শরণখোলায় নানা আয়োজনে পালিত হয়েছে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী | আই নিউজ বিডি

শরণখোলায় নানা আয়োজনে পালিত হয়েছে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী

বাগেরহাটের শরণখোলায় বৃক্ষরোপণ, মাছের পোনা অবমুক্তসহ নানা আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।..
Eidok-এ শেয়ার
শরণখোলায় নানা আয়োজনে পালিত হয়েছে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী
ছবি: সংগৃহীত

 

দিবসটি উপলক্ষে শরণখোলা উপজেলা বিএনপির গৃহীত দুই দিনের কর্মসূচীর প্রথম দিন মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকাল ৬টায় দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। সকাল ৭টায় উপজেলা সদরের বিভিন্ন স্থানে গাছের চারা রোপণ এবং সকাল ৮টায় সোনালী মসজিদ সংলগ্ন জেলা পরিষদের পুকুরে মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। এ সকল কর্মসূচীতে উপস্থিত ছিলেন শরণখোলা উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব আনোয়ার হোসেন পঞ্চায়েত,সাধারণ সম্পাদক মোঃ বেল্লাল হোসেন মিলন, উপজেলা বিএনপির সাবেক সভাপতি মতিয়ার রহমান খান, বিএনপি নেতা মহিউদ্দিন বাদল, উপজেলা বিএনপির সহসাংগঠনিক সম্পাদক মোঃ মধু তালুকদার, ধানসাগর ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ অহিদুজ্জামান বাবু,  সাউথখালী ইউনিয়ন বিএনপির সভাপতি শহীদুল আলম লিটন ও রায়েন্দা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এম এ মজিদসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা। কর্মসূচীর দ্বিতীয় দিনে আগামীকাল ২ সেপ্টেম্বর বিকেলে উপজেলা সদরে প্রতিষ্ঠাবার্ষিকীর র‍্যালী ও রায়েন্দা কেন্দ্রীয় শহিদ মিনার চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে বলে দলীয় সূত্রে জানা গেছে।

Komentar 0

Tidak ada komentar yang ditemukan

Artikel Terkait

আমতলী এলজিইডির হিসাব শাখায় কেরোসিন ঢেলে আগুন দেয় দূর্বৃত্তরা Berita Kabupaten আমতলী এলজিইডির হিসাব শাখায় কেরোসিন ঢেলে আগুন দেয় দূর্বৃত্তরা 69 Views সামাজিক অপরাধ প্রতিরোধ ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে, লালমনিরহাটে বর্ণাঢ্য সাইকেল র‍্যালি অনুষ্ঠিত Berita Kabupaten সামাজিক অপরাধ প্রতিরোধ ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে, লালমনিরহাটে বর্ণাঢ্য সাইকেল র‍্যালি অনুষ্ঠিত 29 Views চাঁদপুরের মতলব উত্তরে মাদ্রাসার তিন আবাসিক শিক্ষার্থী নিখোঁজ: অনুসন্ধানে প্রশাসন Berita Kabupaten চাঁদপুরের মতলব উত্তরে মাদ্রাসার তিন আবাসিক শিক্ষার্থী নিখোঁজ: অনুসন্ধানে প্রশাসন 53 Views দিনাজপুরে ২৬টি সবুজ ব্যবসায়িক ধারণা নিয়ে তরুণ উদ্যোক্তাদের পিচিং সেশন Berita Kabupaten দিনাজপুরে ২৬টি সবুজ ব্যবসায়িক ধারণা নিয়ে তরুণ উদ্যোক্তাদের পিচিং সেশন 41 Views গোপালগঞ্জে বাসের চাপায় সাইকেল চালকের মৃত্যু, ক্ষুব্ধ জনতার আগুনে পুড়ল বাস Berita Kabupaten গোপালগঞ্জে বাসের চাপায় সাইকেল চালকের মৃত্যু, ক্ষুব্ধ জনতার আগুনে পুড়ল বাস 39 Views বিএনপির আপত্তির মুখে মাধবপুরে প্রশাসনের সিদ্ধান্তে তাহেরী ছাড়াই অনুষ্ঠিত হচ্ছে সুন্নি মহাসম্মেলন Berita Kabupaten বিএনপির আপত্তির মুখে মাধবপুরে প্রশাসনের সিদ্ধান্তে তাহেরী ছাড়াই অনুষ্ঠিত হচ্ছে সুন্নি মহাসম্মেলন 104 Views মধুখালীর উন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা চাইল জাতীয় নাগরিক পার্টি Berita Kabupaten মধুখালীর উন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা চাইল জাতীয় নাগরিক পার্টি 77 Views