দিবসটি উপলক্ষে শরণখোলা উপজেলা বিএনপির গৃহীত দুই দিনের কর্মসূচীর প্রথম দিন মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকাল ৬টায় দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। সকাল ৭টায় উপজেলা সদরের বিভিন্ন স্থানে গাছের চারা রোপণ এবং সকাল ৮টায় সোনালী মসজিদ সংলগ্ন জেলা পরিষদের পুকুরে মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। এ সকল কর্মসূচীতে উপস্থিত ছিলেন শরণখোলা উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব আনোয়ার হোসেন পঞ্চায়েত,সাধারণ সম্পাদক মোঃ বেল্লাল হোসেন মিলন, উপজেলা বিএনপির সাবেক সভাপতি মতিয়ার রহমান খান, বিএনপি নেতা মহিউদ্দিন বাদল, উপজেলা বিএনপির সহসাংগঠনিক সম্পাদক মোঃ মধু তালুকদার, ধানসাগর ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ অহিদুজ্জামান বাবু, সাউথখালী ইউনিয়ন বিএনপির সভাপতি শহীদুল আলম লিটন ও রায়েন্দা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এম এ মজিদসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা। কর্মসূচীর দ্বিতীয় দিনে আগামীকাল ২ সেপ্টেম্বর বিকেলে উপজেলা সদরে প্রতিষ্ঠাবার্ষিকীর র্যালী ও রায়েন্দা কেন্দ্রীয় শহিদ মিনার চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে বলে দলীয় সূত্রে জানা গেছে।
'আই নিউজ বিডি' অ্যাপ
Komentari 0