ফরিদপুর চিনিকলে ২০২৬-২৭ মৌসুমে আখ রোপণ কার্যক্রমের শুভ উদ্বোধন | আই নিউজ বিডি

ফরিদপুর

ফরিদপুর চিনিকলে ২০২৬-২৭ মৌসুমে আখ রোপণ কার্যক্রমের শুভ উদ্বোধন

ফরিদপুরের মধুখালীতে অবস্থিত ফরিদপুর চিনিকলে ২০২৬-২০২৭ মৌসুমে এসটিপি (রোপা) পদ্ধতিতে আখ রোপণ কার্যক্রমের আনুষ্ঠানিকভাবে শুভ উদ্বোধন করা হয়েছে।..
Dela på Eidok
ফরিদপুর চিনিকলে ২০২৬-২৭ মৌসুমে আখ রোপণ কার্যক্রমের শুভ উদ্বোধন
Foto: arkiv

মঙ্গলবার দিনব্যাপী বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের (বিএসএফআইসি) সচিব মোহাম্মদ মুজিবুর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কার্যক্রমের উদ্বোধন করেন। চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক কৃষিবিদ তারেক ফরহাদ-এর সভাপতিত্বে মিলস গেট ‘বি’ সাবজোনের ৯ নম্বর ইউনিটের আখচাষী মো. মুক্তার হোসেনের জমিতে আখ রোপণের মাধ্যমে মৌসুমের সূচনা হয়। একই সাথে চিনিকলের মিলস গেট ‘এ’ ও ‘বি’ সহ ৭টি সাবজোনের ৪০টি কেন্দ্রে সাবজোন প্রধানদের মাধ্যমে একযোগে বেডে আখ রোপণ কার্যক্রম শুরু হয়েছে।

​উদ্বোধনী অনুষ্ঠানে বিএসএফআইসি-এর চেয়ারম্যান মোঃ শামসুজ্জামান সুরুজ জুম (Zoom) প্ল্যাটফর্মের মাধ্যমে সরাসরি যুক্ত হয়ে আখচাষীদের সাথে মতবিনিময় ও প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। চলতি মৌসুমে ফরিদপুর চিনিকল এলাকায় মোট ৪ হাজার ৭ শত একর জমিতে আখ রোপণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

​অনুষ্ঠানে চিনিকলের মহাব্যবস্থাপক (প্রশাসন) রেজাউল করিম, মহাব্যবস্থাপক (অর্থ) খোন্দকার আলমগীর হোসেন, মহাব্যবস্থাপক (কৃষি) মো. বেলায়েত হোসেন, ব্যবস্থাপক (সম্প্রসারণ) মো. হেদায়েতউল্লাহ, ‘এ’ সাবজোন প্রধান মো. শাহাদৎ হোসেন, ‘বি’ সাবজোন প্রধান শরিফুল ইসলাম, শ্রমজীবী ইউনিয়নের সভাপতি মুহম্মদ মনিরুজ্জামান, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, সিনিয়র সহ-সভাপতি রেজাউল করিম, আখচাষী কল্যাণ সংস্থার সভাপতি মো. শফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক রেজাউল করিম ঝটু, সাবেক সাধারণ সম্পাদক কাজল বসুসহ চিনিকল শ্রমজীবী ইউনিয়ন ও আখচাষী কল্যাণ সংস্থার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, কর্মকর্তা-কর্মচারী এবং স্থানীয় আখচাষীগণ উপস্থিত ছিলেন।

Kommentarer 0

Inga kommentarer hittades

relaterade artiklar

দীর্ঘ বিরতির পর বাগেরহাট জেলা যুবদলের আংশিক কমিটি ঘোষণা, সভাপতি সুজন মোল্লা, সম্পাদক সোহাগ Distriktsnyheter দীর্ঘ বিরতির পর বাগেরহাট জেলা যুবদলের আংশিক কমিটি ঘোষণা, সভাপতি সুজন মোল্লা, সম্পাদক সোহাগ 77 Views চিরিরবন্দরে অটো গ্যারেজে অভিযান, গাঁজাসহ গ্রেপ্তার ৫। Distriktsnyheter চিরিরবন্দরে অটো গ্যারেজে অভিযান, গাঁজাসহ গ্রেপ্তার ৫। 58 Views নতুন নেতৃত্বে পটুয়াখালী জেলা যুবদল, নবনির্বাচিতদের ছাত্রনেতা রাফার শুভেচ্ছা Distriktsnyheter নতুন নেতৃত্বে পটুয়াখালী জেলা যুবদল, নবনির্বাচিতদের ছাত্রনেতা রাফার শুভেচ্ছা 88 Views নতুন নেতৃত্বে পটুয়াখালী জেলা যুবদল, নবনির্বাচিতদের ছাত্রনেতা রাফার শুভেচ্ছা Distriktsnyheter নতুন নেতৃত্বে পটুয়াখালী জেলা যুবদল, নবনির্বাচিতদের ছাত্রনেতা রাফার শুভেচ্ছা 51 Views লায়ন প্রফেসর ডা. এস এ ফারুকের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন ১ হাজার ৪০০ রোগী Distriktsnyheter লায়ন প্রফেসর ডা. এস এ ফারুকের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন ১ হাজার ৪০০ রোগী 30 Views ঈশ্বরগঞ্জে জুয়ার আসরে পুলিশের হানা, গ্রেফতার ১ Distriktsnyheter ঈশ্বরগঞ্জে জুয়ার আসরে পুলিশের হানা, গ্রেফতার ১ 68 Views  শ্যামনগরে বিভিন্ন দপ্তর ও শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শনে সাতক্ষীরা জেলা প্রশাসক Distriktsnyheter  শ্যামনগরে বিভিন্ন দপ্তর ও শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শনে সাতক্ষীরা জেলা প্রশাসক 49 Views