব্লাড ক্যাম্পিং কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

 

প্রতিষ্ঠাবার্ষিকীকে শুধু আনুষ্ঠানিক কর্মসূচির মধ্যে সীমাবদ্ধ না রেখে মানুষের সেবায় এগিয়ে আসার লক্ষ্যেই এই ব্যতিক্রমী আয়োজন করা হয়েছে বলে আয়োজকরা জানান।

 

ফ্রি ব্লাড ক্যাম্পিং কর্মসূচিতে সার্বিক সহযোগিতা করছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল রাণীশংকৈল উপজেলা শাখা।

 

কর্মসূচিটির সার্বিক তত্ত্বাবধানে রয়েছেন রাণীশংকৈল উপজেলা যুবদলের সভাপতি শামীম সুমন এবং সাধারণ সম্পাদক আকতারুল ইসলাম আকতার।

 

আয়োজকরা জানান, রক্তদানের মতো মানবিক কাজে মানুষকে উৎসাহিত করা এবং জরুরি সময়ে অসহায় রোগীদের পাশে দাঁড়ানোর লক্ষ্যেই এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

 

স্থানীয়দের মতে, রাজনৈতিক কর্মসূচির পাশাপাশি এ ধরনের মানবসেবামূলক আয়োজন সমাজে ইতিবাচক বার্তা ছড়িয়ে দেয় এবং সাধারণ মানুষের সঙ্গে রাজনৈতিক সংগঠনের সম্পর্ক আরও সুদৃঢ় করে।

 

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নেওয়া এই উদ্যোগকে স্থানীয়রা মানবিক ও প্রশংসনীয় আয়োজন হিসেবে দেখছেন।

نظرات 0

نظری یافت نشد

مقالات مرتبط

সিরাজগঞ্জে বিএনপির মনোনয়ন ফরম বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন سیاست সিরাজগঞ্জে বিএনপির মনোনয়ন ফরম বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন 103 Views আত্মসম্মান বিসর্জন দিয়ে বসে থাকতে পারব না’, লাইভ টকশো ছেড়ে গেলেন রাশেদ খাঁন سیاست আত্মসম্মান বিসর্জন দিয়ে বসে থাকতে পারব না’, লাইভ টকশো ছেড়ে গেলেন রাশেদ খাঁন 54 Views কচুয়ায় কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষায় ফয়সাল আইডিয়াল কিন্ডারগার্টেনের ৫৪ শিক্ষার্থীর অংশগ্রহণ سیاست কচুয়ায় কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষায় ফয়সাল আইডিয়াল কিন্ডারগার্টেনের ৫৪ শিক্ষার্থীর অংশগ্রহণ 66 Views যুক্তরাজ্যে পৌঁছেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম سیاست যুক্তরাজ্যে পৌঁছেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম 100 Views কারিগরি বিভ্রাটে চার ঘণ্টা অচল যুক্তরাষ্ট্রের আকাশসীমা, পুনরায় শুরু ফ্লাইট سیاست কারিগরি বিভ্রাটে চার ঘণ্টা অচল যুক্তরাষ্ট্রের আকাশসীমা, পুনরায় শুরু ফ্লাইট 107 Views ছাত্রদলের ১৩ জনের তালিকা প্রধানমন্ত্রীর টেবিলে, অপেক্ষা বাড়ছে নতুন কমিটির سیاست ছাত্রদলের ১৩ জনের তালিকা প্রধানমন্ত্রীর টেবিলে, অপেক্ষা বাড়ছে নতুন কমিটির 109 Views গণহত্যার দায়ে শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি করতে হবে: রুহুল কবির রিজভী سیاست গণহত্যার দায়ে শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি করতে হবে: রুহুল কবির রিজভী 119 Views