বগুড়া

বগুড়ায় হৃদয় হত্যা: ২ জনের মৃত্যুদণ্ড, ৩ জনের যাবজ্জীবন

****
Auf Eidok teilen
বগুড়ায় হৃদয় হত্যা: ২ জনের মৃত্যুদণ্ড, ৩ জনের যাবজ্জীবন
Foto: Archiv

বগুড়া মহানগরের কৈপাড়া এলাকার আলোচিত রাগিবুল হাসান হৃদয় হত্যা মামলায় দুই আসামিকে মৃত্যুদণ্ড ও তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

সোমবার (৩১ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে অতিরিক্ত জেলা জজ-৫ আদালতের বিচারক কৌশিক আহমেদ খোন্দকার এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন সাদ্দাম হোসেন স্বাধীন ও মো. রাব্বি। যাবজ্জীবনপ্রাপ্তরা হলেন আশিক, শাকিল ও মতিন।

এ ছাড়া প্রত্যেককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জরিমানার অর্ধেক হৃদয়ের সন্তানকে এবং বাকি অর্থ রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়ার নির্দেশ দেন আদালত।

২০২১ সালের ২০ জুলাই চাঁদা না দেওয়ায় ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা চালিয়ে ধারালো অস্ত্র দিয়ে হৃদয়কে কুপিয়ে আহত করা হয়। ছেলেকে বাঁচাতে এগিয়ে এলে তার বাবা মামুনুর রশিদও আহত হন। পরে হাসপাতালে মারা যান হৃদয়। এ ঘটনায় তার মা আয়েশা সিদ্দিকা বাদী হয়ে মামলা করেন।

Eye News BD on WhatsAppBig stories first, straight to your phone. Free.Follow

Bemerkungen 0

Keine Kommentare gefunden

In Verbindung stehende Artikel

রাজধানীর রূপনগরে পোশাকশ্রমিককে কুপিয়ে জখম: এলাকায় আতঙ্ক ও নিরাপত্তাহীনতা Verbrechen রাজধানীর রূপনগরে পোশাকশ্রমিককে কুপিয়ে জখম: এলাকায় আতঙ্ক ও নিরাপত্তাহীনতা 10 Views সিরাজগঞ্জে নেশার টাকার জন্য মাকে হত্যা, ছেলেসহ গ্রেপ্তার ৩ Verbrechen সিরাজগঞ্জে নেশার টাকার জন্য মাকে হত্যা, ছেলেসহ গ্রেপ্তার ৩ 35 Views গাজীপুরে শ্রমিক বিক্ষোভের উত্তাপ: পুলিশি গাড়িতে অগ্নিসংযোগ ও মহাসড়কে স্থবিরতা Verbrechen গাজীপুরে শ্রমিক বিক্ষোভের উত্তাপ: পুলিশি গাড়িতে অগ্নিসংযোগ ও মহাসড়কে স্থবিরতা 28 Views সৌদি আরব প্রবাসী সেলিম রানার বিরুদ্ধে সংগঠনের আড়ালে  মানহানিকর নিউজ প্রচারসহ হুমকির অভিযোগ Verbrechen সৌদি আরব প্রবাসী সেলিম রানার বিরুদ্ধে সংগঠনের আড়ালে মানহানিকর নিউজ প্রচারসহ হুমকির অভিযোগ 85 Views কুলিয়ারচরে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগ: অভিযুক্ত পলাতক, এলাকায় চাঞ্চল্য Verbrechen কুলিয়ারচরে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগ: অভিযুক্ত পলাতক, এলাকায় চাঞ্চল্য 78 Views চিকিৎসা নিতে এসে ধর্ষণের শিকার হওয়ার অভিযোগ, সদর হাসপাতালের কর্মী আটক Verbrechen চিকিৎসা নিতে এসে ধর্ষণের শিকার হওয়ার অভিযোগ, সদর হাসপাতালের কর্মী আটক 86 Views সুন্দরবনে কোস্ট গার্ডের সফল অভিযান: বিপুল অস্ত্র ও গোলাবারুদসহ দস্যু আস্তানা গুঁড়িয়ে দিল বাহিনী Verbrechen সুন্দরবনে কোস্ট গার্ডের সফল অভিযান: বিপুল অস্ত্র ও গোলাবারুদসহ দস্যু আস্তানা গুঁড়িয়ে দিল বাহিনী 104 Views